শিরোনাম:
●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৯ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে স্থগিত ৫ কেন্দ্রে ভোটগ্রহণ আগামী কাল : স্বতন্ত্র প্রার্থীরা শঙ্কিত
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে স্থগিত ৫ কেন্দ্রে ভোটগ্রহণ আগামী কাল : স্বতন্ত্র প্রার্থীরা শঙ্কিত
বুধবার ● ২৯ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়িতে স্থগিত ৫ কেন্দ্রে ভোটগ্রহণ আগামী কাল : স্বতন্ত্র প্রার্থীরা শঙ্কিত

--- খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলায় তৃতীয় ধাপের নির্বাচনে স্থগিত হওয়া ৫ কেন্দ্রে নির্বাচন আগামী কাল ৩০ডিসেম্বর।
এ দিন জেলার দীঘিনালা উপজেলার ২ ইউনিয়নের ৪ কেন্দ্রে এবং মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউপির ১ কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তবে নিরাপত্তা নিয়ে ভয় ও শঙ্কায় ভোটার ও অনেক প্রার্থী।
আশংকার কথা জানিয়ে এক মেম্বার প্রার্থী বলেন, ম্যাজিস্ট্রেট কেন্দ্রে সারাদিন বসে না থাকলে ভোট ডাকাতি ঠেকানো যাবে না।
দীঘিনালা উপজেলার ২ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ১টিতে স্বতন্ত্র ও ১টিতে নৌকার প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে থাকায় তেমন ঝুঁকি না থাকলেও মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউপিতে শংকা প্রবল, ফলে উৎকন্ঠায় রয়েছেন ভোটার ও প্রার্থীরা।
নিরাপত্তার বিষয়ে মহালছড়ি উপজেলা নির্বাচন অফিসার সুসমিকা চাকমা বলেন, মাইসছড়ি কেন্দ্রটি যেহেতু ঝুঁকিপূর্ণ তাই নিরাপত্তা বাহিনীর সংখ্যা যেমন বাড়ানো হবে, তেমনি প্রয়োজনে সাবর্ক্ষনিক ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন।
নির্বাচনে জয়ের বিষয়ে মাইসছড়ি ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাজাই মারমা বলেন, এ ওয়ার্ডে ১৩০৫ ভোটের মধ্যে ৩৮ জন মারা গেছেন এবং ১২জন বিদেশে আছেন। অবশিষ্ট ১২৫৫জনের মধ্যে অধিকাংশই বিএনপির কমী সমর্থক যারা কখনো নৌকায় ভোট দেয়নি এবং দিবেও না। তারা ইতিপূর্বে আমাকে ভোট দিয়ে ৪বার চেয়ারম্যান বানিয়েছিলেন, এবারও বানাবেন বলে শতভাগ নিশ্চিত। তিনি বলেন, আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থী গিয়াস উদ্দিন অতীতে ৩বার মেম্বার পদে নির্বাচনে ব্যার্থ এবং গতবার চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী হয়ে পরাজিত হয়েছেন। কাজেই ১১৯৯ ভোটে এগিয়ে আছি মানে আমি বিজয়ী হয়েই আছি।
নির্বাচনে জয়ের বিষয়ে নৌকার প্রার্থী গিয়াস উদ্দিন বলেন, অন্য ৮ ওয়ার্ডের চেয়ে এই ওয়ার্ডের বিষয়টি আলাদা। এখানে সব ভোটার বাঙালী। স্থানীয় নির্বাচনে সাম্প্রদায়িকতার একটা বিষয় থাকে। কাজেই সব ভোটারকে উপস্থিত করার চেষ্টা করা হচ্ছে । আশাকরি সব ভোটারকে উপস্থিত করা সম্ভব হলে আমি বিজয়ী হতে পারবো।
গত ২৮ ডিসেম্বর নির্বাচনে মাইসছড়ি ইউপির ৮ কেন্দ্রের সবোর্চ্চ আশি শতাংশ ভোট পড়েছে একটি কেন্দ্রে আর অন্যগুলোতে গড়ে ৬৩শতাংশ ।
মাইসছড়ি ইউপিতে স্থগিত হওয়া ২নং ওয়ার্ডের কেন্দ্রে ভোটার রয়েছে ১৩০৫টি। এর মধ্যে ৩৮ জন মারা গেছেন এবং ১২ জনের অধিক দেশের বাইরে।
অবশিষ্ট ১২৫৫ ভোট হতে নৌকা বিজয়ী হতে দরকার ১২২৯ ভোট। আর আনারসের দরকার শুধু ২৮ ভোট।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে জিপে আগুন খাগড়াছড়িতে জিপে আগুন
দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)