শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩০ জুন ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » পিতার মৃত্যু ১৯৭১,সন্তানের জন্ম ১৯৭৪ : মিথ্যা তথ্য দিয়ে উত্তোলন করছেন সরকারী ভাতা
প্রথম পাতা » খুলনা বিভাগ » পিতার মৃত্যু ১৯৭১,সন্তানের জন্ম ১৯৭৪ : মিথ্যা তথ্য দিয়ে উত্তোলন করছেন সরকারী ভাতা
বৃহস্পতিবার ● ৩০ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পিতার মৃত্যু ১৯৭১,সন্তানের জন্ম ১৯৭৪ : মিথ্যা তথ্য দিয়ে উত্তোলন করছেন সরকারী ভাতা

ছবি : সংবাদ সংক্রান্ত ঝিনাইদহ প্রতিনিধি :: আসাদুজ্জামান আসাদ শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে সরকারী ভাতা ও রেশন উত্তোলন করছেন। শহীদ পরিবারের সন্তান হিসেবে এমন কোন সরকারী সুযোগ সুবিধা নেই যা তিনি ভোগ করছেন না। অথচ তার জন্ম পিতার মৃত্যুর চার বছর পর! বিশ্বাস করুন আর নাই করুন এমন চাঞ্চল্যকর জন্ম তারিখ নিয়ে ঝিনাইদহে শোরগোল শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে পিতা ৭১ সালে স্বাধীনতা যুদ্ধে শহীদ হলে কিভাবে ১৯৭৪ সালে সন্তানের জন্ম হয়? আর এই উদ্ভট জন্ম তারিখ নিয়েই মুক্তিযোদ্ধা ভাতা ও রেশন সুবিধা ভোগ করে যাচ্ছেন পেশায় ঠিকাদার আসাদুজ্জামান। ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা কামান্ড সুত্রে জানা গেছে, আসাদুজ্জামানের পিতা ঝিনাইদহ পৌর এলাকার ভুটিয়ারগাতি গ্রামের শহীদ আসনার উদ্দীন বিশ্বাস ১৯৭১ সালের ১৯ আগষ্ট শৈলকুপা এলাকায় পাকবাহিনীর সঙ্গে যুদ্ধ করে নিহত হন। মুক্তিযোদ্ধার আনসার উদ্দীনের মৃত্যুর পর তার স্ত্রী শাহারবানু ভাতা তুলছিলেন। স্ত্রীর মৃত্যুর পর তার ১০ সন্তানের মধ্যে এই ভাতার টাকা বন্টন হয়ে যায়। এই ১০ সন্তানের মধ্যে রয়েছেন আসাদুজ্জামান। জাতীয় পরিচয়পত্রে (১৪৯৪৩৫৭৫৫৯) আসাদুজ্জামানের জন্ম তারিখ ১৯৭৪ সালের ১ জুলাই। পিতার নাম রয়েছে কাজী আনসার উদ্দীন। অথচ মুক্তিযোদ্ধা সংসদের প্রত্যায়ন পত্রে পিতার নাম রয়েছে আনসার উদ্দীন বিশ্বাস। ঝিনাইদহ পৌরসভার ২৯০২ নং ক্রমিকের প্রত্যায়নপত্রেও পিতার নাম আনসার উদ্দীন বিশ্বাস রয়েছে। আসাদুজ্জামান তার জাতীয় পরিচয়পত্রে পিতার নামের আগে কাজী বসিয়েছেন। বিশ্বাস পরিত্যাগ করা হয়েছে। বিশ্বাস পরিবারের সন্তান হয়ে নামের আগে কাজী বসালেও নিজের জন্ম তারিখের মোটা দাগের ভুল তিনি সংশোধন করেননি। অভিজ্ঞদের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে জন্ম তারিখ যদি ভুলই হয়ে থাকে, তবে আসাদুজ্জামান জন্ম নিবন্ধন ও পঞ্চম থেকে ডিগ্রি পর্যন্ত সার্টিফিকেট কেন সংশোধন করেন নি ? এ বিষয়ে ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের দায়িত্বশীল কেও মুখ খুলতে চাননি। বিষয়টি নিয়ে সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামালুজ্জামান জানান, হয়তো ভুলক্রমে এমনটি হয়েছে। তবে সন্তানের এই জন্ম তারিখ প্রমান করে তার পিতা জীবিত ছিলেন। তিনি বলেন, বিয়ষটি এখন সংশোধন করা খুবই জটিল। এ অবস্থায় সন্তানের ভাতা বন্ধ হয়ে যেতে পারে। আসাদের বড় ভাই আমান উল্লাহ জানান, তার ভাইয়ের ভাতা বন্ধ করার জন্য বিভিন্ন স্থানে অভিযোগ করা হয়েছে। তারপরও স্পর্শকাতর জন্মতারিখ নিয়েই তাকে এখনো ভাতা দেওয়া হচ্ছে। আসাদুজ্জামান আসাদ অভিযোগ খন্ডন করে জানান, তিনি ১৯৭০ সালে জন্ম গ্রহন করেছেন। কিন্তু এসএসসি পরীক্ষার সময় শিক্ষকরা বয়স কমিয়ে দিয়েছেন। এটা বড় ভুল, যা সংশোধনের চেষ্টা করছি।

