শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৮ মার্চ ২০১৬
প্রথম পাতা » খেলা » বধূ বেশে চাঁপাইনবাবগঞ্জে জলকন্যা মাহফুজা শিলা
প্রথম পাতা » খেলা » বধূ বেশে চাঁপাইনবাবগঞ্জে জলকন্যা মাহফুজা শিলা
শুক্রবার ● ১৮ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বধূ বেশে চাঁপাইনবাবগঞ্জে জলকন্যা মাহফুজা শিলা

---

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:: (১৮ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১০.২০মিঃ) সাউথ এশিয়ান গেমসে সাঁতারে দুটি স্বর্ণ পদক জয়ী যশোরের অভয়নগরের মেয়ে মাহফুজা আক্তার শিলা বিয়ের পিঁড়িতে বসেছেন৷ শুক্রবার বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জের শাহজাহান আলী রনির সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ৷ শিলার বাবার বাড়ি যশোহরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার পাঁচকবর গ্রামে মহাধুমধামে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়৷ শিলার পরিবার সুত্র জানিয়েছে, বর রনিও একজন সাতারু ৷ তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেন ৷ রনি চাঁপাইনবাবগঞ্জের রেহাইচর গ্রামের মৃত আফসার আলী৷ তিনি ২০০৮ সাল থেকে সেনাবাহিনীতে যোগদান করেন ৷ শিলার বাবা আলী আহমদ জানান, শুক্রবার বিকেল তিনটার দিকে দুই পরিবারের উপস্থিতিতে শিলার বিয়ের আনুষ্ঠানিক পর্ব সম্পন্ন হয়েছে ৷ বর শাহজাহান আলী রনি জানান, বিকেলে বিয়ের কাজ সম্পন্ন হয়েছে ৷ আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় নববধূকে নিয়ে বাড়ির উদ্দেশে যাত্রা করেন ৷ আগামীকাল রোববার চাঁপাইনববাবগঞ্জে নিজ বাড়িতে বউভাত অনুষ্ঠিত হবে ৷ তিনি নতুন জীবনে পদার্পণ উপলক্ষে দেশবাসীর দোয়া চান৷ মাহফুজা সাঁতার প্রতিযোগিতায় স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ ৫২টি পদক পেয়েছেন৷ ক্রেস্টও পেয়েছেন অনেক ৷ তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতকোত্তর করেছেন ৷ বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীতে অস্থায়ী ভিত্তিতে চাকরি করছেন ৷ তবে এ বছর মাহফুজার চাকরির মেয়াদ শেষ হয়ে যাবে ৷ মাহফুজা চার ভাই-বোনের মধ্যে মেঝো ৷ তৃতীয় শ্রেণিতে পড়ার সময় উপজেলাভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে জেলা পর্যায়ে প্রথম হন শিলা ৷ তারপর আর তার পিছনে ফিরে তাকাতে হয়নি ৷





আর্কাইভ