শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » করেরহাটে বিজিবির অভিযানে ৪৯ লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার
প্রথম পাতা » চট্টগ্রাম » করেরহাটে বিজিবির অভিযানে ৪৯ লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার
সোমবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করেরহাটে বিজিবির অভিযানে ৪৯ লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের সীমান্তবর্তী ৮নং ওয়ার্ডের পশ্চিম অলিনগর লেবু বাগান নদীর পাড় এলাকা থেকে ৩৫ গাইড ভারতীয় শাড়ি উদ্ধার করেছে পশ্চিম অলিনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা। গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) ভোর চারটার দিকে সীমান্ত মেইন পিলার ২২০১/৬ আর বি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এইসব মালামাল উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত ৩৫ গাইডের মধ্যে রয়েছে ২ হাজার ৪শত ৫৩পিস ভারতীয় শাড়ী, যাহার আনুমানিক মূল্য ৪৯ লক্ষ ৬ হাজার টাকা। ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবি’র অধিনায়ক (সিও) লেঃ কর্ণেল মোহাম্মদ আব্দুর রহিম (পিএসসি) ভারতীয় অবৈধ শাড়ি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে উদ্ধারকৃত শাড়ির সিজার প্রক্রিয়া সম্পন্ন করে ২৭ ফেব্রুয়ারী বলেন, মিরসরাইয়ের করেরহাটের সীমান্তবর্তী অলিনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৪টার দিকে সীমান্তের মেইন পিলার ২২০১/৬ আর বি এর বাংলাদেশের অভ্যন্তরে লেবু বাগান নদীর পাড় নামক স্থানে চোরাকারবারীদের মালামালসহ বাংলাদেশের প্রবেশ করতে দেখে টহল দল। এসময় তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা বিজিবি টহল দলকে লক্ষ্য করে ইট, পাথর ছুঁড়তে থাকে এবং লেবু বাগানের মধ্যে মালামাল ফেলে নদী পার হয়ে পুনরায় ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। উদ্ধারকৃত মালামাল ফেনী কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন এবং চোরাকারবারীদেরকে আটকের নিমিত্তে বর্ণিত এলাকা ও নদীর তীরসহ পার্শ্ববর্তী স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।





আর্কাইভ