শিরোনাম:
●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৯ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » কুষ্টিয়া » জনগণের শাসক নয়: সেবক হয়ে কাজ করতে চাই: সিদ্দিকুর রহমান
প্রথম পাতা » কুষ্টিয়া » জনগণের শাসক নয়: সেবক হয়ে কাজ করতে চাই: সিদ্দিকুর রহমান
বুধবার ● ২৯ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জনগণের শাসক নয়: সেবক হয়ে কাজ করতে চাই: সিদ্দিকুর রহমান

--- কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়া সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইলচারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও পর-পর তিন বারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমান এক কর্মীসভায় বলেন, জনগণের শাসক নয়: আমি সাধারণ জনগণের সেবক হয়ে কাজ করতে চাই। তিনি দীর্ঘ কয়েকদিন ধরে আইলচারা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে- ওয়ার্ডে পথসভা করে বেড়াচ্ছেন। তার জনপ্রিয়তা আকাশচুম্বী হলেও এবার তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে গণসংযোগ করে বেড়াচ্ছেন। তিনি বিভিন্ন ওয়ার্ডের মোড়ে মোড়ে নির্বাচনী গণসংযোগ ও পথ সভা করে যাচ্ছেন, সেই সাথে সকল ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন। গত সোমবার বিকেল ৩ টায় নাজিরপুর ৯নং ওয়ার্ডের সাধারন মানুষের আয়োজনে প্রাইমারি স্কুল মাঠে আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান তার নির্বাচনী কর্মী সভায় এলাকার সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলেন, শাসক নয়, আমি আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই। উক্ত কর্মীসভায় আরো বলেন, আমি আপনাদের ভোটে পরপর তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি এবং সুষ্ঠুভাবে পরিচালনা করেছি। কোন ধরণের কালিমা লেপন করতে দেইনি। কারণ মহান আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে সেটাই আমি খরচ করতে পারি না। সরকারি বরাদ্দ আত্মসাৎ করাতো দূরের কথা। উক্ত কর্মী সভায় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন গ্রামের সাধারণ জনসাধারণ। এসময় উক্ত কর্মী সভায় আলহাজ্ব সিদ্দিকুর রহমান বলেন, আপনারা যোগ্য প্রার্থী দেখে আপনার মূল্যবান ভোট প্রদান করবেন যেন আপনার আশ-পাশের উন্নয়ন হয়। তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলেও আপনাদের পাশে থাকবো, না হলেও আপনাদের পাশে থেকে আপনাদের সব সমস্যা আমি সমাধান করে যাব। তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে আইলচারা ইউনিয়ন হবে সাধারণ জনগণের ইউনিয়ন আপনাদের সাথে নিয়ে একটি আধুনিক ইউনিয়ন গড়ার জন্য কাজ করব । সেই সাথে ইউনিয়নকে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে চলবে আমার যুদ্ধ ৷ তার সম্পর্কে ইউনিয়নবাসী বলেন, করোনার মহাদুর্যোগের শুরু থেকে তিনি তার সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করেছেন। নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করেছেন ৷ তিনি সব সময় আমাদের সকল বিপদে-আপদে এগিয়ে আসেন । দিন-রাত যখনই চাই আমরা তাকে পাশে পাই এটাই আমাদের বড় পাওয়া ৷ আসন্ন আইলচারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে সাহসী সমাজ সেবক আলহাজ্ব সিদ্দিকুর রহমানকে পুনরায় চেয়ারম্যান হিসেবে আমরা দেখতে চাই।এছাড়াও সকল শ্রেণী পেশার মানুষ তার আচার-ব্যবহারে মুগ্ধ ৷ তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকান্ডে স্বেচ্ছাসেবী হিসেবে নিবেদত একটি প্রাণ ৷ তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে মানুষের সেবা ও ব্যক্তিগত ভাবে এলাকার অসহায় গরীবদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)