শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩০ মে ২০২২
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ৮টি ডায়গনেষ্টিক ও ১টি ক্লিনিক সিলগালা
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ৮টি ডায়গনেষ্টিক ও ১টি ক্লিনিক সিলগালা
সোমবার ● ৩০ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে ৮টি ডায়গনেষ্টিক ও ১টি ক্লিনিক সিলগালা

--- গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি :: ঝালকাঠিতে লাইসেন্স নবায়ন এবং অন্যান্য প্রয়োজনিয় শর্তাবলী প্রতিপালন না থাকায় ৮টি ডায়গনেষ্টিক ও একটি ক্লিনিক বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া অপর একটি ক্লিনিককে ১০হাজার টাকা জরিমানা করাসহ ১০টি কে ৭ থেকে ৩০ দিনের বিভিন্ন মেয়াদ বেধে দিয়ে প্রয়োজনীয় শর্তাবলী পূরণের নির্দেশ দেয়া হয়েছে। শনিবার বিকেল সাড়ে চার টা পর্যন্ত জেলার চার উপজেলায় এক যোগে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ এ যৌথ ভাবে এ অভিযান পরিচালনা করে। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যজিষ্ট্রেট আহম্মেদ হাসান এর নেতৃত্বে এ অভিযানে অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পারিকল্পনা কর্মকর্তা ডা. রিফাত আহমেদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার সিয়াম আহসান প্রমুখ। এসময় ১৪ টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এগুলোর মধ্যে দু’টিকে বন্ধ, একটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকীগুলোর মধ্যে ৭টিকে বিভিন্ন মেয়াদে সময় দিয়ে লাইসেন্স নবায়নসহ অন্যান্য প্রয়্জোনীয় শর্ত পূরনের নির্দেশ দেয়া হয়ছে। এদিকে রাজাপুরে ৪টিতে অভিযান চালিয়ে বন্ধ করে দেয়া হয়েছে দুই’টি। কাঠাঁলিয়ায় ৬ টির মধ্যে ৪টি বন্ধ করে দেয়া হয়েছে, এবং নলছিটিতে ৪ টির মধ্যে দু’টিকে সময় দেয়া হয়েছে। সিভিল সার্জন ডা. শিহার উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
অপরদিকে সুশিল সমাজের ব্যক্তিরা ক্ষোভ প্রকাশ করে বলেন,বর্তমান সরকার দেশের মানুষের জন্য কাজ করছে জনগণের জন্য কাজ করছে। কিন্তু আজ ঝালকাঠিতে জেলা প্রশাসনের ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে ক্লিনিক ও ডায়াগনিস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে লোকদেখানো অভিযান। সঠিক অভিযান করলে কোন ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টার খোলা থাকতে পারেনা। সকলে তিনদিন আগেই জানে যে,অভিযান হবে। এর কারন স্বাস্থ্য খাতের দুর্নীতি। সিভিল সার্জন অফিরে কিছু অসাধু কর্মচারীর যোগসাজসে এই সকল অবৈধ ক্লিনিক ও ডায়াগনেস্টিক ব্যবসা চালাচ্ছে বলে জানান তারা।

