শিরোনাম:
●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত
রাঙামাটি, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৭ মে ২০২২
প্রথম পাতা » কৃষি » আত্রাইয়ে আগামজাতের ভুট্টা কর্তন শুরু বাম্পার ফলনের সম্ভাবনা
প্রথম পাতা » কৃষি » আত্রাইয়ে আগামজাতের ভুট্টা কর্তন শুরু বাম্পার ফলনের সম্ভাবনা
শনিবার ● ৭ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে আগামজাতের ভুট্টা কর্তন শুরু বাম্পার ফলনের সম্ভাবনা

--- নাজমুৃল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে এবার রেকর্ড পরিমাণ জমিতে ভূট্টা চাষ করা হয়েছে। গত কয়েকদিন থেকে উপজেলার বিভিন্ন এলাকায় আগাম জাতের ভূট্টা কর্তন শুরু করা হয়েছে। এবার ভুট্টার বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটে উঠেছে।

জানা যায়, উপজেলার ৮ইউনিয়ে গতবারের তুলনায় এবার অনেক বেশি জমিতে ভুট্টার চাষ করা হয়েছে। মৌসুমের শুরু থেকেই আবহাওয়া অনুকূলে থাকায় মাঠে মাঠে ভুট্টার গাছগুলো দৃশ্যমান হয়ে উঠেছিল। বৈরী কোন আবহাওয়া বা ঝড়বৃষ্টি ও কালবৈশাখীর আঘাত থেকে মুক্ত থাকায় এবারে ভুট্টার কোন ক্ষয়ক্ষতি হয়নি। সেই সাথে বাম্পার ফলন হওয়ায় কৃষকদের চোখে মুখে হাসির ছাপ ফুটে উঠেছে। বোরো চাষের তুলনায় ভুট্টাচাষে খরচ কম অথচ লাভ বেশি। এ জন্য গতবারের তুলনায় এবারে অনেক বেশি জমিতে ভুট্টার চাষ করা হয়েছে।

আত্রাই উপজেলা কৃষি অধিদপ্তর সূত্র জানিয়েছে, গত বছর এ উপজেলায় যে পরিমাণ জমিতে ভুট্টার চাষ করা হয়েছিল। এবার তার চেয়ে অনেক বেশি জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। তথ্যমতে এবারে উপজেলার ৮ইউনিয়নে ভুট্টার চাষ হয়েছে ৪ হাজার ৬০০ হেক্টর জমিতে। উপজেলার বিপ্রবোয়ালিয়া গ্রামের রেজাউল করিম টিপু বলেন, এবারে আমরা অনেক জমিতে ভুট্টা চাষ করেছি। আগাম জাতের ভুট্টা কর্তনও শুরু করেছি। এবারে ভুট্টার ফলন অনেক ভাল। বিঘাপ্রতি প্রায় ৪০ থেকে ৪৫ মণ ফলন হচ্ছে। বাজারে দামও ভাল থাকায় আমরা অনেক খুশি। মহাদিঘী গ্রামের জাহের আলী বলেন, এবারে ভুট্টার যে বাম্পার ফলন হয়েছে তাতে আমরা খুব খুশি। ন্যায্যমূল্য পেলেই আমাদের কষ্ট সার্থক হবে।

আত্রাই উপজেলা কৃষি অফিসার কেএম কাউছার হোসেন বলেন, এবারে আত্রাইয়ে ভুট্টা অনেক বেশি চাষ করা হয়েছে। মৌসুমের শুরু থেকে আবহাওয়া অনুকূল থাকায় ভুট্টাচাষে কোন বিপর্যয় দেখা দেয়নি। এ ছাড়াও আমরা কৃষকদের উন্নত বীজ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে সব সময়ই উদ্বুদ্ধ করে এসেছি। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা মৌসুমের শুরু থেকেই কৃষদের বিভিন্নমুখী পরামর্শ দিয়ে আসছেন। তাদের পরামর্শ অনুযায়ী এসব প্রযুক্তি ব্যবহারে এবারে ভুট্টার বাম্পার ফলন হচ্ছে এবং রোগবালাই থেকে মুক্ত থেকেছে। আর এ ফলনে কৃষকরা যথেষ্ট উপকৃত হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)