শনিবার ● ২৯ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলা » কাউখালীতে ডেভেলপমেন্ট কাপ ফুটবল খেলোয়াড় বাছাই
কাউখালীতে ডেভেলপমেন্ট কাপ ফুটবল খেলোয়াড় বাছাই
ক্রীড়া পরিদপ্তর প্রণীত তৃণমূল পর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রমের কর্মসূচির আওতায় ২০২১-২০২২ রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কাউখালী উপজেলাতে স্কুল শিক্ষার্থীদের অংশ গ্রহণে কাউখালী উপজেলা পরিষদ মাঠে ২৯ জানুয়ারি শনিবার ডেভেলপমেন্ট কাপ ফুটবল বালক (অনুধর্ব-১৫) খেলোয়াড় বাছাই কার্যক্রম একটি ফুটবল প্রদর্শনী খেলা অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়।
এতে মোট বালক (অনুধর্ব-১৫) ২৪ জন খেলোয়াড় অংশ গ্রহণ করেছে।উক্ত খেলা থেকে খেলার বিচারকবৃন্দ প্রতিভাবান ও দক্ষ খেলোয়াড় বাছাই করবে।বাছাইকৃত খেলোয়াড়রা জেলা সদরে পাঁচ দিনের বিশেষ প্রশিক্ষণে অংশ গ্রহণ করবে।পরবর্তীতে ফুটবল খেলায় প্রতিভা ও দক্ষতা অর্জনের পাশাপাশি উপ-অঞ্চল ও বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে। জুরাছড়ি উপজেলরা সুইহ্লামং ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং ক্রীড়া ব্যক্তিত্ব সুইহ্লামং মারমা ও বিশিষ্ট ক্রীড়া অনুরাগীদের সমন্বয়ে এ বাছাইপর্ব খেলাটি পরিচালনা করেন।





তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল