রবিবার ● ৪ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » মুরগির ভিতরে ইয়াবা : ২ নারী আটক
মুরগির ভিতরে ইয়াবা : ২ নারী আটক

অনলাইন ডেক্স :: ৫টি মুরগির পায়ু থেকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার ও দুই নারীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলার চন্দনাইশ পুলিশ। আটককৃতরা হলেন, হাজেরা খাতুন (৫৫); স্বামী মকবুল আহমদ ও খুর্শিদা খাতুন (৫২); স্বামী মো হারুন । তারা দুইজনই টেকনাফ থানার বাসিন্দা। চন্দনাইশ থানার উপ-পরিদর্শক দীমান মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৫টি মুরগিসহ দুই মহিলাকে আটক করা হয়। দুই মহিলাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় মুরগির পায়ুপথ সেলাই করে তারা ইয়াবা পাচার করছিলেন। পরে ওই মুরগির পায়ুপথের সেলাই কেটে দেড় হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।





অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই