শনিবার ● ২৬ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র স্বাধীনতা দিবসে শ্রদ্ধা নিবেদন
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র স্বাধীনতা দিবসে শ্রদ্ধা নিবেদন
বোয়ালখালীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র উদ্যোগে ২৬শে মার্চ বোয়ালখালী উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন করে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী।
স্মৃতিসৌধে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন শিল্পী গোষ্ঠীর নেত্রীবৃন্দ।
এ সময় সংগঠনের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী শ্রী বাবুল জলদাস, সভাপতি প্রণব রাজ বড়ুয়া, প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী বিপ্লব জলদাস, আরো উপস্থিত ছিলেন বকুল বড়ুয়া, মাহফুজ রকি, মো. খোরশেদ আলম চৌধুরী, মো. এসকান্দর, কালীপদ দাস, সুবল দাশ, মোহাম্মদ ইকবাল চৌধুরী, মিহির বিশ্বাস, মো. বেলাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।





মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল