শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ●   রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার ●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক
রাঙামাটি, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ঝিনাইদহের শাহ আলমের সৌদি আরবে মরুভূমিতে সবজি চাষে ভাগ্য বদল
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ঝিনাইদহের শাহ আলমের সৌদি আরবে মরুভূমিতে সবজি চাষে ভাগ্য বদল
রবিবার ● ২৭ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহের শাহ আলমের সৌদি আরবে মরুভূমিতে সবজি চাষে ভাগ্য বদল

---

ঝিনাইদহ প্রতিনিধি ::(২৬ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত১১.৫২মিঃ) ঝিনাইদহের নতুন কোর্টপাড়া এলাকার বেলায়েত আলী সরকারের বড় ছেলে শাহ আলম সরকার ৷ মরুভূমির বুকে সবজি চাষ করে ভাগ্য বদল করেছেন তিনি ৷ ১৯৮৯ সালে এসএসসি আর ১৯৯১ সালে এইচএসসি পাস করার পর চরমপন্থীদের অত্যাচারে দেশ ছাড়েন শাহ আলম ৷
পাড়ি জমান মরুভূমির দেশ সৌদি আরবে ৷ সামান্য বেতনে কাজ নেন একটি মাজরাতে (কৃষি খামার)৷ হাল ছাড়েননি শাহ আলম ৷ বেশ কয়েক বছর অল্প বেতনে কাজ করে কফিলের (স্পন্সর) কাছ থেকে সামান্য জমি ভাড়া নিয়ে নিজেই শুরু করেন চাষাবাদ ৷ এরপর আর ফিরে থাকাতে হয়নি শাহ আলম সরকারকে ৷
বর্তমানে শাহ আলমের ভাড়া নেওয়া জমির পরিমাণ ৭০ হেক্টর (প্রায় ১২০ বিঘা)৷ এই জমিতে চাষ হচ্ছে বেগুন, লাউ, সিম, মরিচ, ক্যাপসিকাম, সুদানী ফুল, কুচা সহ রকমারী সবজি৷ শাহ আলমের বর্তমান কৃষি খামারটি সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে ‘আল খারিজ’ নামে জায়গায় অবস্থিত ৷ সেখানে আরও বেশ কিছু কৃষি খামার রয়েছে যার অধিকাংশই পরিচালনা করছে বাংলাদেশিরা৷
এক সময় অন্যের অধীনে সামান্য বেতনে কাজ করা শাহ আলমের বর্তমান শ্রমিকের সংখ্যা ৪৫ এর বেশি ৷ এবং এর অধিকাংশই বাংলাদেশি ৷ শাহ আলম বলেন, ‘আমার এখানে কাজ করা শ্রমিকের অধিকাংশই বাংলাদেশি ৷ শুধু তাই নয়, ক্ষেত্র বিশেষ অন্য দেশের শ্রমিকের চাইতে বাংলাদেশিদের বেতন প্রায় দ্বিগুণ ৷ বাংলাদেশিদের ভিসা চালু হলে বাংলাদেশ থেকে আরও কিছু শ্রমিক নেওয়ার কথাও জানান শাহ আলম ৷
তিনি আরও বলেন, এখানে কাজ করা অনেক বাংলাদেশিরই ইকামা ছিল না ৷ সৌদি বাদশার সাধারণ ক্ষমার সময় নিজের পকেটের টাকা দিয়ে সবাইকে বৈধ করেছি ৷ কারণ একটাই, বাংলাদেশিরা খুব সহজে সব কাজ আয়ত্বে আনতে পারে ৷ তারা কাজে ফাঁকি দেয় না ৷ যোগ করেন সফল এই সবজি চাষি ৷ স্কুল পড়ুয়া দুই সন্তান আর স্ত্রীকে নিয়ে আল খারিজে বসবাস করা শাহ আলমের আয় সম্পর্কে জানতে চাইলে মুচকি হেসে তিনি বলেন, এমনিতে খরচ অনেক ৷ তার ওপর বেড়েছে পেট্রোল এবং ডিজেলের দাম ৷ সব খরচ বাদ দিলে বছরে কোটি টাকার মতো সেভ করতে পারি ৷
উত্‍পাদিত পণ্যের বিপণন সম্পর্কে তিনি বলেন, আমাদের গাড়িতে করে রিয়াদের সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার আজিজিয়াতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে পাইকারি বিক্রি হয় তার খামারের সবজি ৷
বাংলাদেশ থেকে স্বল্প খরচে শ্রমিক নেওয়া গেলে এই খামারের ব্যবসাকে আরও কয়েকগুণে উন্নীত করা সম্ভব ৷ তাই এই ব্যাপারে কূটনৈতিক তত্‍পরতা বাড়াতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন শাহ আলম সরকার ৷





অর্থ-বাণিজ্য এর আরও খবর

প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় :  উপযুক্ত দাম নাই কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা
ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ
রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)