শুক্রবার ● ৮ জুলাই ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » গুইমারায় ছেলের রড়ের আঘাতে পিতার মৃত্যু
গুইমারায় ছেলের রড়ের আঘাতে পিতার মৃত্যু
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির গুইমারায় ছেলের রড়ের আঘাতে পিতা পাইছাইউ মারমা(৫০) নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার ৭ জুলাই সকালে গুইমারা উপজেলার ২নং হাফছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাফছড়ি নতুন পাড়া নামক এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, পারিবারিক কলহের কারণে ছেলে মংহলাপ্রু মারমা(১৯) তার পিতাকে হত্যা করে। মৃত পাইছাইউ মারমা একজন কৃষক।সকালে সাড়ে ৫টায় তার ছেলেকে ক্ষেতে বরবটি সংগ্রহ করে বিক্রির জন্য ঘুম থেকে ডেকে নেওয়ার একপর্যায়ে বাবা- ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় ছেলে পিতাকে রড দিয়ে আঘাত করলে পাইছাইউ মারমা ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
গুইমারা থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। মামলার প্রস্তুতি চলছে। লাশ খাগড়াছড়ি মর্গে প্রেরণ করা হয়েছে।





খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