শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা ●   রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা ●   রাঙ্গুনিয়া’র যুবদল নেতা মাসুদকে রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা ●   রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন ●   নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল ●   ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ●   ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক ●   কালো টাকা সাদা করার প্রস্তাব অর্থনৈতিক দূর্বৃত্তায়নকে নতুন করে উৎসাহ যোগাবে ●   কাউখালীতে সিএনজিভর্তি চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার ●   মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত ●   দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর ●   ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত ●   মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন ●   রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ●   অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী
রাঙামাটি, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৯ এপ্রিল ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » ৮’শ বছরের ইতিহাস-ঐতিহ্যের প্রতীক সাহেববিবি মসজিদ
প্রথম পাতা » চট্টগ্রাম » ৮’শ বছরের ইতিহাস-ঐতিহ্যের প্রতীক সাহেববিবি মসজিদ
মঙ্গলবার ● ১৯ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৮’শ বছরের ইতিহাস-ঐতিহ্যের প্রতীক সাহেববিবি মসজিদ

--- আমির হামজা :: প্রায় ৮শ বছরের পুরনো চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার হাঁড়ি মিয়া চৌধুরী বাড়ির ঐতিহ্যবাহী সাহেববিবি মসজিদ। রাউজানে ৮০০ বছরের পুরনো এই মসজিদ অপূর্ব স্থাপত্য শৈলীর এক অনুপম নিদর্শন। যা এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মোঘল আমলে বিদেশী কারিগরের দক্ষতায় এ মসজিদ হয়ে ওঠে নান্দনিক অপূর্ব। জানা যায়, এ সাহেববিবি মসজিদ চুন সুরকির ও ডিমের আটাধারা গাঁথুনিতে নির্মাণ করা হয় এই দৃষ্টিনন্দন মসজিদটি। ইতিহাস থেকে আরোও জানা যায়, আনুমানিক ১৬১২ খৃষ্টাব্দে এই মসজিদ সাহেব বিবি প্রতিষ্ঠা করেন।
রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের হাঁড়ি মিয়া চৌধুরী বাড়িতে অবস্থিত এ মসজিদ শুধু রাউজান নয়, দেশজুড়ে একটি ঐতিহাসিক নিদর্শন ও কালজয়ী নাম। এ মসজিদের সঙ্গে জড়িয়ে আছে এক কালজয়ী ইতিহাস। ইতিহাস থেকে জানা যায়, আরাকান রাজ সভার কবি ‘মহাকবি আলাওলের’ একমাত্র কন্যা সাহেববিবি নামকরণে এই মসজিদ ‘সাহেববিবি মসজিদ’ নামে দেশ-বিদেশে ব্যাপক পরিচিত। সাহেববিবি হলেন রাউজান উপজেলার বিশিষ্ট আমলের জমিদার হাঁড়িমিয়া চৌধুরী বংশের
ও আনোয়ারা উপজেলার শোলকাটা গ্রামের বিশিষ্ট জমিদার আমির মোহাম্মদ চৌধুরীর সহধর্মিণী। আমির মোহাম্মদ চৌধুরী ও সাহেববিবি দম্পতির দুই কন্যা আলাকা বানু ও মালকা বানু। মালকা বানু বাংলাদেশের এক ঐতিহাসিক কালজয়ী নাম এবং চরিত্র। সাহেবিবি মেয়ে মালকা বানু চট্টগ্রামের বাঁশখালির মনু মিয়া নামের এক জমিদারের প্রেমে পড়ে তাকেই বিয়ে করেছিলেন। মালকা বানু ও মনু মিয়ার ইতিহাস নিয়ে এই দেশে অসংখ্যা নাটক ছবি গান নির্মাণ করা হয়। এছাড়াও বিভিন্ন বই প্রস্তুকে এই ইতিহাস দেখা মিলে।
সাহববিবি মসজিদটি এর পাশে ও সামনে প্রায় ৪ ফুট উঁচু করে নির্মাণ করা হয়েছে গেইট। এক গম্বুজ বিশিষ্ট হলেও বড় গম্বুজের দুই পাশে আরও দুটি ছোট গম্বুজ রয়েছে। স্থাপনাটি ৮টি ছোট-বড় মিনার, মসজিদে প্রবেশ পথে ৩টি দরজা ও উত্তর-দক্ষিণ হয়ে ২টি জানালা রয়েছে। কারুকাজের মাধ্যমে দেয়া হয়েছে শৈল্পিক রূপ। এই মসজিদে শতাধিক এর বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদের পাশে রয়েছে বিশাল দীঘি যা শাহী পুকুর নামে পরিচিত। ৮’শ বছর পূর্বে নির্মিত স্থাপনাটি রূপগত পরিবর্তন করে বর্তমানে লাগানো হয়েছে টাইলস। সরজমিনে গিয়ে দেখা যাই, মসজটি বিভিন্ন কারুকাজ সম্বলিত টেরাকোটার ইট ও চুন-সুরকির গাঁথুনিতে এই মসজিদ নির্মিত। মসজিদের সামনে রয়েছে ঈদগাহ পাশে রয়েছে কবরস্থান সেই কবরস্থানে শায়িত রয়েছে এই মসজিদের প্রতিষ্ঠাতা সাহেববিবি। ঐতিহ্যবাহী দর্শনীয় মসজিদে দূর-দূরান্ত থেকে অসংখ্য মুসল্লীও এখানে এসে নামাজ আদায় করেন। কালের সাক্ষী এই মসজিদ দেখার জন্য পর্যটকরাও এখানে ভিড় জমান। মসজিদের চারপাশে নানা রঙের ফুলে ফুলে সাজিয়ে তুলা হয়েছে এই মসজিদ। রয়েছে দুটি সৌদি খেজুর গাছও সেখানে খেজুর ঝুলছে কোথায় কোথায়। সেই ঐতিহাসিক মালকা বানুর মা সাহেববিবির নামে করা সাহেববিবি মসজিদটিও কালজয়ী এক স্বাক্ষী হয়ে রয়েছে রাউজানের বুকে।





চট্টগ্রাম এর আরও খবর

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা
রাঙ্গুনিয়া’র যুবদল নেতা মাসুদকে রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা রাঙ্গুনিয়া’র যুবদল নেতা মাসুদকে রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা
মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন
দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর
অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি
দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১
মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা  ইমরুল ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল
কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা
রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার

আর্কাইভ