বুধবার ● ২ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি সদরে শীতবস্ত্র বিতরন করেছে সেনাবাহিনী
খাগড়াছড়ি সদরে শীতবস্ত্র বিতরন করেছে সেনাবাহিনী
মো. হেলাল উদ্দিন, পানছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছরা ইউনিয়নে সামাজিক দুরত্ব বজায় রেখে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
২ ফেব্রয়ারি বুধবার সকাল ১১ টায় ঘাসবন সেনা ক্যাম্পে খাগড়াছড়ি জোনের পক্ষ থেকে অসহায় ও দুস্হ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। শীতবস্ত্র বিতরন করেন ঘাসবন সাবজোনের সাবজোন কমান্ডার মেজর মো. শামীম রহমান। এছাড়া শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে উপস্হিত ছিলেন পেরাছরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব তপন বিকাশ ত্রিপুরা ও ইউনিয়নের মেম্বারগণ ।
সাবজোন এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার শেখ হাবিবুর রহমান এর তত্বাবধানে ঘাসবন সেনা ক্যাম্পের আওতাধীন এলাকাসমূহ থেকে যাচাই-বাছাই করে সাহায্য পাওয়ার যোগ্য অসহায় ও দুস্হ পরিবারের তালিকা প্রস্তুত করা হয়। খাগড়াছড়ি জোন শীতবস্ত্র কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করায় সাধারন জনগন অত্যন্ত খুশি হয়েছে ও সন্তুষ্টি প্রকাশ করেছে।





জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব