শিরোনাম:
●   কাউখালীতে ব্রাকের কীটনাশকযুক্ত মশারী বিতরণ ●   গোলাপগঞ্জে কলার বাজারে ক্রেতারা দিশেহারা ●   ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ চিকিৎসক যোগদান ●   আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ●   মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী র‌্যালি ●   সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   কেপিএম স্কুলের ছাত্র জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ●   ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা ●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা
রাঙামাটি, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩০ মে ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাবতলীতে আওয়ামীলীগ-বিএনপির দফায় দফায় হামলা
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাবতলীতে আওয়ামীলীগ-বিএনপির দফায় দফায় হামলা
সোমবার ● ৩০ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাবতলীতে আওয়ামীলীগ-বিএনপির দফায় দফায় হামলা

--- বগুড়া প্রতিনিধি :: বগুড়ার গাবতলীতে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। গতকাল রবিবার পৌর সদরের থানার পূর্বপার্শ্বে এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে ২০/৩০আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড সর্টগানের গুলি ছুঁড়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্তমানে থানার মোড়ে মোড়ে দাঙ্গা পুলিশ ও ডিবি সহ অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
জানা গেছে, গত ২৭ শে মে২২ গাবতলী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে বগুড়া জেলা মহিলাদলের যুগ্ম সম্পাদক সুরাইয়া জেরিন রনি কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে কটুক্তি করে বক্তব্য দেয়ার প্রতিবাদে গতকাল রবিবার বগুড়ার গাবতলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দুপুর ১২টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বিশাল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি থানার মোড় পেরিয়ে থানার পূর্বপার্শ্বে উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি মোরশেদ মিল্টনের বাড়ীর সামনের রাস্তায় পৌঁছিলে বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মীরা মিছিলের উপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। পরবর্তীতে উভয়পক্ষের মধ্যে দু’ঘন্টা ব্যাপী দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসতে পুলিশ কয়েক রাউন্ড সর্টগানের গুলি ছোঁড়ে। এ সময় সর্টগানের গুলি ও ইট-পাটকেলের আঘাতে উভয়পক্ষের কমপক্ষে ২০/৩০ আহত হয়েছে। আহতরা হলেন উপজেলা মহিলা আ’লীগের নেত্রী সালমা বেগম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মামুনুর রশিদ রয়েল, স্বেচ্ছাসেবকলীগ নেতা সুজন, উপজেলা মৎস্যজীবি লীগের সদস্য সচিব লেমন পাইকার, গাবতলী সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব মানিক সরকার, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাহানুর আলম, আ’লীগ নেতা হান্নান, আতিক, মতিন, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনির ইসলাম পিপুল, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু হানযালা সরকার ছঈম, পৌর ছাত্রলীগের সহ-সম্পাদক সিহাব, ছাত্রলীগ নেতা বাবলা, আ’লীগ নেতা সিরাজুলসহ আরো অনেকে। অপরদিকে বিএনপি-অঙ্গদলের আহতরা হলো কাউন্সিলর হারুন, থানা ছাত্রদলের সভাপতি পলাশ, সহ সভাপতি আল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা রাকিবুল ইসলাম হিরু, যুবদল নেতা জালাল, সেলিম, শিপন, মালেক মোক্তাদির, ছাত্রদল নেতা লুকু, আল আমিন, আশিক, রক্সি, সোহাগ । পরে উত্তেজিত নেতাকর্মীরা বিএনপির পার্টি অফিস ও থানা মার্কেটের একটি দোকানঘর এবং পূর্বপাড়া গ্রামের মৃত ফরিদ উদ্দিনের ছেলে মজনুর বসতবাড়ীর টিনের বেড়া ভাংচুর করেছে। ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালে গাবতলীতে যানবাহন ও দোকানপাট বন্ধ ছিল। এ ব্যাপারে থানার ওসি সিরাজুল ইসমাল বলেন, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যকার ধাওয়া পাল্টা ধাওয়া ও উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে কয়েক রাউন্ড সর্টগানের গুলি ছোঁড়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ আই ফয়সাল খান জনি বলেন, আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে বিএনপি ও অঙ্গদলের নেতা-কর্মীরা হামলায় চালিয়ে আমাদের কমপক্ষে ২০/২৫জন নেতাকর্মী আহত হয়েছে। এ ব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন বলেন, উপজেলার বিএনপির সভাপতি মোরশেদ মিল্টনের বসতবাড়ীতে হামলার পরিকল্পনা করেছিল আ’লীগ। এদিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধানমন্ত্রীকে কটুক্তিকারী সুরাইয়া জেরিন রনিকে ৭২ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছে আওয়ামী লীগ। অন্যথায় আগামীতে কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। অন্যদিকে গাবতলীতে পুলিশের (রাবার বুলেট) সর্টগানের গুলিতে আহত বিএনপি ও অঙ্গদলের নেতা-কর্মীদের কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এবং কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু ও জেলা বিএনপির আহবায়ক রেজাউল করিম বাদশা’সহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দরা।

রামেশ্বরপুর  ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা
বগুড়া :: বগুড়া গাবতলীর রামেশ^রপুর ইউনিয়ন পরিষদে ২০২২-২৩ইং অর্থ বছরে মোট ১ কোটি ৭০ লক্ষ ৮৪ হাজার ৩ শত টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল রবিবার পরিষদ কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল ওহাব মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল লতিফ লাটিম, শাহিদুল ইসলাম, শামীম ইসলাম, স্বপন মন্ডল, মানিক মিয়া, বাদল মিয়া, তবিবর রহমান, তানজিউল ইসলাম, ফাইমা বেগম, অজেদা বেগম, বিলকিছ বেগম, ইউপি সচিব বলবন রহমান। আরও উপস্থিত ছিলেন গন্যমান্যদের মদ্যে আমিনুল ইসলাম পিয়াস, আবু বক্কর সিদ্দিক, জিন্না সরকার’সহ সাংবাদিক এবং গন্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রামপুলিশবৃন্দ প্রমূখ।

শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে হুইল-চেয়ার বিতরন করলেন সাবেক এমপি লালু
বগুড়া :: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার বগুড়ার শাজাহানপুরের খোট্রাপাড়া ইউনিয়নের খোট্রাপাড়া গ্রামের অসহায়-দরিদ্র জয়নাল আবেদীন সরকার (৭৫) কে একটি হুইল চেয়ার প্রদান করলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এসময় উপস্থিত ছিলেন খোট্রাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিকুল রইসলাম শফিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান অটল, চুপিনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইমরান হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক নুর হোসেন, বিএনপির নেতা রেজাউল করিম, মামুন, ইয়াছিন, আজিজার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিল্লূর রহমান, যুগ্ম আহবায়ক রেজাউল করিম রেজা, যুবদল নেতা মিজানুর রহমান’সহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ প্রমূখ।





প্রধান সংবাদ এর আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা
বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন
দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা
বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা
জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা
চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে
পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা
শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা

আর্কাইভ