সোমবার ● ১৩ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ঢাকা » অবিলম্বে ডাঃ মুরাদ হাসানকে গ্রেফতার ও তার সংসদ সদস্যপদ বাতিল করুন : শ্রমজীবী নারী মৈত্রী
অবিলম্বে ডাঃ মুরাদ হাসানকে গ্রেফতার ও তার সংসদ সদস্যপদ বাতিল করুন : শ্রমজীবী নারী মৈত্রী
শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী ও সাধারণ সম্পাদক রাশিদা বেগম আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে গুরুতর নৈতিক স্খলনের দায়ে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসানকে গ্রেফতার ও তার সংসদ সদস্যপদ বাতিল করতে সরকার ও সরকারি দলের প্রতি আহবান জানিয়েছেন এবং বলেছেন তিনি যে চরম নারী বিদ্বেষী অশ্লীল আচরণ করেছেন এবং ধর্ষণের হুমকি দিয়েছেন তাতে বহু আগেই তাকে গ্রেফতার ও বিচারের সম্মুখীন করা উচিৎ ছিল।তা না করে সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়ে প্রকারান্তরে আইনের শাসনকেই অস্বীকার করেছে।
নেতৃবৃন্দ বলেন , গুরুতর যে চারিত্রিক স্খলনের দায়ে তাকে প্রতিমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করতে হয়েছে একই কারণে তার সংসদ সদস্যপদ থাকারও কোন সুযোগ নেই।
তারা উল্লেখ করেন , সাবেক প্রতিমন্ত্রীকে যেভাবে দেশ ছাড়ার অনুমতি দেয়া হল সেটাও জনগণের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তারা উল্লেখ করেন কানাডায় ইমিগ্রেশন এর আপত্তি ও তার কানাডায় প্রবেশের বিরুদ্ধে প্রবল প্রতিবাদের মুখে কোথাও ঢুকতে না পেরে ডাঃ মুরাদকে আবার দেশে ফেরত আসতে হয়েছে।
নেতৃবৃন্দ বলেন , ডাঃ মুরাদের অপরাধের অর্ধেকও যদি কোন বিরোধী দলীয় সংসদ সদস্য করতেন তাহলে বহু আগেই তাকে জেলখানায় যেতে হোত।
নেতৃবৃন্দ কোন তালবাহানা বা সময়ক্ষেপণ না করে দ্রুত তাকে আইনী হেফাজতে এনে তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু করার দাবি জানান।





উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান
জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী