শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৮ মার্চ ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি বাজারে আপতত সোয়াবিন তেল নাই : অথচ গুদামভরা
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি বাজারে আপতত সোয়াবিন তেল নাই : অথচ গুদামভরা
মঙ্গলবার ● ৮ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়ি বাজারে আপতত সোয়াবিন তেল নাই : অথচ গুদামভরা

--- আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা ডিলার জাফর স্টোরের সামনে “আপতত সয়াবিন তেল নাই” লেখা বিজ্ঞপ্তি টাঙ্গানো কিন্তু ভিতরে ঢুকে দেখা গেল স্টোক করা অনেক সোয়াবিন তেল।
পাশাপাশি তাদের তেলের গুদামে গিয়ে পাওয়া গেল ফ্রেশ কোম্পানীর অনেক তেল। এভাবে তেল নিয়ে কারসাজি করে বাজারে তেলের কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে স্বার্থ হাসিল করতে মরিয়া এক শ্রেণীর ব্যবসায়ীরা।
খাগড়াছড়ি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পাপিয়া সুলতানা লীজা ভ্রাম্যমাণ আদালতে জাফর স্টোরকে তাৎক্ষণিক ৩০হাজার টাকা জরিমানা করেন।
এসময় সঙ্গীয় পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও সোয়াবিন তেল বিক্রিতে সরকার নির্ধারিত অতিরিক্ত মূল্য রাখা, মূল্য তালিকা না রাখা, মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রির অভিযোগে মামুন স্টোর ও পলাশ স্টোরকে ১০হাজার টাকা করে এবং নিজাম স্টোরকে ৮হাজার টাকা জরিমানা করা হয়েছে।

খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

খাগড়াছড়ি :: খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার ৮ মার্চ সকালে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতি ইনস্টিটিউটে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে নারী দিবসের আলোচনা সভার কার্যক্রম শুরু হয়।
স্বাগত বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. মহিউদ্দিন আহমেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজাতীয় শরণার্থী বিষয় টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পুলিশ সুপার মহাম্মদ আবদুল আজিজ, জেলা জাতীয় মহিলা স্বাস্থ্য চেয়ারম্যান নিগার সুলতনা।
এসময় স্থানীয় সরকার অধিদপ্তরের উদ্যোগে র্যালি বের করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে পৌরসভার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভায় খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী ও পৌর কাউন্সিলরা অংশগ্রহণ করেন।

মাটিরাঙ্গায় পহাড়ি সন্ত্রাসী কর্তৃক রাতের আঁধারে ফলদ বাগান ধ্বংস

খাগড়াছড়ি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গার তবলছড়ি ইউনিয়নে ঝর্ণাটিলা এলাকায় ফলদ বাগানের কয়েক হাজার ফলদ গাছ কেটে ফেলেছে পাহাড়ি সন্ত্রাসীরা।

রবিবার দিবাগত রাতে মাটিরাঙ্গার ঝর্নাটিলা বিজিবি ক্যাম্প হতে দক্ষিণে মো. ওয়াজী উল্যাহ নামের এক কৃষকের বাগানের প্রায় চার হাজার ফলসহ পেঁপে গাছ ও আম গাছের চারা কেটে ফেলেছে সন্ত্রাসীরা।
বাগান মালিক মো. ওয়াজি উল্যাহ বলেন, গত কয়েক বছর আগে মাটিরাঙ্গা উপজেলাধীন তবলছড়ি ইউনিয়নের ঝর্ণাটিলা এলাকায় মিশ্র ফলের বাগান সৃজন করেন তিনি। বাগান সৃজনের পর থেকেই পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসীরা নানাভাবে হুমকি দিয়ে আসছে। তিনি বলেন, বিভিন্ন সময়ে আমাকে ভূমি ছেড়ে দেয়ার জন্য মোবাইল ফোনে হুমকি প্রদান করে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ (ইউপিডিএফ)। ৫/৬ মাস আগেও বাগানে থাকার ঘর ভেঙে তছনছ করে দেয় সন্ত্রাসীরা। আমি তাদের কোন কথায় রাজি না হলে তারা গত দশদিন আগেও আমার বাগানের এক হাজার ফলজ গাছ কেটে ফেলে। দশ দিনের মাথায় রবিবার দিবাগত রাতে আমার বাগানের চার হাজারেরও বেশি গাছ কেটে ফেলে। এভাবে একের পর এক বাগান কেটে উজাড় করলেও সশস্ত্র সন্ত্রাসীরা বরাবরই ধরাছোয়ার বাইরে থাকায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে । সব হারিয়ে নিঃস্ব হয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপনের আশঙ্কায় চাষীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
বাগানের কেয়ারটেকার মো. ওসমান গনি বলেন, সন্ত্রাসীদের কালো থাবায় একটি সবুজ বাগান ন্যারা পাহাড়ে পরিণত হয়েছে। সন্ত্রাসীরা এ পাহাড়কে মগের মুল্লুক মনে করছে। তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে জিপে আগুন খাগড়াছড়িতে জিপে আগুন
দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)