শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২১ মার্চ ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে ইউপিডিএফ’র আধাবেলা সড়ক অবরোধ পালিত
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে ইউপিডিএফ’র আধাবেলা সড়ক অবরোধ পালিত
সোমবার ● ২১ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়িতে ইউপিডিএফ’র আধাবেলা সড়ক অবরোধ পালিত

--- খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে গত মঙ্গলবার অভিযানে আটক ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) প্রসীত গ্রুপের সংগঠক মিলন চাকমার মৃত্যুর প্রতিবাদে ডাকা আধা বেলা সড়ক অবরোধ কিছু অপ্রীতিকর ঘটনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

এসময়, মাটিরাঙার বাইল্যাছড়িতে সিএনজিতে আগুন, তবলছড়ির লাইফুপাড়া, ইসলামপুর এলাকায় মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়। সড়কের দু’পাশ থেকে শত শত গাছ কেটে রাস্তায় ফেলে রাখে অবরোধকারীরা।

সোমবার ২১ মার্চ ভোর ৬ টা থেকে খাগড়াছড়ির সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ থাকে।

দুপুর ১২ টা পর্যন্ত সড়ক অবরোধ চলে বলে নিশ্চিত করেছেন ইউপিডিএফ প্রসীত গ্রুপের প্রচার ও প্রকাশনা বিভাগের মুখপাত্র নিরন চাকমা।

খাগড়াছড়ি সদরের বিভিন্ন সড়কে দেখা যায়, জেলা শহরের শাপলা চত্বর, চেঙ্গী স্কোয়ার সহ আশপাশের সড়কে অটো রিক্সা ও মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন চলাচল করছে। তবে সাজেকগামী পর্যটকবাহী পরিবহন ও জেলা সদরের সাথে উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। খাগড়াছড়ি থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোন পরিবহন। এতে করে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সাপ্তাহিক হাটের দিন হলেও বাজারের অলিগলি ফাঁকা রয়েছে। গাড়ি চলাচল বন্ধ থাকায় দূরদূরান্তের ক্রেতা বিক্রেতারা আসতে পারেনি হাটে।

এ দিকে, অবরোধের সমর্থনে ভোরে জেলা সদরের নারায়ণ খাইয়া রেড স্কোয়ার চত্বরে সড়কে টায়ার জ¦ালিয়ে পিকেটিং করেছে ইউপিডিএফ’র ভ্রাতৃপ্রতীম সংগঠন পাহাড়ী ছাত্র পরিষদের কর্মীরা। এ ছাড়া বিভিন্ন পয়েন্টে পিকেটারদের অবস্থান রয়েছে।

খাগড়াছড়ি থেকে সাজেকগামী পরিবহনের লাইনম্যান মো. আরিফ জানান, সাজেকগামী সকালের গাড়ি ছেড়ে যায়নি। নিরাপত্তার স্বার্থে শ্রমিকরা গাড়ি নিয়ে যায়নি।

খাগড়াছড়ির পুলিশ সুপার আব্দুল আজিজ বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়নের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী টহল জোরদার ছিলো।

উল্লেখ্য, গত মঙ্গলবার ইউপিডিএফ’র সশস্ত্র এক কর্মী মিলনকে অস্ত্র সহ আটকের কয়েক ঘন্টা পর তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র আইনে সহ একাধিক মামলা ও গ্রেপ্তারী পরোয়ানা ছিল।

এ ঘটনাকে বিচার বর্হিভূত হত্যাকান্ড দাবি করে আসছে ইউপিডিএফ প্রসীত গ্রুপ। এর প্রতিবাদে সড়ক অবরোধ সহ বিক্ষোভ কর্মসূচি পালন করছে সংগঠনটি।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে জিপে আগুন খাগড়াছড়িতে জিপে আগুন
দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩

আর্কাইভ