শিরোনাম:
●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
রাঙামাটি, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৫ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » শৈলকুপায় হত্যা মামলার আসামী পেলেন নৌকার মনোনয়ন
প্রথম পাতা » খুলনা বিভাগ » শৈলকুপায় হত্যা মামলার আসামী পেলেন নৌকার মনোনয়ন
শনিবার ● ১৫ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শৈলকুপায় হত্যা মামলার আসামী পেলেন নৌকার মনোনয়ন

--- জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: সপ্তম ধাপে অনুষ্ঠিত ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহারপুর ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন হত্যা মামলার আসামী জাহিদুল ইসলাম জাহিদ। শৈলকুপা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান যুবলীগের যুগ্ম আহবায়ক জাহিদ রাশিদুল ইসলাম শৈলকুপার উকিল মৃধা হত্যা মামলার ২৪ নং আসামী। তবে তিনি এ মামলায় জামিনে আছেন। হত্যা মামলার আসামী নৌকার মনোনয়ন পাওয়ায় এ নিয়ে দলের মধ্যে শোরগোল শুরু হয়েছে। তৃণমুলে বিভেদ ও দ্বন্দ ছড়িয়ে পড়েছে। ক্ষোভ দেখা দিয়েছে জেলা উপজেলা আওয়ামীলীগেও। জাহিদের প্রতিপক্ষরা নৌকার মনোনয়ন বাতিলের দাবী জানিয়ে মাঠ গরম করছেন। করেছেন মনোনয়ন বোর্ডের কাছে আপীল। পুলিশ সুত্রে জানা গেছে, শৈলকুপার দামুকদিয়া গ্রামে গত বছরের ২৫ জুলাই সামাজিক দলাদলির জের ধরে রাশিদুল ইসলাম ওরফে উকিল মৃধা (৪৫) নামে এক আওয়ামী লীগ কর্মী রুন হন। হত্যাকান্ডের পর গ্রামটিতে ব্যাপক ভাংচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ। উকিল মৃধা হত্যার জন্য আওয়ামী লীগের জাহিদ গ্রুপ কে দায়ী করেন নিহত’র ভাতিজা আজমীর শরীফ। তিনি জানান, গত বছরের ২৩ জুলাই আধিপত্য বিস্তার নিয়ে গ্রামে মারামারি হয়। বিষয়টি মীমাংসার জন্য ২৫ জুলাই রাতে শৈলকুপা থানা পুলিশের আহবানে সাড়া দিয়ে বৈঠকে যোগ দিতে রওনা হন উকিল মৃধা। কিন্তু পথের মধ্যেই তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত’র স্ত্রী মনোহরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার তানিয়াা খাতুন ২৬ জুলাই বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। এই মামলায় নৌকার মনোনয়নপ্রাপ্ত যুবলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদ ২৪ নং আসামী। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন ও সম্পাদক আব্দুর রশিদ জানান, খুনের মামলার আসামীকে মনোনয়ন দেওয়ায় তৃণমুলে বিভেদ ছড়িয়ে পড়েছে। এদিকে একজন হত্যা মামলার আসামী কি ভাবে নৌকার মনোনয়ন পেলেন তা নিয়ে প্রশ্ন তোলেন শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও মনোহরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু। তিনি নৌকার মনোনয়ন না পেয়ে নিজে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। আরিফ রেজা মন্নু বলেন ১৯৮৬ সাল থেকে তিনি অধ্যক্ষ কামরুজ্জামানের হাত ধরে আওয়ামী রাজনীতিতে সক্রিয় হন। ১৯৯৮ সালে বিএনপির শক্তি ইউপি প্রার্থীকে হারিয়ে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯ বছর উপজেলা আওয়ামলীগের সদস্য থাকার পর ২০১৫ সালে ডেলিগেটদের