ঝালকাঠি জেলায় বেড়েছে অপরাধমুলক কর্মকান্ড

ঝালকাঠি :: ঝালকাঠি জেলার বিভিন্ন এলাকায় ছোটখাটো চুরির পাশাপাশি বেড়েছে ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা। প্রায় প্রতিদিনই চার উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি ছিনতাই ও ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। সম্প্রতি গ্রামে,পাড়া ও মহল্লায় প্রতিরোধে প্রতিটি এলাকার মানুষের রাত জেগে প্রতিরেধে মাঠে থাকলেও ঠেকানো যাচ্ছে না চুরির ঘটনা।
ঝালকাঠি জেলার চারটি উপজেলায় প্রায় চুরি,ডাকাতি ও সিনতাইয়ের ঘটনা ঘটলেও প্রসাশন নিরভ ভূমিকা পালন করছে বলে ভুক্তভোগিদের অভিযোগ। একের পর এক চুরি ও ডাকাতির মত ঘটনা ঘটে গেলেও থানা পুলিশ নিচ্ছেনা মামলা। আবার দুই একটি মামলা হলেও উদ্ধার হচ্ছেনা চুরি যাওয়া মালামাল।
নলছিটি উপজেলায় প্রবাসীর বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতি ও বারই করণ এলাকায় একটি ঘোয়ালঘরের ৬টি গরু চুরির করে নিয়েছে চোরেরা।
নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের অফিসের হাট এলাকায় গত (২৭ মে) শুক্রবার গভীর রাতে প্রবাসী বাবুল মিয়ার ঘরের জানালার গ্রিল কেটে ডাকাত দল প্রবেশ করে মারধর করাসহ মূল্যবান সামগ্রী নিয়ে গিয়েছে ।
ভুক্তভোগি বাবুল মিয়া জানায়, গত শুক্রবার রাত আনুমানিক তিন টার দিকে ডাকাত দল জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে আমাদের সবাইকে জিম্মি করে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুটে নেয়। এরপর আমার স্ত্রীকে জিম্মি করে উপরের তলায় আমার ভাইয়ের স্ত্রী‘র ঘরে প্রবেশ করে সেখান থেকেও নগদ টাকা,স্বর্নালংকারসহ মূল্যবান সামগ্রী নিয়ে তারা চলে যায়। ডাকাত দল দুই পরিবার থেকে আনুমানিক বিশ লক্ষাধিক টাকার মালামাল নিয়েছে বলে তিনি জানিয়েছে।
এঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু: আতাউর রহমান।
অন্য দিকে একই রাতে উপজেলার বারই করন এলাকা থেকে রনি তালুকদার নামে এক ব্যাক্তির গোয়াল ঘর থেকে ৬ টি গরু চুরি হয়েছে। ভূক্তভোগি রনি তালুকদার জানায়, তার এই ৬টি গরুর আনুমানিক মূল্যে প্রায় তিন লক্ষাধিক টাকা। তিনি আরো জানায় এই গরু গুলো তিনি ব্যবসার জন্য ক্রয় করেছে। এগুলো পালন করে, আগামী কোরবানির বাজারে বিক্রি করার কথা ছিলো।
অপরদিকে ঝালকাঠি শহরের আমতলা মিতু সিনেমা হল সড়কে আর এস প্লাজার স্যামসং মোবাইলের শোরুম থেকে ৩১টি ও পাশা-পাশি অপ্পো শোরুমের ১৮টি মূল্যবান মোবাইল চোরেরা চুরি করে নিয়ে যায়। গত (২১/০৫/২০২২ইং) তারিখ শনিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
এ চুরির ঘটনায় ঝালকাঠি সদর থানায় (গত ২২) মে মামলা নম্বর ১১ দায়ের করে বাদি সৈয়দ এনামুল হক। তিনি সাংবাদিকদের জানান,উক্ত চুরি হওয়া দুইটি দোকানের ৪৯টি মোবাইলের মূল্য ১২ লক্ষ ৯৭ হাজার ৭শত টাকা বলে দাবী করেছে দুটি শো রুমের মালিকরা।
এজাহারে উল্লেখ করেছে, রাতে চোর এই ভবনের প্রবশে দ্বারে সাটার কেটে এবং বিভতরে ১১টি তালা ভেঙ্গে প্রবেশ করেছে। স্যামসং শো রুম থেকে ৭ লক্ষ ৯০হাজার ৫শ টাকা মূল্যের ৩১টি দামী মোবাইল সেট ও অপ্পো শোরুম থেকে ৪ লক্ষ ১২ হাজার ২শত টাকা মূল্যের ১৮টি দামী মোবাইল সেট চুরি করে করে নিয়ে যায়। চোরেরা চুরি করে যাওয়ার সময় সাটারে নতুন তালা লাগিয়ে চলে যায়।
