শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২২ জুন ২০২২
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ফুল মিয়া আটক
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ফুল মিয়া আটক
বুধবার ● ২২ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘোড়াঘাটে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ফুল মিয়া আটক

--- ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে ফুল মিয়া (৫৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ফুল মিয়া পৌরসভার চককাঠাল এলাকার মৃত মিন্নত মিয়ার ছেলে।

গত মঙ্গলবার (২১ জুন) বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবন্ধী কিশোরীর পিতা বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বাদী বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর নিয়ে বাড়িতে একটি গরুর খামার করেন এবং অভিযুক্ত ফুল মিয়া গত তিন মাস যাবত বাদীর বাড়িতে খামার রক্ষণাবেক্ষণের জন্য কাজে নিয়োজিত ছিলেন। ঘটনার দিন বাদী তার মা, ছোট ভাই বউ ও বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে রেখে স্ত্রী ও সন্তান নিয়ে সৈয়দপুর যান। এ সময় ছোট ভাই বউ অপর দু’জনকে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে এ সুযোগে অভিযুক্ত ফুল মিয়া বাদীর মাতাকে কৌশলে বাড়ির বাহিরে পাঠিয়ে দিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কৌসলে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরে বাদীর ছোট ভাই বউ হাসপাতাল থেকে ফিরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর আচরণে সন্দেহ মনে হলে বাড়িতে সিসি টিভির ধারণকৃত ফুটেজ চেক করলে আসামীর কুকীর্তি ধরা পড়ে।

ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি এজাহার দায়ের হয়েছে। বাদীর করা এজাহারের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। আজ বুধবার আটক ব্যক্তিকে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





আর্কাইভ