শিরোনাম:
●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
রাঙামাটি, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৮ জুলাই ২০২২
প্রথম পাতা » কুষ্টিয়া » জেবুন্নেছার বিরুদ্ধে এনআইডি জালিয়াতি করে নিয়োগ বাণিজ্যের অভিযোগ
প্রথম পাতা » কুষ্টিয়া » জেবুন্নেছার বিরুদ্ধে এনআইডি জালিয়াতি করে নিয়োগ বাণিজ্যের অভিযোগ
বৃহস্পতিবার ● ২৮ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জেবুন্নেছার বিরুদ্ধে এনআইডি জালিয়াতি করে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

ছবি : সংবাদ সংক্রান্ত কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়ায় আবারও এনআইডি জালিয়াতি করে কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ পরিবর্তন করে অবৈধভাবে নিয়োগ প্রদানের অভিযোগ উঠেছে খোদ প্রধান শিক্ষক জেবুন্নেছা সবুজের বিরুদ্ধে। ইতোমধ্যে অবৈধভাবে নিয়োগকৃত পরিচ্ছন্নকর্মী চায়না খাতুন এমপিওভুক্ত হয়ে বেতন উত্তোলন করছেন। বিষয়টি কুষ্টিয়া জেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে কিছুই জানেন না স্কুল ম্যানেজিং কমিটির নিয়োগকালীন সভাপতি আসগর আলী। অথচ তিনি নিয়োগ বোর্ডের অন্যতম সদস্য এবং তার রেজুলেশন ছাড়া নিয়োগ বোর্ড গঠন কিংবা নিয়োগ প্রদান সম্পূর্ণ অবৈধ এবং বেআইনী। তাকে না জানিয়ে এই নিয়োগ
প্রদানের অভিযোগ উঠেছে। এদিকে চাকুরি প্রাপ্ত ব্যক্তি প্রতিবেদককে জানান, চাকুরি বিধি অনুযায়ী বয়স হতে হবে ন্যূনতম ৩৫ বছর। কিন্তু তার বয়স ৩৭ হওয়ায় প্রধান শিক্ষক তাকে বলেন বয়স ঠিক করে আনো। এর পরেই তিনি বয়স পরিবর্তনের জন্য জালিয়াতির পথ বেছে নেয়। কুষ্টিয়া পৌরসভায় ওয়ারিশ সার্টিফিকেটে তার জন্ম তারিখ, সুরক্ষায় তার টিকা কার্ডের বয়স এবং জেলা নির্বাচন অফিসের সার্ভারে তার জন্ম তারিখ প্রদর্শিত হচ্ছে ০১/০১/১৯৮৫। অথচ চাকুরী ক্ষেত্রে সে ব্যবহার করেছে ০১/০১/১৯৯০ এর একটি জাল জাতীয়পত্র।
কুষ্টিয়া কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ন্যাশনাল আইডি কার্ডকে টেম্পারিং করে বয়স কমিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে চাকুরী প্রদান করেছেন এক পরিচ্ছন্ন কর্মীর। মূল সার্ভারে বয়স সঠিক থাকলেও প্রদর্শিত আইডি কার্ডের বয়স কমানো হয়েছে ৫ বছর। স্কুলের প্রধান শিক্ষক বলছে সব ঠিক আছে।
স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি, ডিজির প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা বলছেন তারা জানতেন না ন্যাশনাল আইডি কার্ড টেম্পারিং করা হয়েছে। হরিজন সহ একাধিকজন চাকুরী প্রত্যাশী থাকলেও ভোরের ডাক পত্রিকার ২৩শে আগস্ট ২০২১ তারিখে গোপন সার্কুলারে নিয়োগ দেয়া হয়েছে স্কুলের প্রধান শিক্ষকের আস্থা ভাজন চায়না খাতুনকে।
চায়না খাতুন জানান, মোটা অংকের টাকার বিনিময়ে আমাকে চাকুরীতে দিয়েছেন প্রধান শিক্ষক জেবুননেছা সবুজ। এ বিষয়ে প্রধান শিক্ষক জেবুন্নেছা সবুজ বলেন, আমি অনেক কিছু করতে পারি, এটা তো তেমন কিছু না। এদেশে পুলিশের চাকুরি থেকে শুরু করে ভুরি ভুরি অনিয়ম হচ্ছে। সামান্য এক দেড় বছর বয়সের ব্যবধান ওটা তেমন কিছু না। নিয়োগ প্রাপ্ত পরিচ্ছন্ন কর্মী বলেন, তিনি শুধু চাকুরী পাওয়ার জন্য তার ন্যাশনাল আইডি কার্ডে টেম্পারিং করে বয়স কমিয়েছেন। তবে প্রধান শিক্ষকের পরামর্শে এগুলো করা হয়েছে বলে তিনি স্বীকার করেন।
এদিকে নিয়োগ প্রত্যাশী আরিফুল ইসলাম আরিফ অভিযোগ করে বলেন, নিয়োগ সার্কুলার গোপন করে বয়স সীমা অতিক্রমকারীকে টাকার বিনিময়ে প্রধান শিক্ষক কেন নিয়োগ প্রদান করলেন এর জন্য ঐ শিক্ষকের উপযুক্ত বিচার দাবী করেন তিনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একরামুল হক সরকার বলেন, এই নিয়োগের সাথে জড়িত সকলেই চাকুরী যাওয়ার মতো অপরাধ করেছেন। তাকে চাকুরি দেওয়ার আগে আইডি কার্ডসহ প্রত্যেকটি কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া উচিত ছিল।
কুষ্টিয়া জেলা সিনিয়র নির্বাচন অফিসার বলেন, কেউ যদি ন্যাশনাল আইডি কার্ডে টেম্পারিং করে তাহলে তিনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন এর জন্য বিচার
হওয়া উচিত।
কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘ ২/৩ বছর ধরে হরিজন সম্প্রদায়ের এক ছেলে কর্মরত ছিল। অথচ নিয়োগের সময় তাকে নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। তার বয়স চাকুরিবিধির মধ্যে থাকলেও কেন এবং কি কারণে তাকে বাদ দিয়ে প্রধান শিক্ষক বয়স অতিক্রমকারী ব্যক্তিকে বেছে নিলেন? কুষ্টিয়ার সর্বস্তরের মানুষ বিষয়টি দুদকের দৃষ্টি আকর্ষন করেছেন।
উল্লেখ্য যে, প্রধান শিক্ষক জেবুন্নেছা সবুজের স্বামী ব্যাংকে জাল সঞ্চয় পত্রের বিপরীতে কোটি টাকা আত্মসাতের মামলায় চাকুরি হারান এবং কারাবরণ করতে হয়। জেবুন্নেসা তিনি এতই ক্ষমতাধর ব্যক্তি যে, তার একটি মেয়ে সোনালী ব্যাংক কুষ্টিয়া পোর্ট বিল্ডিং শাখায় কর্মরত আছে। উক্ত ব্যাংকে সম্প্রতি এক সাংবাদিক সেবা প্রত্যাশীর সঙ্গে তার মেয়ের কথা কাটাকাটির একপর্যায়ে মোবাইলে এই ক্ষমতাধর মহিলা তার ব্যাংকার মেয়ের পক্ষ নিয়ে ঐ সাংবাদিকে হুমকি ধামকিও প্রদান করেন বলে অভিযোগ উঠে এসেছে।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

আর্কাইভ