বৃহস্পতিবার ● ৩১ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটিতে আটক আরাকান আর্মির নেতা ড. রেনিন সুয়ে ও তার ৩ সহযোগীর জামিন আবেদন শুনানী ৫ এপ্রিল
রাঙামাটিতে আটক আরাকান আর্মির নেতা ড. রেনিন সুয়ে ও তার ৩ সহযোগীর জামিন আবেদন শুনানী ৫ এপ্রিল

ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটির রাজস্থলী থেকে আটককৃত মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির নেতা ড. রেনিন সুয়ে ও তার তিন সহযোগীর জামিন আবেদন গ্রহণ করে আগামী ৫ এপ্রিল জামিনের শুনানীর দিন ধার্য্য করে চার আসামীকে ফের কারাগারে প্রেরণ করেছে রাঙামাটির জেলা ও দায়রা জজ ৷
বুধবার ৩০ মার্চ রাঙ্গামাটি সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে রেনিন সুয়ে ও তার তিন সহযোগী অংনু ইয়ান রাখাইন, বাড়ীর কেয়ার টেকার জো সু অং মার্মা ও অং সু অং মার্মাকে সন্ত্রাস দমন আইনের মামলায় হাজির করা হলে আসামী পৰ জামিনের আবেদন জানায় ৷
রাঙামাটির জেলা ও দায়রা জজ মোহাম্মদ কাউসার আসামী পক্ষের জামিন আবেদন গ্রহণ করে আগামী ৫ই এপ্রিল জামিন শুনানীর দিন ধার্য্য করে মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন এবং অভিযুক্তদের জেলে প্রেরণের নির্দেশ দেন ৷
উল্লেখ্য, ২৬ আগষ্ট রাতে রাজস্থলীর কলেজ পাড়া থেকে একটি বিলাশ বহুল পাকা ভবনে অভিযান চালিয়ে আরাকন আর্মির সহযোগি অংনু ইয়ান রাখাইনকে এবং পরদিন বাড়ীর কেয়ারটেকার জসু অং মারমা ও অং সু অং মারমাকে যৌথ বাহিনী আটক করে ৷ এ ঘটনার এক মাস পর ১৪ অক্টোবর বিজিবি ও পুলিশের পৃথক অভিযানে রাজস্থলীর ইসলামপুর থেকে আটক করা হয়া পালিয়ে থাকা আরাকান আর্মি নেতা ডাঃ রেনিন সুয়েকে ৷ আটক চারজনের বিরুদ্ধে অনুপ্রবেশ, বিদেশী মূদ্রা পাচার ও সন্ত্রাস দমন আইনে পৃথক তিনটি মামলা দায়ের করে রাজস্থলী থানা পুলিশ ৷





ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