শিরোনাম:
●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
রাঙামাটি, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৫ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » নিত্যপণ্যে জ্বলছে আগুন, নিভাবে কে ?
প্রথম পাতা » খুলনা বিভাগ » নিত্যপণ্যে জ্বলছে আগুন, নিভাবে কে ?
মঙ্গলবার ● ৫ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিত্যপণ্যে জ্বলছে আগুন, নিভাবে কে ?

--- জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: রমজানকে ঘিরে ঝিনাইদহ জেলাজুড়েই নিত্যপণ্যে জ্বলছে আগুন। সেই আগুন নিভানোর কেউই নেই। নিত্য প্রয়োজনীও মুল্যের উর্ধ্বগতি যেন থামিয়ে দিচ্ছে ঘুরে দাড়ানোর চেষ্টা। চলছে সিয়াম সাধনার মাস। রমজানে বেড়েছে সকল ধরনের নিত্যপণ্যের দাম। এই মুল্য বৃদ্ধি মানুষের দুর্ভোগের মাত্রাকে আরো বাড়িয়ে দিয়েছে। বাজারে গিয়ে টাকার পরিমাণে সামঞ্জস্য না হওয়াই নির্ধারিত পরিমাণের থেকে কম পণ্য নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে অনেকেই। রমজানের দ্বিতীয় দিন ঝিনাইদহ শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় শশা, বেগুন, ধনিয়াপাতা, লেবু, মরিচের দাম কেজিতে বেড়েছে গড়ে দ্বিগুণ। তবে স্বাভাবিক রয়েছে ছোলা ও পেয়াজের দাম। অন্যদিকে রমজানকে ঘিরে সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে ৩০থেকে ৫০টাকা। পবিত্র রমজানকে ঘিরে ২৫ টাকার শশা ৫০ টাকা,৩০ টাকার বেগুন ৬০ থেকে ৬৫ টাকা, ৩০ টাকার ধনিয়াপাতা ৬০ টাকা,১০ কাগজি লেবু ২৫ টাকা, ৪০ টাকার কাঁচ মরিচ ৬০ টাকা, ১২ টাকা হালি পাকা কলা ২৫ থেকে ৩০ টাকা। বিভিন্ন প্রকার শিং, রুই, ইলিশ সহ মাছের দাম কেজিতে বেড়েছে গড়ে ১০ টাকা থেকে ১শ’ টাকা। কাঁচা বাজার করতে আসা আশিকুর রহমান বলেন, রমজান শুরু হয়েছে কিন্তু বাজার দাম কমেনি বরং বেড়েছে। সব মালের দামে আগুন। আমরা চলবো কি করে। বেগুন, মরিচ, শশা , লেবু সহ সব জিনিসের দাম বেড়েছে। পবিত্র মাসে দাম কমানো উচিৎ, অথচ বাজারে দাম বেড়েই যাচ্ছে। এভাবে তো চলতে পারে না। পণ্য মুল্যের কাছে হার মেনে যাচ্ছি। একাধিক ভুক্তভোগী জানায় বাজারে জিনিষের দামের উর্ধ্বগতি নিয়ন্ত্রনে প্রশাসনের নজরদারি জরুরী ভাবে প্রয়োজন। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী আছে যারা প্রতি বছরই এমন সুযোগ কাজে লাগায়। বিপণন কর্মকর্তা (মার্কেটিং অফিসার) জানান, ইতোমধ্যেই বাজার মনিটরিং কার্যক্রম শুরু হয়েছে। রমজানকে ঘিরে কোন অসাধু ব্যবসায়ী যেন পণ্য মুল্য বাড়াতে না পারে সে ব্যাপারে সতর্ক করছি কর্মকর্তারা বাজার তদারকির দায়িত্ব পালন করছে।

ঝিনাইদহে অস্ত্র মামলায় যুবকের ১৭ বৎসরের জেল
ঝিনাইদহ :: ঝিনাইদহে অস্ত্র মামলায় মনিরুল ইসলাম নামে এক যুবকের ১৭ বৎসরের জেল প্রদান করেছে ঝিনাইদহের সিনিয়র স্পেশাল ট্রাব্যুনাল জজ। সোমবার এ রায় প্রদান করেন ঝিনাইদহের সিনিয়র স্পেশাল ট্রাব্যুনাল জজ আদালতের বিচারক মোঃ নাজিমুদ্দৌলা। মনিরুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাস্টসাগরা গ্রামের মহিউদ্দিনের ছেলে। আদালত সুত্রে জানা যায়, ২০১৭ সালের ৯ জানুয়ারী মনিরুল ইসলামের বাড়ীতে অস্ত্র মজুদ আছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালালে আসামী মনিরুল পালানোর চেষ্টা করে। পুলিশ এসময় তার তার শয়ন কক্ষ হতে আটক করে। আটকরে এক পর্যায়ে জিজ্ঞাসাবাদ করলে মনিরুল তার শয়ন কক্ষের খাটের উপর বালিশের নীচ থেকে একটি দেশী তৈরী শার্টারগান ও তিন রাউন্ড গুলি বের করে। কিন্তু উক্ত অস্ত্র ও গুলির কোন কাগজ পত্র দেখাতে পারে না মনিরুল। ফলে ইহা অবৈধ বলে পরিগনিত হয়। অবৈধ অস্ত্র রাখার দায়ে ঝিনাইদহ সদর থানায় এসআই ফজলুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন মনিরুলের বিরুদ্ধে। এসআই শেখ মোঃ আনোয়ার হোসেন তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে চার্যশীট প্রদান করেন। দীর্ঘ ৫ বছর ধরে মামলা চলার পর সোমবার ঝিনাইদহের সিনিয়র স্পেশাল ট্রাব্যুনাল জজ আদালতের বিচারক মোঃ নাজিমুদ্দৌলা ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় দোষী সাবস্ত করে দশ বছর সশ্রম কারাদন্ড এবং ১৯ (এফ) ধারায় দোষী সাব্বস্ত করে সাত বছরের সশ্রম কারাদন্ড করেন। আসামী জামিনে থাকায় জেল হাজতে প্রেরন করেন বিচারক। রাষ্ট্র পক্ষের আইনজীবি ছিলেন মোঃ ইসমাইল হোসেন ও আসামী পক্ষের আইনজীবি ছিলেন এস.এম মশিয়ুর রহমান।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)