শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৫ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানের ৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানের ৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
শনিবার ● ১৫ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানের ৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

--- আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে ৫ হাজার ১৪০পিস ইয়াবাসহ মো. শাহেদ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭ এর একটি টিম। ধৃত সাহেদকে র‌্যাব রাউজান থানায় হস্তান্তর করলে গতকাল ১৩ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে তাকে থানায় মামলা রুজু করে আদলতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গত বুধবার দুপুর সাড়ে ১২টায় দক্ষিণ রাউজানের ব্রাহ্মণহাটের হক আর্কেড কমিউনিটি সেন্টারের সামনে থেকে শাহেদকে গ্রেপ্তার করা হয়। ইয়াবা কারবারী শাহেদ রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মগদাই গ্রামের আহমেদ সৈয়দের ছেলে। র‌্যাবের মিডিয়া উইং থেকে জানানো হয়েছে শাহেদ মোটর সাইকেল যোগে ইয়াবা বিক্রির উদ্দেশে সে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক হয়ে রাঙ্গুনিয়ার দিকে যাচ্ছিল। এসময় তাকে থামিয়ে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার প্যাকেটে দুই পিস করে ইয়াবা প্যাকেট করা ছিল। সর্বমোট তার কাছে পাওয়া যায় মোট ৫ হাজার এক’শ ৪০পিস ইয়াবা। এসময় তার মোটর সাইকেল (চট্টমেট্রো-ল- ১৬-২৮৭৮) জব্দ করা হয়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, গত বুধবার রাত ৮টায় র‌্যাব-৭ হাটহাজারী শাখার র‌্যব সদস্যরা ৫ হাজার ১৪০পিস ইয়াবাসহ গ্রেপ্তারকৃত এক যুবককে থানায় হস্তান্তর করেন। র‌্যাব বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাউজানে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপুর্বক সীমানা প্রাচীর
রাউজান :: চট্টগ্রামের রাউজানের ছত্র পাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপুর্বক সীমানা প্রাচীর নির্মাণ করার অভিযোগ করেছেন রাউজান পৌরসভার কর্মচারী শফি। অভিযোগ করে বলেন, রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের মৌলভী আলী আহম্মদের বাড়ীর তার পৈতৃক বসত ভিটা নিয়ে প্রতিবেশী সোলায়মান ওসমানের সাথে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধ নিয়ে তার ভাই বোনরা মিলে বাদী হয়ে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা দায়ের করেন চট্টগ্রাম ৩য় যুগ্ম জেলা জজ আদালতে। এরপর বিরোধ নিরসনে স্থানীয় পৌর কাউন্সিলর আজাদ হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা সালিসি বৈঠকে বসে। বৈঠকের সিদ্¦ান্ত মেনে নেয়নি সোলায়মান। একই সাথে আদালতে দায়ের করা মামলা চলমান রয়েছে। এ অবস্থায় সোলায়মানের পুত্র শোয়াইব মামুন মধ্যপ্রাচ্য থেকে দেশে এসে রাউজান পৌরসভায় গত ১৩ ডিসেম্বর হাফেজ শফির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। গত ১৯ ডিসেম্বর রাউজান পৌরসভায় জমির দলিলপত্র ও স্বাক্ষীদের নিয়ে রাউজান পৌরসভায় উপস্থিত হওয়ার জন্য নেটিশ দেয় পৌর কর্তৃপক্ষ। নির্ধারিত ঐ তারিখে উপস্থিত হতে পারবেনা বলে সময়ের জন্য আবেদন করেন পৌর কর্মচারী শফি। এরপর শোয়াইব মামুন বসতভিটায় সীমানা প্রাচীর নির্মান কাজ শুরু করেন। এ ব্যাপারে গত ১০ জানুয়ারী শফি বাদী হয়ে রাউজান থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ উপস্থিত হয়ে সীমনা প্রাচীর নির্মাণ কাজে বন্ধ করে দেয়। শফি তার অভিযোগে বলেন, হাফেজ ছালে আহম্মদের পুত্র শোয়াইব মামুন ভাড়টিয়া লোকজন দিয়ে জোরপুর্বক সীমনা প্রাচীর নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে হাফেজ সেলায়মানের পুত্র শোয়াইব মামুনের কাছে জানতে চাইলে তিনি বলেন, রাউজান পৌরসভার অভিযোগ করার পর পৌরসভারর অনুমতি নিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করছি। এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন বলেন, রাউজান পৌরসভার মামলার রায় নিয়ে শোয়াইব মামুন সীমানা প্রাচীর নির্মান করছেন। মামলার রায়ের কপি মেয়র ও সালিসী নিস্পত্তি বোর্ডের চেয়ারম্যান ঢাকায় থাকায় রায়ের কপি শফি কে দেওয়া সম্ভব হয়নি।





আর্কাইভ