শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৭ জুলাই ২০২২
প্রথম পাতা » অপরাধ » প্রেমের অপরাধে প্রেমিকের মা’কে পুড়িয়ে হত্যা : আটক-২
প্রথম পাতা » অপরাধ » প্রেমের অপরাধে প্রেমিকের মা’কে পুড়িয়ে হত্যা : আটক-২
বৃহস্পতিবার ● ৭ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রেমের অপরাধে প্রেমিকের মা’কে পুড়িয়ে হত্যা : আটক-২

ছবি : সংবাদ সংক্রান্ত ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহে প্রেম করে প্রেমিক-প্রেমিকা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর ছেলের প্রেমের অপরাধে মা লাইলী বেগম(৩৮)কে দাহ্য পদার্থ দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত প্রধান দুই আসামি প্রেমিকার মা নাসিমা আক্তার কনা ও বাবা খোকন মিয়া ওরফে কাজলকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গ্রেফতারকৃত খোকন মিয়া ওরফে কাজল ও তার স্ত্রী নাসিমা আক্তার কনা ময়মনসিংহ মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

বুধবার ৬ জুলাই দুপুরে ময়মনসিংহের পিবিআই কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার (৫ জুলাই) ভোররাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, খোকন মিয়ার মেয়ের সঙ্গে মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রশিদ ও নিহত লাইলী বেগমের ছেলে সিরাজুল ইসলামের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি প্রেমিক-প্রেমিকার বিষয়ে পারিবারিকভাবে বিয়ের কথাবার্তা চলতে থাকলে ওই মেয়ে ১৯ জুন সিরাজুলের হাত ধরে পালিয়ে যান। এরপর তারা ফিরে না এলেও বিষয়টি মীমাংসা করার চেষ্টা চলছিল। এমনকি গত ২৮ জুন দুপুরে এ বিষয়ে সালিশ হওয়ার কথা ছিল এলাকায়।

কিন্তু ওইদিন সকাল ৯টার দিকে মেয়েকে ফিরে পেতে লাইলী বেগমের বাসায় যান মেয়ের মা নাসিমা আক্তারসহ চারজন। এসময় তারা লাইলী বেগমকে নির্যাতন করেন। এরই একপর্যায়ে লাইলী বেগমের হাত-পা বেঁধে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে চলে যান মেয়ের পরিবারের চার সদস্য। পরে লাইলীকে উদ্ধার প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এতে তার শরীরের প্রায় ৬০ শতাংশ আগুনে পুড়ে যায়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখানে ২৮ জুন (মঙ্গলবার) সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় লাইলী বেগমের।

পরে এ ঘটনায় ওইদিন রাতেই নিহতের স্বামী আবদুর রশিদ বাদী হয়ে আটজনের নামে মামলা করেন। পরে অভিযান চালিয়ে রাতেই জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী আছমা আক্তারকে গ্রেফতার করে পুলিশ। তারা প্রেমিকার চাচা-চাচি।কিন্তু মামলার মূল আসামি খোকন মিয়া ওরফে কাজল ও নাসিমা আক্তার কনা আত্মগোপনে ছিলেন। ঘটনাটি ছায়াতদন্তের একপর্যায়ে পিবিআই, ময়মনসিংহ জেলার টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও পিবিআই হেডকোয়ার্টার্সের এলআইসি টিমের সহযোগিতায় গতকাল মঙ্গলবার ভোরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকা থেকে প্রধান দুই আসামি খোকন মিয়া ও তার স্ত্রী নাসিমা আক্তার কনাকে গ্রেফতার করে।

এ বিষয়ে ময়মনসিংহ জেলার পিবিআই পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, গ্রেফতারকৃতরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