শিরোনাম:
●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটি, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে ৯০৭টি প্রাইমারি স্কুলে ডিজিটাল হাজিরা মেশিন কেনায় ঘাপলা
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে ৯০৭টি প্রাইমারি স্কুলে ডিজিটাল হাজিরা মেশিন কেনায় ঘাপলা
বৃহস্পতিবার ● ৩ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে ৯০৭টি প্রাইমারি স্কুলে ডিজিটাল হাজিরা মেশিন কেনায় ঘাপলা

--- ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহে ৯০৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের জন্য বায়োমেট্রিক হাজিরা মেশিন কেনা কাটায় কোটি টাকার দুর্নীতি করা হয়েছে। শিক্ষা অফিসের স্লিপ ফান্ডের টাকায় কেনা এ সব মেশিন লাগানোর কয়েক মাসের মধ্যে নষ্ট হয়ে গেছে। তাছাড়া ১২ হাজার টাকার মেশিন ২৫ হাজার টাকায় কেনা দেখানো হয়েছে। এ ভাবে স্লিপ ফান্ডের প্রায় সোয়া কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহের এক সাব ডিলারের মাধ্যমে বাজার মুল্য ছাড়াও অতিরিক্ত মুল্যে এ সব মেশিন বাধ্যতামুলক ভাবে শিক্ষকদের দিয়ে কেনানো হয়েছে। জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এ অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। পোড়াহাটী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ডিজিটাল হাজিরা মেশিন নষ্ট থাকায় দীর্ঘদিন ধরেই তারা হাজিরা খাতায় সাক্ষর করছেন। শুধু ঝিনাইদহ সদর উপজেলায় এই চিত্র নয়, জেলার বাকী ৬টি উপজেলার প্রাথমিক স্কুলে বসানো বায়োমেট্রিক হাজিরা মেশিন বিকল হয়ে পড়ে আছে। ফলে স্কুলে শিক্ষকদের উপস্থিতির তথ্য ডিজিটাল হাজিরা মেশিনে সংরক্ষন করা যাচ্ছে না। বেশির ভাগ স্কুলে শিক্ষকরা নিয়মিত আসেন না বলে শিশু শিক্ষার্থীরা জানান। তথ্য নিয়ে জানা গেছে, ২০১৯ সালের ২৮ এপ্রিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক এনামুল কাদের খান ১৫৮/৬৫ নং স্মারকে স্লিপ প্রকল্পের টাকা দিয়ে বায়োমেট্রিক হাজিরা মেশিন বাধ্যতামুলক কেনার পরিপত্র জারি করেন। সে মোতাবেক ঝিনাইদহ জেলার ৯০৭টি প্রাইমারি স্কুলে ২ কোটি ২৬ লাখ ৭৫ হাজার টাকা দিয়ে বায়োমেট্রিক হাজিরা মেশিন কেনা হয়। তথ্য নিয়ে জানা গেছে প্রাইমারি স্কুলে লাগানো এ সব মেশিনের বাজার মুল্য মাত্র ১২ হাজার টাকা। কিন্তু ২৫ হাজার টাকা দিয়ে অতি নিন্মমানের এই বায়োমেট্রিক হাজিরা মেশিন কেনার ফলে সরকারের ১ কোটি ১৮ লাখ টাকা পানিতে পড়েছে। তবে অতিরিক্ত এই টাকা সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তারা পকেটস্থ করেছেন বলে অভিযোগ উঠেছে। ঝিনাইদহের চরখাজুরা, লাউদিয়া, সাবেক নিত্যনন্দপুর, রতনহাট ও পুর্বতেতুলবাড়িয়া প্রথামিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে তাদের মেশিন বিকল হয়ে পড়ে আছে। অনেক বিদ্যালয়েও একই অবস্থা বলে শিক্ষকরা জানান। জানা গেছে, ঝিনাইদহ জেলা শিক্ষা অফিস ফেয়ার নামে স্থানীয় একটি কম্পিউটার প্রতিষ্টানের মাধ্যমে ডিজিটাল হাজিরা মেশিন ক্রয় করে। ফেয়ারকে আবার ঢাকা বে-সরকারী প্রতিষ্ঠান টেকনো সিষ্টেম নামের আরেকটি কোম্পানী মালামাল সরবরাহ করে। তাদের ক্রয় রিসিটে ২৫ হাজার টাকা দাম ধরা হয়। এ বিষয়ে ডিজিটাল হাজিরা মেশিন বিক্রেতা লিপু