শিরোনাম:
●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
রাঙামাটি, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৫ মে ২০২২
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়া যুবজোট নেতা সালাম হত্যায় আ’লীগ নেতাদের নামে মামলার প্রতিবাদ
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়া যুবজোট নেতা সালাম হত্যায় আ’লীগ নেতাদের নামে মামলার প্রতিবাদ
রবিবার ● ১৫ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়া যুবজোট নেতা সালাম হত্যায় আ’লীগ নেতাদের নামে মামলার প্রতিবাদ

--- কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়ার দৌলতপুরে সন্ত্রাসী হামলায় জাসদ যুবজোট নেতা মাহাবুব খান সালাম নিহত হওয়ার ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ২২ নেতা-কর্মীর নাম উলে­খ করে অজ্ঞাত আরো ৮-৯ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের নামে মামলা হওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার আল্লারদর্গা হাইস্কুল মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। হোগলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান লস্করের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র শামিমুল ইসলাম ছানা ও জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম। বক্তব্য রাখেন, প্রাগপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম হালসানা, আদাবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল বাকী, সাবেক চেয়াম্যান জামিরুল ইসলাম বাবু, ড. মোফাজ্জেল হক, দৌলতপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। সমাবেশ শুরুর আগে একটি বিক্ষোভ মিছিল আল্লারদর্গা বাজার প্রদক্ষিণ করে। প্রতিবাদ সমাবেশে বক্তারা আওয়ামী লীগ, যুবলীগ নেতাদের নামে দায়ের করা ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।
উলে­খ্য বুধবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার আল্লারদর্গা মাষ্টারপাড়া গ্রামে সন্ত্রাসী হামলায় জাসদ যুবজোট দৌলতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহাবুব খান সালাম (৩৮) নিহত হোন। নিহত মাহাবুব খান সালামের পিতা আলাউদ্দিন খান ওরফে এনামুল হক বাদী হয়ে শুক্রবার (১৩ মে) সকালে হত্যা মামলা দায়ের করেন। যার নং ৩১।
মামলার আসামীদের মধ্যে রয়েছেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাবেক এমপি রেজাউল হক চৌধুরীর ছোটভাই দৌলতপুর আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ও হোগলবাড়িয়া ইউপি চেয়ারম্যান সেলিম চৌধুরী, দৌলতপুর যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের সাবেক সদস্য আসাদুজ্জামান লোটন চৌধুরীসহ একই পরিবারের ৬ জন।
এর মধ্যে দৌলতপুর যুবলীগের সভাপতি টোকেন চৌধুরীকে এই হত্যা মামলার আসামী করা হয়েছে। যদিও তিনি গত ৮মে থেকে দেশের বাইরে অবস্থান করছেন। ফলে এ মামলা যে দৌলতপুর উপজেলা আওয়ামীলীগকে ধবংস করার ষড়যন্ত তা এখন প্রকাশ্য। তাই প্রসশানের কাছে দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ ও সাধারণ মানুষের একটাই দাবী, তদন্তের মাধ্যমে এই ষড়যন্ত্র মূলক মামলার মূল রহস্য উন্মোচন করার মাধ্যমে আওয়ামীলীগকে ধবংস করার ষড়যন্ত্র কারীদের মুখোশ খুলে দেওয়া হউক।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

আর্কাইভ