শিরোনাম:
●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
রাঙামাটি, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৪ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » গোমতি আওয়ামী যুবলীগ’এর কাউন্সিল অনুষ্ঠিত
প্রথম পাতা » খাগড়াছড়ি » গোমতি আওয়ামী যুবলীগ’এর কাউন্সিল অনুষ্ঠিত
রবিবার ● ৪ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গোমতি আওয়ামী যুবলীগ’এর কাউন্সিল অনুষ্ঠিত

---

মাটিরাঙ্গা প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন প্রত্যেকটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল’এর অংশ হিসেবে গোমতি ইউনিয়নে দিনভর ব্যাপক উত্‍সাহ উদ্দীপনা আর বিপুল পরিমাণ নেতাকর্মীর উপস্থিতিতে সম্পন্ন হয়েছে গোমতি ইউনিয়ন আওয়ামী যুবলীগের কাউন্সিল’২০১৫ ৷ মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো: রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মে: জহিরুল ইসলাম খন্দকার মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের বিভিন্ন নেতৃবৃন্দের নেতৃত্ব তৈরির নির্বাচনী ভোট গ্রহন সম্পন্ন হয়েছে ৷
২ অক্টোবর গোমতি ইউনিয়ন আওয়ামী যুবলীগ কাউন্সিলের ২য় অধিবেশনে বেলা ১ট থেকে বিকাল ৪টা পর্যন্ত গোমতি ইউনিয়ন আওয়ামী যুবলীগের দলীয় কার্যালয়ে এই ভোট গ্রহন অনুষ্ঠান করা হয় ৷ গোমতি ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি মো. সালাউদ্দিনের সভাপতিত্ব আর সাধারন সম্পাদক মো: ফারুক হোসেনের পরিচালনায় উক্ত কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: শামছুল হক ৷
এতে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মো: জহিরুল ইসলাম খন্দকার ও যুগ্ন সাধারন সম্পাদক মো: রফিকুল ইসলাম লাভলু ৷
কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে-ইউনিয়ন পরিষদ তথ্যকেন্দ্র, ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনা, ইন্টারনেট, বিদ্যুত্‍ সেবা ও শিক্ষাখাতের ব্যাপক উন্নয়নের কথা তুলে ধরেন ৷ সরকারের নেয়া পদক্ষেপগুলো মধ্যে মাটিরাঙ্গায় বিভিন্ন শিক্ষার্থীদের ঝড়ে পড়ারোধ ও উন্নত শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন এসএসসি পরিক্ষা কেন্দ্র চালু, নতুন নতুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান নির্মান সহ উন্নয়নমুলক চলমান সরকারের বিভিন্ন কর্মকান্ডের বিষয়ে আলোকপাত করেন ৷ এ সময় মাটিরাঙ্গা উপজেলাধীন বেলছড়ি, গোমতি সহ বেশকটি নতুন নতুন এলাকায় বিদ্যুতায়নকে আওয়ামীলীগ সরকারের সফলতার পদচিহ্ন হিসেবে উল্লেখ করে, আগামী ১০ অক্টোবর বেলছড়িতে বিদ্যুত্‍ সরবরাহের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার প্রত্যয় ব্যক্ত করেন ৷ গোমতির সাথে সরাসরি সড়ক যোগাযোগ সৃস্টিতে গোমতি টু ভাই বোন ছড়া ও গোমতি টু রামশিরার রাস্তা নির্মানের কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু করার ঘোষনা প্রদান করেন ৷
কাউন্সিল অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু বলেন,বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে ৷ সন্ত্রাস আর জঙ্গীবাদের মুলোত্‍পাটন করে দেশ এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ ৷ সমতল থেকে পাহাড় সর্বত্র উন্নয়ন দৃশ্যমান ৷ তিনি সরকারের এ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে গোমতি বাসীকে আগামীতেও শেখ হাসিনার সরকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান ৷
খাগড়াছড়ি জেলা আওয়ামী যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা সাধারন সম্পাদক কে এম ঈসমাইল হোসেন , মাটিরাংগা আওয়ামীলীগের সহ-সভাপতি কালা চাঁদ বনিক, সাধারন সম্পাদক সুভাষ চাকমা, উপজেলা যুবলীগের সহ-সভাপতি অনিল বিকাশ ত্রিপুরা, গোমতি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো: মনির হোসেন ৷

বিকালে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো: রফিকুল ইসলাম নব নির্বাচিত গোমতি ইউনিয়ন আওয়ামী যুবলীগের নতুন কমিটির নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে সকল নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন, যেহেতু আমরা সবাই বাংলাদেশ আওয়ামীলীগের আদর্শ লালন করি, অতএব আমরা সবাই ভাই ভাই ৷ এ সময় তিনি কাউন্সিলকে কেন্দ্র করে নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ না রেখে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনার জন্য আহবান জানিয়ে কাউন্সিলে নবনির্বাচিত সভাপতি মো: ফারুক হোসেন লিটন ও সাধারন সম্পাদক মো: শাহজাহান সিরাজের নাম ঘোষনা করেন ৷ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: শাহীন সরকার, দপ্তর সম্পাদক মো: সোলেমান বাদশা প্রমূখ ৷
উল্লেখ্য ১৩০ কাউন্সিলর প্রত্যক্ষ ভোটের মাধ্যমে গোমতি ইউনিয়ন আওয়ামী যুবলীগের নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয় ৷ আপলোড : ৪ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল ৫.৪২ মিঃ





খাগড়াছড়ি এর আরও খবর

দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)