জানান, যে মেশিনের দাম সর্বোচ্চ ১০-১২ হাজার টাকা সেখানে তিন ডবল দাম দিয়ে মেশিন কেনা হয়েছে। তিনি বলেন, বর্তমান বাজার দর অনুযায়ি প্রতিটি ডিজিটাল বায়োমেট্রিক মেশিনের দাম ১২ হাজার টাকা করে হলে ৯০৭টি মেশিনের মুল্য দাড়াচ্ছে ১ কোটি ৮ লাখ ৮৪ হাজার টাকা। অথচ সরকারি প্রকল্পে খরচের খাতায় অতিরিক্ত ১ কোটি ১৭ লাখ ৯১ হাজার বেশি ব্যায় দেখানো হয়েছে। এ বিষয়ে জেলা সনাকের সভাপতি সায়েদুল আলম জাানান, এই টাকা প্রাথমিক শিক্ষা অফিসরদের পকেটে গিয়ে ভাগ-ভাটোয়ারা হয়ে গেছে। স্লিপ ফান্ডের টাকায় কেনা বেশির ভাগ মেশিন নষ্ট হয়ে পড়ে আছে বলেও তিনি অভিযোগ করেন। দুনীর্তির বিষয়ে ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম জানান, আমার যোগদানের আগে ডিজিটাল হাজিরা মেশিন কেনা হয়েছে। কত টাকায় কেনা হয়েছে তাও আমি বলতে পারি না। তিনি বলেন, সুনিদ্দিষ্ট অভিযোগ পেলে তিনি তদন্ত করে ব্যবস্থা নিতে পারতেন। এ বিষয়ে প্রকল্প সাব কন্ট্রাকটর মামুন হোসেন জানান, টেকনো কোম্পানীর মেশিন দেওয়া হয়েছে তিন বছরের ওয়ারেন্টি দিয়ে। অনেক মেশিন নষ্ট হলেও মেরামত করে দেওয়া হচ্ছে। তবে তিনি অতিরিক্ত মুল্যের বিষয়টি এড়িয়ে যান।

নিজেকে ইউনিয়ন আওয়ামলীগের যুগ্মসাধারণ সম্পাদক পরিচয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জের ধরে শেখপাড়ার কুখ্যাত মাদক সম্রাট বকুল জোয়ারদার ৬ বিঘা জমির গাছ ও ধরন্ত কলাগাছ কেটে দিয়েছে। গত সোমবার থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত উপজেলার শেখপাড়া গ্রামে এই তান্ডব চালানো হয়। পুলিশের খাতায় মোস্ট ওয়ান্ডেট বকুল শেখপাড়া বাজারের তক্কেল জোয়ারদারের ছেলে। সে নিজেকে ইউনিয়ন আওয়ামলীগের যুগ্মসাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বংশ পরস্পরায় ৯৬ বছর ধরে দখলে থাকা জমির মালিকরা জানান, শেখপাড়া গ্রামের মৃত আকবর আলী মোল্লার পৈত্রিক সূত্রে পাওয়া জমি ফরহাদ মোল্লা, শহিদুল ইসলাম ও সেলিম মোল্লাসহ অন্যান্য ওয়ারিশগণ ১৯২৬ সাল থেকে ভোগদখল করে আসছিল। হঠাৎ করেই ৩১ জানুয়ারী থেকে একই গ্রামের মাদ্রক স¤্রাট বকুল জোয়ারদার জমি নিজেদের দাবী করে লোকজন নিয়ে জোরপুর্বক গাছ কাটা শুরু করে। ২ দিনে ৬ বিঘা জমির ছোট বড় ২’শ ২৫টি মেহগনি, শিশু, ইপিলইপিল গাছ ও ১ হাজার ধরন্ত কলাগাছ কেটে দেয়। তারপর তারা কাটা গাছ নিয়ে যায়। এতে প্রতিপক্ষের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছালে গাছ কাটা বন্ধ হয়ে যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জমির প্রকৃত মালিক শহিদুল ইসলাম বলেন, আমাদের বড় বড় গাছ জোরপুর্বক বকুল জোয়ার্দ্দার কেটে নিয়ে যাচ্ছে। আমরা বাঁধা দিলে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আমাদের মারধর করতে আসছে। ফরহাদ মোল্লা বলেন, আমার ১ হাজার কলাগাছ কেটে নিয়ে গেছে বকুল জোয়ারদার। জমির কাগজপত্র থাকার পরও আমার কোন সুবিচার পাচ্ছি না। এ ব্যাপারে অভিযুক্ত বকুল জোয়ারদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ব্যস্ত আছি পরে কথা বলব। এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি (তদন্ত) মহসীন হোসেন বলেন, আমি অভিযোগ পেয়ে গাছ কাটা বন্ধ করে দিয়েছি। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)