শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩০ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » জনতার উত্তাল ঢেউয়ে হাসিনার পতন হবে : ঝিনাইদহে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী
প্রথম পাতা » খুলনা বিভাগ » জনতার উত্তাল ঢেউয়ে হাসিনার পতন হবে : ঝিনাইদহে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী
বৃহস্পতিবার ● ৩০ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জনতার উত্তাল ঢেউয়ে হাসিনার পতন হবে : ঝিনাইদহে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী

--- ঝিনাইদহ প্রতিনিধি :: ‘দেশে জনতার যে উত্তাল ঢেউ উঠেছে এই ঢেউয়ে শেখ হাসিনা সরকারের পতন হবে। এ সরকার মানুষের সাংবিধানিক অধিকার ধ্বংস করেছে। বিএনপি’র নেতাকর্মীদের খুন ও গুম করেছে। তাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়ে নেতাকর্মীদের জেলে পুরেছে। বুধবার দুপুরে ঝিনাইদহ উজির আলী স্কুল মাঠে জলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এ কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি জাতীয় স্বার্থের পক্ষের দল। আর আওয়ামী লীগ গণতন্ত্র বিরোধী ও জাতীয় স্বার্থ বিরোধী দল। বেগম খালেদা জিয়া রাজপথে সংগ্রাম করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আমাদেরও রাজপথে আন্দোলন করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। নিতাই রায় চৌধুরী আরও বলেন, এ সরকারের পতন পথ তৈরী হয়ে গেছে। গণতন্ত্রের আন্দোলন গণঅভ্যুথানে রূপ নিচ্ছে। দ্রুত বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসা নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মসিউর রহমান তার বক্তব্যে বলেন, পুলিশ প্রশাসন এ সমাবেশ বন্ধ করতে বিভিন্ন স্থানে নেতাকর্মীদের বাড়িতে হানা দিয়েছে। আসার পথে বাঁধার সৃষ্টি করেছে। তিনি বলেন, গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধার করতে রাজপথের আন্দোলন আরও জোরদার করতে হবে। সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মসিউর রহমান, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন, কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. আসাদুজ্জামান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা এম এ ওহাব, শহীদুজ্জামান বেল্টু, আমিরুজ্জামান খান শিমুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বুধবার সকাল ১১ টায় আনুষ্ঠানিক ভাবে সমাবেশ শুরু হয়। এর আগে ঝিনাইদহের বিভিন্ন উপজেলা, পার্শবর্তী মাগুরা, কুষ্টিয়া, যশোর ও চুয়াডাঙ্গা থেকে হাজার হাজার নেতাকর্মী সমাবেশ স্থলে হাজির হয়।

মহেশপুরে নব-নির্বাচিত ১২ ইউনিয়নের ১৪৩ ইউপি সদস্য শপথ গ্রহন
ঝিনাইদহ :: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়নের ১৪৩ জন ইউনি সদস্য বুধবার দুপুরে শপথ গ্রহন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুল করিম বুধবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নব-নির্বাচিত ১৪৩জন ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান। নব-নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা,উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী,থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।





খুলনা বিভাগ এর আরও খবর

কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ

আর্কাইভ