বুধবার ● ১৪ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ » ঝালকাঠিতে থানা হেফাজতে যুবকের আত্মহত্যা
ঝালকাঠিতে থানা হেফাজতে যুবকের আত্মহত্যা
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি :: ঝালকাঠি সদর থানা হেফাজতে হেল্পডেক্স কক্ষে আটককৃত মাদকাসক্ত রাজেশ রায় (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। মঙ্গলবার সন্ধ্যা সারে ৬টায় পড়নের লুঙ্গি সিলিং ফ্যানের সাথে বেঁধে গলায় ফাঁস দিয়েছে বলে থানা পুলিশ ও নিহতের পিতা অমল রায় নিশ্চিত করেছে।
বাবার অভিযোগের ভিত্তিতে তার ছেলে রাজেশ নামের ঐ যুবককে বিকেল সাড়ে ৪ টায় থানায় আনা হয়েছিলো বলে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো.মইনুল হক জানান। ঐ কক্ষে সে লুঙ্গি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের বাবা অমল রায় বলেন, আমার ছেলে রাজেশ রায় অনেক দিন ধরে নেশা করে আসছিল। তাকে সুস্থ করার জন্য আমি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করেও চিকিৎসা করিয়েছি। তারপরেও তাকে মাদকের পথ থেকে ফেরানো যায়নি। আজ মঙ্গলবার বিকেলে সে টাকার জন্য ঝগড়ার এক পর্যায়ে আমাকে মারধর শুরু করে। তখন আমি নিজেকে রক্ষায় ৯৯৯ নম্বরে কল দিলে কিছু সময় পর পুলিশ এসে রাজেশ কে আটক করে থানায় নিয়ে যায়। সেখানে রাখার পর সকলের অজান্তে সে আত্মহত্যা করেছে।
আমল রায়ের সাথে থাকা প্রতিবেশি ইকবাল হোসেন জানায়, রাজেশকে থানায় এনে একটা কক্ষে রাখা হয়েছিলো। এ সময় রাজেশের বাবা অমল রায় ওসির রুমে অভিযোগপত্র লিখতেছিলো। আমি তাকে দেয়ার জন্য রুটি ও কলা কিনতে থানার বাইরে যাই। এই সময়ের মধ্যে রাজেশ গলায় ফঁসি দিয়া আত্মহত্যা করে।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খলিলুর রহমান বলেন, পরিবারের অভিযোগ না থানায় এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করার প্রস্তুতি নেয়া হয়েছে। নিহত রাজেশের নামে সদর থানায় পূর্বেও একটি মামলা রয়েছে এবং সেই মামলায় রাজেশের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা ছিলো।





অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই