মঙ্গলবার ● ২১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » অধ্যাপক খালেদকে শ্রদ্ধা আর স্মরণ করল রাউজান প্রেসক্লাব
অধ্যাপক খালেদকে শ্রদ্ধা আর স্মরণ করল রাউজান প্রেসক্লাব
আমির হামজা, স্টাফ রিপোর্টার :: বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, স্বাধীনতা পদক প্রাপ্ত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর প্রয়াত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ খালেদের ১৮তম মৃত্যুবার্ষিকীতে তাঁর গ্রামের বাড়ি রাউজানস্থ কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন রাউজান প্রেসক্লাব নেতৃবৃন্দ।আজ মঙ্গলবার ২১ ডিসেম্বর দুপুরে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি মীর আসলাম, প্রদীপ শীল, সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা, অর্থ সম্পাদক মো. হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক আমির হামজা, সদস্য শাহাদাত হোসেন সাজ্জাদ, লোকমান আনছারি প্রমূখ। শ্রদ্ধা নিবেদন শেষ আজাদীর প্রয়াত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ খালেদের কবর জিয়ারত পরবর্তী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
উল্লেখ্য,অধ্যাপক মোহাম্মদ খালেদ ১৯২২ সালের ৬ জুলাই অবিভক্ত ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনাতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস রাউজান উপজেলার সুলতানপুর গ্রামের দারোগা বাড়িতে। বাবা আবদুল হাদি, মাতা তামান্না বেগম।





মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন
মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের
মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা