শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৭ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মহালছড়িতে পাহাড়ি গ্রামে অগ্নিসংযোগের প্রতিবাদে চট্টগ্রামে পিসিপির বিক্ষোভ
প্রথম পাতা » চট্টগ্রাম » মহালছড়িতে পাহাড়ি গ্রামে অগ্নিসংযোগের প্রতিবাদে চট্টগ্রামে পিসিপির বিক্ষোভ
বৃহস্পতিবার ● ১৭ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মহালছড়িতে পাহাড়ি গ্রামে অগ্নিসংযোগের প্রতিবাদে চট্টগ্রামে পিসিপির বিক্ষোভ

--- সংবাদ বিজ্ঞপ্তি :: পিসিপি’র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক সাধন চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, “পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে রাষ্ট্রীয় হেফাজতে বিচার বহির্ভূত হত্যার নিরপেক্ষ তদন্ত ও সুবিচার নিশ্চিত কর”এই শ্লোগানে ও খাগড়াছড়ির দিঘীনালায় সেনাবাহিনী কর্তৃক ইউপিডিএফ সংগঠক নবায়ন চাকমা (সৌরভ) কে হত্যার বিচারের দাবিতে এবং মহালছড়িতে সেটলার কর্তৃক পাহাড়িদের ঘরে অগ্নি সংযোগের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্ট।
আজ বৃহষ্পতিবার ১৭ মার্চ বিকাল সাড়ে ৩টায় নগরীর ডিসি হিল থেকে মিছিল শুরু হয়ে নন্দন কানন হয়ে প্রেসক্লাব ঘুরে চেরাগী পাহাড় মোড়ে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণতান্ত্রিক যুব ফোরামের নেতা শুভ চাক-এর সভাপতিত্বে পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রনেতা সুদেব চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা: মাহফুজুর রহমান, জাতীয় মুক্তি কাউন্সিল (পূর্ব-৩) চট্টগ্রাম অঞ্চলের সভাপতি এডভোকেট ভূলন লাল ভৌমিক, পাহাড়ি ছাত্র পরিষদের মহানগর শাখার সাধারণ সম্পাদক অমিত চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের জেসি চাকমা ও ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফন্টের সংগঠক বিজয় চাকমা।
বাংলাদেশ মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান বলেন, স্বাধীন বাংলাদেশের লক্ষ্য ছিল বাংলাদেশের সকল জাতিসত্তার বিকাশ ঘটানো এবং সংস্কৃতির বিকাশ ঘটানো। এ লক্ষ্যে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। ১৯৭১ সালে বাঙালি ছাড়াও বিভিন্ন জাতিসত্তার জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। আমরা এটা (বিচার বহির্ভূত হত্যা) কখনো আশা করতে পারি না। কাউকে বিনা বিচারে হত্যা করা আইনত দন্ডনীয় অপরাধ। এটা মূলত সংবিধান পরিপন্থী। অপরাধ করলে গ্রেপ্তারের নিয়ম আছে। আমি বাংলাদেশ মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের আইনের আওতায় আনার দাবি করছি।
জাতীয় মুক্তি কাউন্সিল (পূর্ব -৩) চট্টগ্রাম অঞ্চলের সভাপতি এডভোকেট ভূলন লাল ভৌমিক ইউপিডিএফ নেতা নবায়ন চাকমা (সৌরভ) কে সেনা কর্তৃক শারিরীক নির্যাতন করে বিনা বিচারে হত্যার নিন্দা জানিয়ে বলেন, এদেশ স্বাধীন হয়েছিল শুধুমাত্র বাঙালি জাতিসত্তা অংশগ্রহণে নয়, এদেশ স্বাধীন হয়েছিল বাঙালি জাতিসহ বাংলাদেশের বসবাসরত সকল জাতিসত্তার অংশগ্রহণের মধ্য দিয়ে।
তিনি আরো বলেন, পাহাড়ে কোন মিঠুন চাকমা, নবায়ন চাকমাকে খুন করে কিংবা মাইকেল চাকমাকে গুম করে পাহাড়িদের ন্যায়্য আন্দোলনকে দমিয়ে রাখা যাবেনা।
তিনি সরকারের প্রতি প্রশ্ন রেখে আরও বলেন, ১৯৭১ সালে ২৫ মার্চ পূর্ব বাংলাদেশের জনগণকে গনহত্যা চালিয়ে ন্যায্য আন্দোলন দমন করতে পেরেছিলেন ? সুতরাং এসব দমন পীড়ন হত্যা অগ্নিসংযোগ বন্ধ করে পাহাড়ের রাজনৈতিক সমস্যা সমাধান করুন।
বক্তরা অবিলম্বে ইউপিডিএফ নেতা নবায়ন চাকমাসহ পার্বত্য চট্টগ্রামে সংঘটিত হওয়া সকল বিচার বহির্র্ভূত হত্যাকান্ডের তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার দাবী জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)