শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৮ মে ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে চলছে পাহাড় কাটা : নীরব স্থানীয় প্রশাসন
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে চলছে পাহাড় কাটা : নীরব স্থানীয় প্রশাসন
শনিবার ● ২৮ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মহালছড়িতে চলছে পাহাড় কাটা : নীরব স্থানীয় প্রশাসন

--- খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়ির কেয়াংঘাট রাঙাপানি ছড়াসহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যে পাহাড় কেটে সাবাড় করলেও যেন দেখার কেউ নেই। ফলে মারাত্মক জীবন ঝুঁকিতে বসবাস করছে পাহাড়ের পাদদেশে স্থানীয় বাসিন্দারা।

দিনে পর দিন সরকারি নির্দেশনা অমান্য করে পাহাড় কাটলেও প্রশাসনের পক্ষ থেকে কোন শাস্তিমুলক ব্যবস্থা না নেয়ায় এখনো বন্ধ হয়নি অবৈধ পাহাড় কাটা।

স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর ভারি বর্ষণে পাহাড় ধ্বসের অন্যতম কারণ অবাধে পাহাড় কাটা। পরিবেশ মন্ত্রণালয় ও প্রশাসনের কোনো ছাড়পত্র ছাড়াই দিনে-দুপুরে পাহাড় কাটার মহোৎসব চলছে এই উপজেলায়।

তারপরও অজ্ঞাত কারণে নীরব ভূমিকা পালন করছে প্রশাসন। ফলে আরো বেপোরোয়া হয়ে উঠছে পাহাড় খেকোরা। তারা প্রতিনিয়তই পাহাড়ের মাটি বিক্রি ও অবৈধ বালু বিক্রয় করে বনে যাচ্ছে কোটি টাকার মালিক।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চৌংরাছড়ি, রাঙাপানি ছড়াতে একাধিক স্থানে নানা অজুহাতে পাহাড় কাটছে একটি চক্র। পাহাড় কেটে তা ট্টাকে করে নিয়ে যাচ্ছে অন্যত্র। তবে পাহাড় কাটা বন্ধে প্রশাসন কার্যকারী কোন ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

সরজমিনে গিয়ে দেখা যায়, মহালছড়ির কেয়াংঘাট ইউনিয়নের রাঙাপানি ছড়ায় প্রশাসনিক ভাবে পাহাড় কাটা নিয়ন্ত্রণ করতে না পাড়ায় বাড়ি-ঘর নির্মাণের পাশাপাশি ইটভাটা ও খাগড়াছড়ির প্রভাবশালী এক ঠিকাদারের রাস্তা নির্মাণ কাজে বালুর পরিবর্তে মাটি ব্যাবহারের জন্যে অবাধে কাটা হচ্ছে পাহাড়।

অপরিকল্পিতভাবে পাহাড় কাটার ফলে পার্বত্য চট্টগ্রামে বর্ষায় বড় ধরনের বিপর্যয় নেমে আসে। অবিলম্বে তাদের অপতৎপরতা বন্ধ করা না গেলে ভয়াবহ পরিবেশ ঝুঁকির আশঙ্কা করছেন সচেতন নাগরিক সমাজ।

পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬(খ) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মালিকানাধীন বা দখলাধীন বা ব্যক্তি মালিকানাধীন পাহাড় ও টিলা কর্তন বা মোচন করতে পারবে না। তবে অপরিহার্য জাতীয় স্বার্থের প্রয়োজনে অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে পাহাড় বা টিলা কাটা যেতে পারে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ১০বছরের কারাদণ্ড ও ১০লাখ টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে।
বাড়িঘর নির্মাণের কথা বলে ৬০থেকে ১০০ফুট উঁচু টিলা কেটে মাটির শ্রেণি পরিবর্তন করে সমতল করা হচ্ছে রাঙাপানিছড়ার মেইন সড়কের পাশে বসতবাড়ি সংলগ্ন ওই এলাকায়।

পাহাড় কাটা মাটি বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। এই মাটি দিয়ে ভরাট করা হচ্ছে নদী, পুকুর ও নিচু জমি। প্রতিদিন অসংখ্য ট্টাক ও ট্রাক্টর বোঝাই করে মাটি নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন স্থানে।

পাহাড় কাটা ও অবৈধ বালু উত্তোলনের সন্ধান পাওয়া যায় চৌংরাছড়িসহ ওই এলাকায়।

পাহাড় কাটার বিষয়ে পাহাড় কর্তনকারী মে. বাদশা মিয়া বলেন, বসতবাড়ি নির্মাণের জন্য পাহাড় কাটা হচ্ছে। তবে শুধু আমি একা নই, এখানে মো. মাজম আলী, হামিদের নাতি ছাইফুলসহ আরো অনেকেই পাহাড় কাটছে। আমরা কেউ পাহাড় কাটতে প্রশাসনের কারো কাছ থেকে কোন অনুমতি নেইনি, এটা আমাদের ভূলই হয়েছে।

এভাবেই প্রশাসনের নীরব ভূমিকায় দুষ্টচক্ররা পাহাড় কেটে মাটি বিক্রি করে চলেছে।

এবিষয়ে জানতে মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়ন পরিষদের মেম্বার আলমগীরের সাথে সকালে ও বিকেলে একাধীকবার মোবাইল ফোনে কল দিলেও তিনি কল রিসিভ করেননি।

মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার জোবাইদা আক্তারের সাথে পাহাড় কাটার বিষয় নিয়ে শুক্রবার(২৭ মে) বিকেল ৪টা ৩৩মিনিটে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তিনিও কল রিসিভ করেননি।

গুইমারা ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দ

খাগড়াছড়ি :: আসন্ন ১৫ই জুন খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।
শুক্রবার(২৭ মে) সকালে গুইমারা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সিনিয়র নির্বাচন কমিশনার ও রির্টানিং অফিসার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন।
গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মেমং মারমা (নৌকা) প্রতীক, ভাইস চেয়ারম্যান ইখতেয়ার উদ্দিন চৌধুরী পলাশ (টিয়া পাখি), ভাইস চেয়ারম্যান(মহিলা) ঝর্ণা ত্রিপুরা(ফুটবল), ভাইস চেয়ারম্যান(মহিলা) ফাতেমা বেগম(কলস), ভাইস চেয়ারম্যান কংজুরী মারমা(মাইক), ভাইস চেয়ারম্যান মানেন্দ্র ত্রিপুরা (টিউবওয়েল), ভাইস চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম লিটন (তালা), প্রতীকে ভোট যুদ্ধে লড়বেন।
এছাড়া স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উশ্যেপ্রু মারমা পেয়েছেন (আনারস) প্রতীক ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুজাইয়ু মারমা(দোয়াত কলম) প্রতীক পেয়ে ৩জন চেয়ারম্যান প্রার্থী, ৪জন পুরুষ ভাইস চেয়ারম্যান ও ২জন মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচনী প্রচারণা চালাবেন।
এর আগে শনিবার(২৬ মে) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চাইথোয়াই চৌধুরী নামের ১(চেয়ারম্যান) পদপ্রার্থী ও হ্লামাপ্রু মারমা নামের ১মহিলা ভাইস চেয়ারম্যান মনোনয়নপত্র প্রত্যাহার করেন।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)