শিরোনাম:
●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ●   রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার ●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের
রাঙামাটি, সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৫ জুন ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক » এপাড়-ওপাড় বাংলার শিক্ষার্থীদের এক মিলনক্ষেত্র রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
প্রথম পাতা » আন্তর্জাতিক » এপাড়-ওপাড় বাংলার শিক্ষার্থীদের এক মিলনক্ষেত্র রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
শনিবার ● ২৫ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এপাড়-ওপাড় বাংলার শিক্ষার্থীদের এক মিলনক্ষেত্র রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়

ছবি : সংবাদ সংক্রান্ত উত্তম কুমার পাল হিমেল,কলকাতা পশ্চিমবঙ্গ থেকে ফিরে :: এপাড়-ওপাড় বাংলার এক মিলনক্ষেত্র রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কলকাতার একটি সরকারি বিশ্ববিদ্যালয়।সঙ্গীতের যেন এক আনন্দঘন পরিবেশে মিলনক্ষেত্র এ বিদ্যাপীঠ। ১৯৬২ সালের ৮ মে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৬১ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবর্ষ উপলক্ষে কবির নামাঙ্কিত এই বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ গৃহীত হয় এবং এই বছরই পশ্চিমবঙ্গ সরকার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৬১ পাস করে। বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষা প্রাঙ্গনটি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে অবস্থিত। দ্বিতীয় শিক্ষাপ্রাঙ্গণটি রয়েছে কাশীপুরে ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের ধারে মরকত কুঞ্জে। সরকারীভাবে প্রতিষ্টিত এ বিশ্ববিদ্যালয়ের বর্তমান আচার্য্য পশ্চিমবঙ্গের রাজ্যপাল জয়দীপ ধনখর,উপাচার্য্য সব্যসাচী রায় চৌধুরী দায়িত্বরত আছেন এ প্রতিষ্টানে বর্তমানে ৬হাজার ৯ শত ৪১ জন শিক্ষার্থী রয়েছেন। এর মধ্যে স্নাতকে ২ হাজর ৯শত ৪৮ জন,স্নাতকোত্তোর ৩ হাজার ৪ শত ৪৬ জন,ডক্টরেট শিক্ষার্থী ৬ শত ৪২ জন। ইউজিসি, জাতীয় মূল্যায়ন ও প্রত্যয়ন পরিষদ, ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির সমিতির অধিভুক্ত এ প্রতিষ্টানটি যেন সঙ্গীত,নৃত্য,তবলা,বাশি,অভিনয়সহ সকল শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত থাকে। মূলত কলা বিভাগের পাঠ দেয়া হয় এই বিশ্ববিদ্যালয়ে। তিনটি মূল পাঠন অনুষদ রয়েছে,কলা , চারুকলা এবং দৃশ্যকলা । এছাড়া একটি B.Ed অনুষদ রয়েছে।কলা বিভাগে বাংলা , সংস্কৃত , হিন্দি , ইংরেজির মতো প্রথাগত বিষয় ছাড়াও তুলনামূলক সাহিত্য , অর্থনীতি , গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান , রাষ্ট্রবিজ্ঞান , মানব উন্নয়ন অধ্যয়ন-এর মতো বিষয় পড়ানো হয়। চারুকলা বিভাগে সংগীতবিদ্যা, নৃত্য , নাটক , যন্ত্রসংগীত, গণযোগাযোগ ও ভিডিওগ্রাফি-র মতো বিষয় পড়ানো হয়।এছাড়া দৃশ্যকলা বিভাগে ফলিত শিল্প, গ্রাফিক্স, পেইন্টিং, ভাস্কর্য, প্রদর্শনশালা সংক্রান্ত বিদ্যার মতো বিষয় পড়ানো হয়। এ বিশ্ববিদ্যালয়ে সরকারীভাবে স্কলারশীপ নিয়ে প্রতিবছর বিভিন্ন বিভাগে ভর্তি হচ্ছেন বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা। তবে এ প্রতিষ্টানটি বাংলাদেশের সীমান্ত যশোর বেনাপােল চেকপোষ্ট পেরিয়ে হরিদাশপুর বনগাও থেকে মাত্র ৪০/৪৫ কিলোমিটার দুরে কলকাতা শহর অবস্থিত হওয়ার কারনে এ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের শিক্ষার্থীরাই তুলনামুলক বেশি পড়াশোনা করে। এছাড়া এতে পড়াশোনার আর্থিক ব্যয়ও তুলনামুলক কম। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌরসভার শিবপাশা এলাকার বিমলেন্দু দাশ বিপ্রেশ সঙ্গীতে অর্নাস শেষ করে মাষ্টার্স শেষ বর্ষে অধ্যয়ন করছে। পরিচয় হয় তার আরেক সহপাঠি একই সাবজেক্টের বাংলাদেশের বৃহত্তর ঢাকা এলাকার তিথি মজুমদারের সাথে। ইন্ডিয়াতে ভ্রমনে গিয়ে ছোটভাই বিপ্রেশের আমন্ত্রনের সুবাধেই মুলত এ বিশ্ববিদ্যালয়টি ঘুরে বিস্তারিত তথ্য জানার আগ্রহ ছিল প্রবল। তাই ২৩ শে রবিবার এ প্রতিষ্টানে ঘুরতে গিয়ে বিপ্রেশের সুবাধেই পরিচয় হয় অধ্যাপনায় নিয়োজিত সঙ্গীত বিভাগের প্রধান অধ্যাপক অগ্নিভ বন্ধোপাধ্যায় স্যারের সাথে। সাদামনের মানুষ স্যারের সাথে সংক্ষিপ্ত সময়ে কথা বলে আর সৌজন্য সাক্ষাতে জানা গেল এ প্রতিষ্টানের অনেক তথ্য। এপাড়-ওপাড় বাংলার সঙ্গীতের ভীতকে আরো মজবুত করতে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এ অধ্যয়ন করে বাংলাদেশের সঙ্গীত ও সংস্কৃতি চর্চ্চাকে আরো এগিয়ে নিয়ে দেশের সামাজিক অবক্ষয় দূর করতে অগ্রণী ভূমিকা রাখবে এটাই প্রত্যাশা। জয়তু রবীন্দ্র-ভারতী বিশ্ববিদ্যালয়।
লেখক: উত্তম কুমার পাল হিমেল, সাবেক সভাপতি,নবীগঞ্জ প্রেসক্লাব,হবিগঞ্জ।





আন্তর্জাতিক এর আরও খবর

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’
ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ
অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক
বাংলাদেশ কোনভাবেই  ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা বাংলাদেশ কোনভাবেই ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর

আর্কাইভ