শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৬ মার্চ ২০২২
প্রথম পাতা » খেলা » বেশি বেশি করে টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে ফুটবলকে আবার ফিরিয়ে আনতে হবে : ব্যারিস্টার সুমন
প্রথম পাতা » খেলা » বেশি বেশি করে টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে ফুটবলকে আবার ফিরিয়ে আনতে হবে : ব্যারিস্টার সুমন
শনিবার ● ২৬ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেশি বেশি করে টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে ফুটবলকে আবার ফিরিয়ে আনতে হবে : ব্যারিস্টার সুমন

--- বিশ্বনাথ প্রতিনিধি :: বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি ব্যারিস্টর সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, সুশিক্ষা অর্জন ছাড়া জাতিকে যেমন সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে না, খেলাধুলার আয়োজন ছাড়া তেমনি তরুন ও যুব সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখা যাবে না।

তাই আমাদের সবাইকে নিজেদের ভবিষৎ প্রজন্মদের সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে খেলাধুলার পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে হবে।

তিনি বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাহাড় দুবাগ গ্রামের মাঠে ‘বাহাড়া দুবাগ যুব সমাজের’ উদ্যোগে ও বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের সার্বিক সহযোগীতায় আয়োজিত ‘ফখরুল কাপ ফুটবল টুনামেন্ট-২২’র ফাইনাল খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে একথাগুলো বলেন।

ফাইনাল খেলায় ‘ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী (চুনারুঘাট, হবিগঞ্জ) ১-০ গোলের ব্যবধানে জাবের ইলিভেন স্টার (দশঘর, বিশ্বনাথ)’কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
অনুষ্ঠানে ব্যারিস্টর সুমন আরোও বলেন, এক শ্রেণীর মানুষ আজ বাংলাদেশের ফুটবলকে ধ্বংস করার কাজে ব্যস্থ, তাই তারা নিজেদের খেলোয়াড় সৃষ্টির পরিবর্তে বিদেশী খেলোয়াড়দের প্রতিষ্ঠিত করছে। ফুটবলের সাথে বাঙালীদের আতœার সম্পর্ক।

তাই সিলেট অঞ্চল থেকে ফুটবলকে বাঁচিয়ে রাখার আন্দোলন শুরু করেছি। আর এতে সার্বিক সহযোগীতা করছেন আমাদের প্রবাসীরা। তাদের প্রতি রইল অভিনন্দন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া বলেন, বর্তমান সরকারের আমলে খেলাধুলার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকারের উদ্যোগে দেশের প্রত্যক ইউনিয়নে স্টেডিয়াম নির্মান করা হবে। আর খেলাধুলা যুব-তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখে।

উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমির আলীর সভাপতিত্বে এবং বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক একেএম তুহেম, ধারাভাষ্যকার জুয়েল আহমদ নূর ও আলী হোসেন রানার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, বিশ্বনাথ পৌরসভার সহায়ক কমিটির সদস্য রফিক হাসান।

অনুষ্ঠানে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জবেদুর রহমান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল মতিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, মহব্বত আলী জাহান, সদস্য মাসুদ আহমদ, জাবেদ আহমদ, দবির মিয়া, পৌর সহায়ক কমিটির সদস্য রাসনা বেগম, প্রবাসী মনোহর আলী, সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খানের এপিএস অসিত রঞ্জন দেব, বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান জুয়েল, সহ সভাপতি আক্তার হোসেন, কোষাধ্যক্ষ কাওছার আহমদ বাপ্পী, বিশ্বনাথ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি লোকমান আহমদ, সহ সভাপতি বাবরুছ মিয়া, যুবলীগ নেতা হেলাল আহমদ, আয়োজক কমিটির সভাপতি ফয়েজ মিয়া, সদস্য ফরিদ মিয়া, আবুল হাসান, আব্দুল কাইয়ুম সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





খেলা এর আরও খবর

কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা
রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু

আর্কাইভ