বৃহস্পতিবার ● ২৮ জুলাই ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » প্রবল বর্ষণে কালভার্ট ধ্বসে খাগড়াছড়ি-পানছড়ি সড়ক যোগাযোগ বন্ধ
প্রবল বর্ষণে কালভার্ট ধ্বসে খাগড়াছড়ি-পানছড়ি সড়ক যোগাযোগ বন্ধ
খাগড়াছড়ি প্রতিনিধি :: পাহাড়ি ঢলের তীব্র স্রোতে কালভার্ট ধ্বসে খাগড়াছড়ি-পানছড়ি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে পথচারীরা।
মঙ্গলবার ২৬ জুলাই পানছড়ির ৪নং লতিবান ইউপি’র নালকাটা এলাকায় অবস্থিত শুকনাছড়ি ছড়ায় কালভার্টটি ধ্বসে পড়ে।
জানা যায়, বিগত ২০২১-২২ অর্থ বছরে দু’টি প্রকল্পের মাধ্যমে দু’দফা কালভার্টটি রক্ষায় কয়েক লাখ টাকা ব্যয় করা হয়। কিন্তু কাজের গুনগত মান নিম্নমানের ও সঠিক তদারকীর অভাবে সামান্য বৃষ্টির পাহাড়ি ঢলে অবশেষে ধ্বসে পড়লো মূহুর্তেই।
স্থানীয়রা জানায়, সড়ক ও জনপথের উদাসীনতা ও হরিলুটে কাজের গুনগত মান ভালো না হওয়ায় আজ সেতুটি ধসে পড়ে।
খাগড়াছড়ি সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী বলেন, লোকজন ঘটনাস্থলে যাচ্ছে, যত দ্রুত সম্ভব পদক্ষেপ গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পানছড়ি থানার ওসি আনচারুল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সড়ক ও জনপথ দ্রুত পদক্ষেপ না নিলে পাশে একটি মন্দিরের গেইট ও প্রাথমিক বিদ্যালয়ের রাস্তাও ছড়ার গর্ভে বিলীন হয়ে যাবে।





খাগড়াছড়িতে জিপে আগুন
দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