সরাসরি ভোটে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি অভিযোগ করেন, ২০১৮ সালে উপজেলা নির্বাচনে নৌকা প্রতিকের পক্ষে কাজ করায় শৈলকুপার এক প্রভাবশালী নেতার রোষানলে পড়েন। সে কারণে নৌকার মনোনয়ন পাননি। মন্নু দাবী করেন তিনি জীবনে কখনো নৌকার বিপক্ষে ভোট করিনি। অথচ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকের রেজুলেশন বাদ দিয়ে জালিয়াতির মাধ্যমে আমার মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। এ বিষয়ে মনোনয়ন বোর্ডের কাছে আপীল করেছেন বলে জানান মন্নু। তিনি আরো বলেন, তার পিতা একজন মুক্তিযোদ্ধা। যার সনদ দিয়েছেন স্থানীয় এমপি আব্দুল হাই। এছাড়া তার পরিবারে কোন জামায়াত বিএনপি নেই। বিষয়টি নিয়ে নৌকার মনোনয় প্রাপ্ত যুবলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ষড়যন্ত্র করে আমাকে হত্যা মামলার আসামী করা হয়েছে। ঘটনার দিন তিনি শৈলকুপা থানায় তৎকালীন ওসি জাহাঙ্গীর আলমের সঙ্গে একটি শালিস বেঠকে ছিলেন। পুলিশ আসল সত্যটি জানে বিধায় দ্রুত তিনি জামিন পান। তিনি যে বকুল মৃধা হত্যার সঙ্গে জড়িত না তা ইউনিয়নের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কেও বিশ্বাস করেনি। তিনি দাবী করেন তার প্রতিপক্ষ বর্তমান চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু তাকে খুনের মামলায় ফাঁসিয়েছেন, যাতে নৌকার মনোনয়ন না পায়। জাহিদের ভাষ্য, মনোহরপুর ইউনিয়নের তৃনমুলসহ সাধারণ ভোটারদের ৯৫ ভাগ তার সঙ্গে আছেন। তিনি বিপুল ভোটে জয়ী হবেন। কোন ষড়যন্ত্র তাকে দমাতে পারবে না। তিনি বলেন মোস্তফা আরিফ রেজা মন্নুর পরিবারে রাজাকার, বিএনপি ও জামায়াত রয়েছে বলে দাবী করেন জাহিদ। উল্লেখ্য সপ্তম ধাপে অনুষ্ঠিত শৈলকুপার মনোহরপুর ইউনিয়নে আগামী ৭ ফেব্রয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

পূর্বাশা পরিবহনের ধাক্কায় ব্যাবসায়ি নিহত
ঝিনাইদহ :: ঝিনাইদহ সদর উপজেলা বোড়াই নামক স্থানে শুক্রবার বিকালে পথচারিকে বাঁচাতে গিয়ে ফুটপাতে দাড়িয়ে থাকা দুই ব্যাক্তিকে পিষ্ট করেছে ঢাকা গামী পুর্বাশা পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই তারিক (৪০) নামে এক যুবক নিহত হন। দুর্ঘটনায় তারিকের স্ত্রী রানু, সাবেক স্কুল শিক্ষক শফিউদ্দীন (৬৭) ও শিমুল নামে তিনজন গুরুতর আহত হন। বদরগঞ্জ বাজার সংলগ্ন রাতুল মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা গেছে, বোড়াই গ্রামের নুর জামালের বাড়ির কাছে ফুটপাতে দাড়িয়ে গল্প করছিলেন আলীয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শফিউদ্দীন ও একই গ্রামের জহির উদ্দীনের ছেলে তারিক। বিকাল সাড়ে ৪টার দিকে পুর্বাশা পরিবহনের একটি বাস রাস্তার উপর দাড়িয়ে থাকা শিমুল ওরফে শিলু নামে এক শ্রবন প্রতিবন্ধিকে বাঁচাতে গিয়ে ফুটপাতে তুলে দেয়। এ সময় তারিক ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠিয়েছে। এর মধ্যে নিহত তারিকের স্ত্রী রানুর অবস্থা আশংকা জনক বলে জানা গেছে। স্থানীয় জনতা ঘাতক বাসটিকে আটক করেছে। ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ফাড়ির তদন্ত কর্মকর্তা বিল্লাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)