শিরোনাম:
●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৭ মে ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে মহাসড়কে অসুস্থ ঈদ বিনোদন পুলিশের অভিযান
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে মহাসড়কে অসুস্থ ঈদ বিনোদন পুলিশের অভিযান
শনিবার ● ৭ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে মহাসড়কে অসুস্থ ঈদ বিনোদন পুলিশের অভিযান

--- মিরসরাই প্রতিনিধি :: মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।ইসলামিক ভাব ও ঐতিহ্য ধরে রেখে পালন করা হয় এই উৎসব। সারাবছর কর্মস্থলে আটকে থাকা মানুষগুলো একমাত্র ঈদ উপলক্ষে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবসহ সকলের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে নাড়িরটানে ছুটে আসে। ঈদ উপলক্ষে পরিবার পরিজন নিয়ে ঘুরতে যায় বিভিন্ন দর্শনীয় স্থান ও বিনোদন কেন্দ্রগুলোতে। যাহা আবহমান কাল থেকে বাঙ্গালি মুসলিম সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। কিন্তু বরাবরের মতো এবারের ঈদ আনন্দ উদযাপনের নামে চলছে বেহায়াপনা, অপসংস্কৃতি ও নোংরামি। ফোক ও হিন্দি গানের সাথে ডিজে’র তালে তালে উচ্চশব্দে খোলা ট্রাক, পিকাপ ও ভ্যানগাড়িতে গাদাগাদি করে বোঝাই হয়ে উসৃঙ্খল নৃত্য ও গানের তালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বিভিন্ন স্থানে দাপিয়ে বেড়াচ্ছে শিশু কিশোরের দল। ঈদের দিন সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে তাদের আনাগোনা ও দৌরাত্ম আর এই নিয়ে অতিষ্ঠ আমজনতা। ঈদের পরের দিন সীতাকুণ্ডের কুমিরায় কিশোর গ্যাং এর মিনি ট্রাক ডিজে পার্টিকে গণধোলাই দিয়েছে মসজিদের মুসল্লীরা। ঈদের দিন থেকে মিরসরাই থানা পুলিশের অভিযানে আটক করা হয় বেশ কয়েকটি গাড়ি, জব্দ করা হয় সরঞ্জাম, করা হয় সতর্ক। একই ধারাবাহিকতায় খোলা ট্রাকে হিন্দিগানের তালে উন্মাদ নৃত্যের বিরুদ্ধে অভিযান চালায় জোরারগঞ্জ হাইওয়ে থানা। বৃহস্পতিবার নিজামপুর এলাকায় অভিযান চালিয়ে খোলা পিকাপে উসৃঙ্খল ডিজে পার্টিকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ। মিরসরাই থানা, জোরারগঞ্জ হাইওয়ে থানা ও জোরারগঞ্জ থানার এই অভিযানকে স্বাগত জানিয়েছে সচেতন আমজনতা। এবিষয়ে জানতে চাইলে মিরসরাই থানার অফিসার ইনচার্জ ওসি কবির হোসেন বলেন, ঈদের দিন থেকে আমরা এসব অপসংস্কৃতি ও উসৃঙ্খল ডিজে পার্টির দৌরাত্ম্যের বিষয়ে তৎপর হয়ে অভিযান শুরু করি। বেশ কিছু গাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে, সরঞ্জাম জব্দ করে পরবর্তীতে দিয়ে দেওয়া হয়েছে এবং সতর্ক করা হচ্ছে। জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, ঈদের দিন থেকে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত আছে। শিশু কিশোরদের নিয়ে ঝুঁকিপূর্ণ চলাচল করায় ঈদের পরের দিন ৩ টা গাড়িকে মামলা দেওয়া হয়েছে, ৮ টা গাড়ি আটকে রেখে সতর্ক করে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছে এবং ঈদ ইমেজ না কাটা এই পর্যন্ত অভিযান চলবে বলে জানান।





আর্কাইভ