শনিবার ● ১৫ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » মানিকছড়িতে ভোট কারচুপির অভিযোগ : পুনর্গণনার দাবি ইউপি সদস্যের
মানিকছড়িতে ভোট কারচুপির অভিযোগ : পুনর্গণনার দাবি ইউপি সদস্যের
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি ভোট কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ এনে কেন্দ্র স্থগিত ঘোষণা এবং পুনর্গণনার দাবি জানিয়ে উপজেলা ও জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর আবেদন করেছেন ৪নং তিনটহরী ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য প্রার্থী মোছাম্মৎ আমেনা বেগম।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২৬ডিসেম্বর’২১ অনুষ্ঠিত স্থানীয় ইউনিয়নের নির্বাচনে ৬নং ওয়ার্ড কেকড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যাপক কারচুপি করা হয়েছে। আমেনা বেগমের সূর্যমুখী ফুল প্রতীকের ভোট, প্রতিদ্বন্দ্বী প্রার্থী নার্গিস বেগমের তাল গাছ প্রতীকে যোগ করে গণনা করা হয়েছে।
ভোট গণনার আগেই আমেনা বেগমের এজেন্টকে বাহিরে রেখে ভোট বাক্স গাড়ীতে তুলে নির্বাচনী ফলাফল দেয়ালে টাঙিয়ে দিয়ে নির্বাচনী ডিউটিরত প্রিজাইডিং অফিসারসহ সংশ্লিষ্টরা ব্যাপক কারচুপি করে চলে আসেন।
রেজাল্টশিটে তার সূর্যমুখী ফুল প্রতীকের এজেন্টের কোন স্বাক্ষর না নেয়ার অভিযোগও করেন তিনি।
এ বিষয়ে তিনি ভোট পুনর্গণনার দাবি জানিয়ে নির্বাচনের দিনই মানিকছড়ি উপজেলার ৪নং তিনটহরী ইউনিয়ন পরিষদের নির্বাচন কর্মকর্তা বরাবর আবেদন জানিয়েছেন।
এ ব্যাপারে দীর্ঘদিন অতিবাহিত হলেও অভিযোগের আলোকে কোন সদুত্তর না পেয়ে আবারও ১২জানুয়ারী’২২ জেলা নির্বাচন অফিসার, খাগড়াছড়ি বরাবর অভিযোগ দাখিল করে
ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিহীত ব্যাবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন মোছাম্মৎ আমেনা বেগম।





আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১