শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৮ মার্চ ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » আন্তর্জাতিক নারী দিবস : লক্ষ্মীছড়িতে হিল উইমেন্স ফেডারেশনের নারী সমাবেশ
প্রথম পাতা » খাগড়াছড়ি » আন্তর্জাতিক নারী দিবস : লক্ষ্মীছড়িতে হিল উইমেন্স ফেডারেশনের নারী সমাবেশ
মঙ্গলবার ● ৮ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আন্তর্জাতিক নারী দিবস : লক্ষ্মীছড়িতে হিল উইমেন্স ফেডারেশনের নারী সমাবেশ

--- সংবাদ বিজ্ঞপ্তি :: হিল উইমেন্স ফেডারেশন লক্ষ্মীছড়ি উপজেলা শাখার সদস্য জননী চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, হিল উইমেন্স ফেডারেশনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় পৃথক দুই স্থানে নারী সমাবেশ করেছে হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)।
আজ ৮ মার্চ মঙ্গলবার দুপুর ১২টার সময় হিল উইমেন্স ফেডারেশনের লক্ষ্মীছড়ি উপজেলা শাখার উদ্যোগে সদর ইউনিয়ন ও দুল্যাতলী ইউনিয়ন এলাকায় উক্ত নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের ব্যানারে শ্লোগান ছিল, ‘জাতীয় অস্তিত্ব নিশ্চিত না হলে নারী নিরাপত্তাহীন, পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার মাধ্যমে নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে’।
সদর ইউনিয়ন এলাকায় অনুষ্ঠিত সমাবেশে হিল উইমেন্স ফেডারেশনের লক্ষ্মীছড়ি উপজেলা শাখার আহ্বায়ক জয়ন্তী চাকমার সভাপতিত্বে ও সদস্য আপনা চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের লক্ষ্মীছড়ি উপজেলা শাখার সভাপতি পাইচি মারমা, হিল উইমেন্স ফেডারেশনের সদস্য জেসি চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের উপজেলা শাখার সহ-সভাপতি রিটন চাকমা প্রমুখ।
অপরদিকে দুল্যাতুলি ইউনিয়ন এলাকায় অনুষ্ঠিত সমাবেশে হিল উইমেন্স ফেডারেশন লক্ষ্মীছড়ি উপজেলা শাখার সদস্য জননী চাকমা সঞ্চালনায় বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য কেমি চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের লক্ষ্মীছড়ি উপজেলা শাখার সভাপতি রুপান্ত চাকমা।
সদর ইউনিয়ন এলাকায় অনুষ্ঠিত সমাবেশে পাইচি মার্মা বলেন, পার্বত্য চট্টগ্রামে একদিকে নানা উছিলায় ভূমি বেদখল করে পাহাড়িদের বসতভিটা থেকে উচ্ছেদের ষড়যন্ত্র, অপরদিকে নারী নির্যাতনসহ অন্যায় দমন-পীড়ন অব্যাহত রয়েছে। ফলে পাহাড়িদের জাতীয় অস্তিত্ব আজ হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। তাই অস্তিত্ব রক্ষার জন্য আমাদের আন্দোলন ছাড়া কোন পথ নেই। মনে রাখতে হবে, জাতির অস্তিত্ব রক্ষা না হলে নারী নির্যাতন, দমন-পীড়ন বন্ধ হবে না। একমাত্র পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠা হলেই আমাদের জাতীয় অস্তিত্ব রক্ষা এবং নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হতে পারে। তাই আমাদেরকে আন্দোলনের মাধ্যমেই পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করতে হবে।
জেসি চাকমা আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের স্বীকৃতির পেছনে রয়েছে নারী শ্রমিকদের কঠোর সংগ্রাম। এই সংগ্রাম থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে হিল উইমেন্স ফেডারেশন এমন এক কঠিন সময়ে গঠিত হয়েছিল, যে সময় দেশে স্বৈরশাসক এরশাদের সামরিক শাসন জারি ছিল। তারপরও হিল উইমেন্স ফেডারেশন পার্বত্য চগ্রামে নারী নির্যাতনসহ অন্যায়-অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে এবং বর্তমানেও অবিচলভাবে পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমাদের নারী সমাজকে এই সংগঠনের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে অধিকার প্রতিষ্ঠার লড়াই-সংগ্রাম জোরদার করতে হবে। তিনি পার্বত্য চট্টগ্রামে নারীদের উপর নিপীড়ন-নির্যাতন বন্ধের দাবি জানান।
রিটন চাকমা বলেন, নারীদের শুধু ঘরে বসে থাকলে হবে না, রাজপথে নেমে আন্দোলন করতে হবে।
দুল্যাতলি ইউনিয়ন এলাকায় অনুষ্ঠিত সমাবেশে কেমি চাকমা বলেন, আমাদের নারীদের উপর নিপীড়ন-নির্যাতন অব্যাহত রয়েছে। এর থেকে মুক্তির জন্য আমাদের জুম্ম নারীদের ঐক্যবদ্ধ হতে হবে এবং আন্দোলনের মাধ্যমে অধিকার ছিনিয়ে আনতে হবে।
তিনি আরো বলেন ১৯৯৬ সালে পার্বত্য চট্টগ্রামে নারী নেত্রী কল্পনা চাকমাকে অপহরণ করা হয়েছে, তার হদিস আমরা এখনও পায়নি। তিনি কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস গংদের গ্রেফতার ও বিচারসহ পার্বত্য চট্টগ্রামে সংঘটিত সকল নারী ধর্ষণ-খুন-নির্যাতনের বিচার এবং নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
রুপান্ত চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের জুম্মদের উপর যে অত্যাচার নির্যাতন, নারীদের উপর যে ধর্ষণ হয়রানি তা অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি পার্বত্য চট্টগ্রামে সকল নারী সমাজকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।
সদর ইউনিয়নের নারী সমাবেশটি অনুষ্ঠিত হয় শিলাছড়ি এলাকায়। সমাবেশের আগে যতিন্দ্র কার্বারী পাড়া থেকে মিছিল সহকারে শিলাছড়িতে এসে সেখানে সমাবেশ করেন। অপরদিকে দুল্যাতলী ইউনিয়নের বানরকাটা এলাকা থেকে মিছিল সহকারে এসে উপজেলা এলাকা প্রদক্ষিণ করে উপজেলা হাসপাতালের সামনে সমাবেশ করা হয়।





খাগড়াছড়ি এর আরও খবর

পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)