বুধবার ● ৯ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মিরসরাইয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ আটক-২
যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মিরসরাইয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ আটক-২
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৭ হাজার ৩০ পিস ইয়াবা সহ আবুল হোসেন (৪১) এবং মোহাম্মদ ইসলাম (৪৮) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ। মঙ্গলবার ৮মার্চ বিকাল সোয়া চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের হাদী ফকির হাট বাজারের দক্ষিণ পার্শ্বে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত আসামি আবুল হোসেন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মৌলবীবাজারের জমির উদ্দীনের পুত্র এবং মোহাম্মদ ইসলাম একই উপজেলার নাইকেল উত্তর পাড়া গ্রামের দরবেশ আলীর পুত্র।
মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন জানান, মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাদী ফকির হাট বাজারের দক্ষিণ পার্শ্বে ঢাকামুখী লেনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীবাহী সিডিএম পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১১-৮৮৭৩) অভিযান চালিয়ে ৭ হাজার ৩০ পিস ইয়াবা সহ দুজনকে আটক করা হয় এবং এবিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।





সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত