শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৯ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » কুড়িগ্রাম » কুড়িগ্রাম সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় এক নাগরিক আটক
প্রথম পাতা » কুড়িগ্রাম » কুড়িগ্রাম সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় এক নাগরিক আটক
শনিবার ● ২৯ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুড়িগ্রাম সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় এক নাগরিক আটক

--- মো. মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :: অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পাষান আলী (৪০) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার ২৯ জানুয়ারি সকালের দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ডিগ্রিরচর ১০৫২ এর ৬ সাব পিলার দিয়ে আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে বাংলাদেশে অবৈধ ভাবে অনুপ্রবেশ করায় তাকে আটক করা হয়। আটক পাষান আলী ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার সুখচর থানার কুয়াডাঙ্গা গ্রামের মৃত ছাত্তার আলীর ছেলে বলে জানা গেছে।
বিজিবি জানায়, পাষান আলী অবৈধভাবে ভারতীয় কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার ফরহাদ হোসেন এর নেতৃত্বে বিজিবির সদস্য সীমান্তে টহলরত অবস্থায় দেখতে পায় এবং সন্দেহ হলে তাকে আটক করেন। সে চোরাচালান ব্যবসার বিষয়ে বাংলাদেশে আসে বলে জানান বিজিবি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি ৩৫ ব্যাটালিয়নের রৌমারীর দাঁতভাঙা বিওপি’র সুবেদার খালেদুর রহমান জানান, আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য রৌমারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ্ বলেন, বিজিবি কর্তৃক আটক ভারতীয় ওই নাগরিকের বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করা হয়। আগামীকাল রবিবার কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে।





আর্কাইভ