শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৪ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক পৃথক অভিযানে ইয়াবাসহ আটক-৩
প্রথম পাতা » চট্টগ্রাম » ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক পৃথক অভিযানে ইয়াবাসহ আটক-৩
মঙ্গলবার ● ১৪ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক পৃথক অভিযানে ইয়াবাসহ আটক-৩

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে পৃথক দুটি অভিযানে ১৮শ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়িকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ। রবিবার ১২ জুন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মিরসরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খৈয়াছড়া ইউনিয়নের পাশে মসজিদিয়া ছরারকুল রাস্তার মাথা এলাকা থেকে কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং এলাকার মো. হোসেনের পুত্র মো. আব্দুল্লাহ (২২) ও একই থানার মো. সোয়াবের পুত্র মো. সাদেক (২২) কে ১৪০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় দীর্ঘদিন যাবত তারা টেকনাফ সীমান্ত থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্য সংগ্রহ করে শহরের বিভিন্ন মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছে।

এছাড়া একইদিন সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর এলাকার ফকির বাড়ীর রাস্তার মাথা থেকে নোয়াখালী থানার অভিরামপুর এলাকার মো. আবুল কাশেমের পুত্র আব্দুল হামিদ (৩০) কে ৪৫০পিস ইয়াবাসহ আটক করা হয়।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার বিকালে এবং সন্ধ্যায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১৮’শ ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইন দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার (১৩ জুন) সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আবুরহাট উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হলেন নুরুল আবছার

মিরসরাই :: মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহি আবুরহাট উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মনোনীত হয়েছেন শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ নুরুল আবছার। তিনি ইতিপূর্বে আবুরহাট উচ্চ বিদ্যালয়ের দুই মেয়াদে দাতা সদস্য ও শিক্ষানুরাগী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সোমবার ১৩ জুন বিদ্যালয়ে অনুষ্ঠিত এক সভায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যদের সম্মতিতে নুরুল আবছারকে সভাপতি মনোনীত করা হয়। নুরুল আবছার বর্তমানে কাটাছরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে তিনি টানা ১৭ বছর কাটাছরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মিরসরাই উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এদিকে চলতি মাসের ১১ জুন সাধারণ অভিভাবক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১০ জন প্রতিদ্ব›দ্বীতা করে। এতে বিজয়ী ৪ জন হলো ৪০২ ভোট পেয়ে এরাদুল হক প্রকাশ এরাদ মাষ্টার, ৪০০ ভোট পেয়ে জয়নাল আবেদীন, ৩৭১ ভোট পেয়ে ফরিদুল ইসলাম, ২৮৩ ভোট পেয়ে মঈন উদ্দিন। এছাড়া একাধিক প্রার্থী না থাকায় এর আগে দাতা সদস্য নির্বাচিত হন নাজমুল হুদা বাবর, এডহক কমিটির সভাপতি নির্বাচিত হন জাহাঙ্গীর আলম, শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন নুরুল মোস্তফা নিজামী, হারুন অর রশিদ, পান্না রাণী ভৌমিক ও সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হন জাহেদা আক্তার।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)