শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২১ জুলাই ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে কমিউনিটি ক্লিনিকের ফ্লোর ধসে তিন স্বাস্থ্যকর্মী আহত
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে কমিউনিটি ক্লিনিকের ফ্লোর ধসে তিন স্বাস্থ্যকর্মী আহত
বৃহস্পতিবার ● ২১ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে কমিউনিটি ক্লিনিকের ফ্লোর ধসে তিন স্বাস্থ্যকর্মী আহত

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: করোনার বুষ্টার ডোজ গ্রহন করতে গিয়ে চট্টগ্রামের রাউজানের একটি কমিউনিটি ক্লিনিকের ফ্লোর ধসে তিন স্বাস্থ্যকর্মী আহত হয়েছে। গতকাল ২০ জুলাই বুধবার উপজেলার হলদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এদিন এই কেন্দ্রে টিকার বুষ্টার ডোজ দেয়ার পূর্ব ঘোষনা ছিল। টিকা গ্রহনে এলাকার লোকজন জড়ো হয় এই কমিউনিটি ক্লিনিকে সকাল ১০টার দিকে। ক্লিনিকের ভিতরে মানুষের চাপে হঠাৎ করে নিচের ফ্লোর ধসে পড়ে। এসময় আতংকে মানুষ হুড়াহুড়ি করে বের হয়ে গেলেও ক্লিনিকে দায়িত্ব পালনকারী স্বাস্থ্য সহকারী মৃদুল কান্তি নাথ, পরিবার পরিকল্পনা সহকারী লীলা প্রভা বড়–য়া ধসে সৃষ্ট গর্তে আটকা পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে। জানা যায় গর্তে আটকা পড়া তিন স্বাস্থ্যকর্মী কমবেশি আঘাত পেয়েছে। উল্লেখ্য যে, গত ২০১৫ সালে হলদিয়া ইউনিয়নের এই কমিউনিটি ক্লিনিক নির্মান করা হয়েছিল। অভিযোগ আছে এটির নির্মাণকারী প্রতিষ্ঠান ফ্লোর ঢালাই কাজে লোহা ব্যবহার না করায় এই ধসের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কেউ আহত হয়নি বলে দাবি করেন হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম। ফ্লোর ধসের বিষয়টি উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নিক্সন চৌধুরীকে জানানো হয়েছে বলে তিনি জানান।

সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
রাউজান :: চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় শিমুল শীল (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত মঙ্গলবার ১৯ জুলাই রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের নোয়াপাড়া ব্রাহ্মনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যদর্শীরা জানান, মোটরসাইকেলে আরোহী শিমুল একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।ট্রাকটি শহরমুখি ছিল,বিপরীত দিক থেকে যাওয়া মোটরসাইকেলটি অপর একটি গাড়িকে ওভারটেক করতে গেলে ট্রাকের ওপর গিয়ে পড়ে। এই ঘটনায় ট্রাক চালক মোটরসাইকেলটির সংঘর্ষ এড়াতে চেষ্টা করতে গিয়ে ট্রাকটি সড়ক পাশের গাছের উপর গিয়ে পড়ে। এর আগেই মোটরসাইকেলটির চালক ট্রাকের ধাক্কায় গাড়িটিসহ ছিটকে পড়ে সড়ক পাশে।
এই ঘটনা নিহত শিমুল শীলের বাড়ি রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া ২নম্বর ওর্য়াডের পাল পাড়া গ্রামের মৃত পরিমল শীলের পুত্র। পরিবার সূত্রে, নজুমিয়া হাট থেকে বাড়ি আসার পথে সড়ক দুর্ঘটনার শিকার তিনি। সেই সেলুনের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তার বিবাহিত জীবনে দুই কন্যা সন্তান রেখে যান। নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ অনুপম দাশ জানান, কাপ্তাই সড়কের নোয়াপাড়া ব্রাহ্মনহাট এলাকায় ট্রাক-মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে শিমুল শীল নামে একজন মারা গেছেন।আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করি।





আর্কাইভ