দপদপিয়া এলাকার খলিল হাওলাদার বলেন, প্রতি রাতেই এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকার মানুষ।
ভুক্তভোগিরা এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। থানা এলাকায় মাদকের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চুরি ডাকাতি আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। মাদক বিক্রি করলে রাতারতি দ্রুত অনেক টাকার মালিক হওয়ার লোভে জেলার ৪টি থানা এলাকায় নতুন নতুন মাদক ব্যবসায়ী তৈরি হচ্ছে। আর মাদক সেবনের টাকা জোগার করতেই এলাকার চুরি ডাকাতি করে নেশাখোররা,
বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই এখন নিত্যদিনের ঘটনা। এলাকাবাসীর জানায়, চুরি-ডাকাতি রোধে পুলিশি তৎপরতা থাকলেও তাদের চোখের আড়ালে এসব ঘটনা ঘটিয়ে সটকে পড়ছে। এ জন্যই বেড়েছে চুরি , ছিনতাই সহ অপরাধ মুলক কর্মকান্ড।
গত কয়েকদিন আগের ঘটনা ঝালকাঠি সদর হাসপাতালে আউটডোরে দুই নারী ডাক্তার দেখানোর জন্য হাসপাতালের করিডেরে থাকা অবস্থায় দুইটি স্বর্ণের এক ভরি ওজনের চেইন ওনাদের গলায় থাকা অবস্থায় সিনিয়ে নিয়ে গেছে। রোগীদের ভীরের মধ্যে সিনতাইয়ের সময় চেচামেচি করলেও কেউ সিনতাইকারিকে আটক করতে পারেনি। এব্যপারে ঝালকাঠি সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো.জহিরুল ইসলাম জানান,হাসপাতালে সিসি ক্যামেরা না থাকায় এসকল ঘটনা হলেও কাউকে সনাক্ত করতে পারছিনা তাই দ্রুত সিসি ক্যামেরা বসানোর ব্যবস্থা করা হবে।
ঝালকাঠিতে পুলিশ সুপার কার্যালয়ের সামনে অর্ধ লক্ষাধিক টাকার মালামাল দু:সাহসিকভাবে চুরি হয়েছে। কাজি শফিকুল ইসলাম শফিক এর রাইজিং ট্রেডার্স প্রতিষ্ঠানে তৃতীয় দফায় চুরি সংঘটিত হয়। সোমবার (১৬ এপ্রিল) মধ্য রাতে (সিসি ফুটেজ টাইম) দোকানের সাটারের তালা ভেঙ্গে গ্যাস ভর্তি ৮ সিলিন্ডার, কম্পিউটার মনিটর, সাউন্ড সিস্টেম, নগদ ৩ হাজার টাকা, মোবাইল রিচার্জ কার্ড, এমবি কার্ড ও মিনিট কার্ড নিয়ে যায়। এ ঘটনায় দোকানের অনুমান ৭৫ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে মালিক শফিকুল ইসলাম জানান। গত ২ বছরের মধ্যে এই দোকানে চুরির এটি তৃতীয় ঘটনা। বিষয়টি ঝালকাঠি থানার পুলিশকে অবহিত করা হয়েছে এবং থানার পুলিশ কর্মকর্তা মো: সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শণ করে গেছেন। প্রতিষ্ঠানে থাকা সিসি ক্যামেরায় চুরির সম্পূর্ণ ঘটনা ধারণ করা রয়েছে।
অনেকে এসব বিষয়ে থানা পুলিশের কাছে মামলা দিয়েও প্রতিকার পাচ্ছেনা এবং চুরি হয়ে যাওয়া মালামাল উদ্ধার হচ্ছেনা বলে জানান । এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা জানান ডাকাতি ও চুরির সংখ্যা তেমন নয়, পুলিশ সব সময় অপরাধ দমনে কাজ করে যাচ্ছে , এসকল ঘটনার সাথে সাথে থানা পুলিশকে অবহিত করলে বা অভিযোগ দিলে আমাদের কাজ করতে সুবিধা হয় । প্রতিটি ঘটনার বিষয়ে তদন্ত চলছে খোয়া যাওয়া মালামাল উদ্ধার ও ঘটনায় জড়িতদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে ।





ঝালকাঠি এর আরও খবর

ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার
ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয়
ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা

আর্কাইভ