রবিবার ● ২৬ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » বিএনপি’র ভয়ে অবৈধ সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে : খাগড়াছড়িতে আফরোজা আব্বাস
বিএনপি’র ভয়ে অবৈধ সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে : খাগড়াছড়িতে আফরোজা আব্বাস
খাগড়াছড়ি প্রতিনিধি :: অবৈধ স্বৈররচারী শেখ হাসিনা সরকারের গদিতে কম্পন শুরু হয়েছে দাবি করে বলেন, যতক্ষন পর্যন্ত ভোট ডাকাতির সরকারের পতন হবে না ততদিন গণতন্ত্রের মা বিএনপির চেয়ারপার্সন তিন বারের প্রধানমন্ত্রীর মুক্তি, বিদেশে সু-চিকিসা, দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার, বাক স্বাধীনতা প্রতিষ্ঠা হবে না। এর জন্য সবাইকে রাজপথে নামতে হবে।
রবিবার ২৬ ডিসেম্বর দুপুরে খাগড়াছড়ি জেলা শহরের কলাবাগানে খাগড়াছড়ি জেলা মহিলা সম্মেলনের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেতে গিয়ে এসব কথা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সংসদের কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ওয়াদুদ ভূইয়া।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।
বিশেষ বক্তা ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক এডভোকেট শাহানা আক্তার সানু।
সম্মেলনে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় সংসদের কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ওয়াদুদ ভূইয়া বলেন, সরকারের পায়ের নিচ থেকে মাটি দ্রুত সরে যাচ্ছে। পতন এখন সময়ের ব্যাপার মাত্র।
খাগড়াছড়ি জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক কুহেলী দেওয়ানের সভাপতিত্বে ও খাগড়াছড়ি জেলা মহিলা দলের সহ-সভাপতি শাহেনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, আবু ইউসুফ চৌধুরী, সাধারণ সম্পাদক এম এন আবছার ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সংসদের সহ-প্রচার সম্পাদক লুৎফা খাতুন স্বপ্না।
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণিল আয়োজনে খাগড়াছড়ি মহিলা দলের সম্মেলনে বাঙালিদের পাশাপাশি চাকমা, মারমা ও ত্রিপুরা সম্পাদয়ের বিপুল সংখ্যক নারী নিজস্ব বর্ণিল পোষাকে সম্মেলনে অংশ নেন।
সম্মেলন শেষে কুহেলী দেওয়ানকে সভাপতি ও শাহেনা আক্তারকে সাধারণ সম্পাদক করে ১৫১সদস্যের খাগড়াছড়ি জেলা মহিলা দলের কমিটি ঘোষণা করা হয়।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১