খুলনায় ডেকে নিয়ে নড়াইল কর অফিসের নোটিশ সার্ভার মনিরুলকে পিটিয়ে জখম
ঝিনাইদহ :: কর অফিসের নোটিশ সার্ভার মনিরুল ইাসলামকে অমানষিক নির্যাতনের মাধ্যমে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। তবে তিনি ভাগ্যক্রমে বেঁচে গেছেন। মনিরুল ইসলাম ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামের মনোহর হোসেন বিশ্বাসের ছেলে। লিখিত এক অভিযোগে জানা গেছে, মনিরুল নড়াইল কর সার্কেলে চাকরী করেন। গত ১৯ জুন খুলনা কর কমিশনার কার্যালয়ের উপকর কমিশনারের ষ্টেনো টাইপিষ্ট মনিরুজ্জামান ফোন করে তাকে খুলনা অফিসে ডেকে পাঠান। পথি মধ্যে কর কমিশনার অফিসের উচ্চমান সহকারী মারুফ আহম্মেদ আবারো ফোন করে তাগাদা দেন। দুই স্থান থেকে খবর পেয়ে তিনি ঘটনারদিন দুপুরে নড়াইল কর অফিস থেকে খুলনায় পৌছান। উপকর কমিশনার (প্রশাসন) এর অফিসে পৌছালে মারুফ ও বহিরাগত সন্ত্রাসীরা অফিসারের সামনেই মিনরুলকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। অবস্থা বেগতিক দেখে উপকর কমিশনার (প্রশাসন) অফিস ত্যাগ করেন। তিনি অফিস ছাড়ার সঙ্গে সঙ্গে উচ্চমান সহকারী মারুফ আহম্মেদ, প্রধান সহকারী শেখ রাসেল আহম্মেদ, স্টেনো টাইপিষ্ট কারিমুল, নোটিশ সার্ভার জালাল আহম্মদ ও বহিরাগত কর পরিদর্শক জিল্লুর রহমানসহ ১০/১২ জন মিলে নির্যাতন করতে থাকেন। নির্যাতনের ফলে মনিরুল জ্ঞান হারিয়ে ফেলে এবং তার পরণের জামা কাপড় ছিড়ে যায়। এক পর্যায়ে তার পায়ূ পথে গরম ডিম দেওয়ার জন্য বাজার থেকে ডিম কিনে আনে। মনিরুল গুরুতর অসুস্থ হয়ে পড়লে নির্যাতনকারীরা তার কাছ থেকে তিন’শ টাকার সাদা স্ট্যাম্পে সাক্ষর নিয়ে পরদিন ছেড়ে দেয়। জীবনের ভয়ে মনিরুল খুলনা বা নড়াইলের কোন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা না নিয়ে ২১ জুন ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হন। খুলনায় ডেকে নিয়ে নির্যাতনের ঘটনায় তার পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েছে। যে কোন সময় চক্রটি তার জীবননাশ করতে পারে এমন আশংকা করছেন তার পরিবার। এ বিষয়ে নড়াইল কর অফিসের নোটিশ সার্ভার মনিরুল ইসলাম মঙ্গলবার বিকালে জানান, তিনি সুষ্ঠ বিচার ও নির্যাতনকারীদের শাস্তির জন্য বিষয়টি নড়াইল সার্কেলের উপকর কমিশারকে লিখিত ভাবে জানিয়েছেন।

কোটচাঁদপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
ঝিনাইদহ :: ঝিনাইদহের কোটচাঁদপুরে বালু বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ইদ্রিস আলী মন্ডল (৮৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে পৌর শহরের দুধসারা মসজিদ পাড়ায় এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯ টার দিকে ইদ্রিস আলী বাইসাইকেলযোগে মাঠে যাচ্ছিলেন। এসময় উপজেলা প্রশাসনের আশ্রয়ন প্রকল্পের কাজে ব্যবহৃত বালু বোঝাই একটি ট্রাক্টর তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সাইকেল আরোহী ইদ্রিস আলী ট্রাক্টরের নিচে পড়ে গেলে চালক তাকে চাকার নিচে পিষ্ট করে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এঘটনায় ট্রাক্টর চালক ফারুক পালিয়ে গেলেও বালু বোঝাই ট্রাক্টর আটক করেছে পুলিশ। ইদ্রিস আলী পৌর শহরের ব্রীজঘাট এলাকার মৃত খোঁদা বক্স মন্ডলের ছেলে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)