শিরোনাম:
●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
রাঙামাটি, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৭ অক্টোবর ২০২২
প্রথম পাতা » কৃষি » ঈশ্বরগঞ্জে ধান ক্ষেতে পোকার আক্রমন
প্রথম পাতা » কৃষি » ঈশ্বরগঞ্জে ধান ক্ষেতে পোকার আক্রমন
সোমবার ● ১৭ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে ধান ক্ষেতে পোকার আক্রমন

ছবি : সংবাদ সংক্রান্ত উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চলতি মৌসুমের রোপা আমন ধানে মাজরা পোকা, বাদামী গাছ ফড়িং (বিপিএইচ), পাতা মোড়ানো, খোলপঁচা রোগসহ ইঁদুরের আক্রমনে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। ভরা মৌসুমে বৃষ্টি অভাবে বিলম্বিত আবাদে অধিক খরচের পরও রোগ বালাইয়ের আক্রমনে উৎপাদন খরচ পুষিয়ে লাভবান হবে কী না তানিয়ে শঙ্কিত কৃষকরা।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি রোপা আমন মৌসুমে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকায় ১৯হাজার ১২৫হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধরণ করা হয়। আবাদকৃত জমির অধিকাংশ ধান এখন থোর আসার পথে।
সরেজমিন কৃষকদে সাথে কথা বলে জানা যায়, রোগ-বালাই দমনে চড়া মূল্যে কিটনাশক দিয়েও কাঙ্খিত সুফল পাচ্ছেন না তারা। ভূক্তভোগি কৃষকদের অভিযোগ উপজেলা কৃষি কর্মকর্তার উদাসিনতার কারণে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের তদারকীর অভাবে ফসল রক্ষায় সঠিক পদক্ষেপ নিতে পাছেনা তারা। বাধ্য হয়ে অনেকই স্থানীয় কিটনাশকের দোকান থেকে ওষুধ কিনছেন কিন্তু প্রয়োগের পর সুফল মিলছেনা বলে দাবী করেন। অনেক এলাকায় ইঁদুর তারাতে ও ফড়িংয়ের আক্রমন থেকে রক্ষা পেতে বাঁশের কঞ্চির সাথে পলিতিন বেঁধে জমিতে পোতে দিচ্ছেন কৃষকরা। উপজেলা প্রায় প্রতিটি ইউনিয়নেই ধান জমিতে একই অবস্থা বিরাজ করছে।
ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরপুবাইল গ্রামের কৃষক আবুল কালাম জানান, জমিতে এপযর্ন্ত রোক-বালাই দমনে ৮ হাজার টাকার ওষুধ দেওয়ার পরও কোন কাজ হচ্ছে না। তিনি অভিযোগ করে জানান, এলাকায় এখন পযর্ন্ত পরামর্শ নিতে কোন উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে পাওয়া যায়নি। একই গ্রামের কৃষক শফিকুল ইসলাম ও জসিম উদ্দিন অনুরুপ অভিযোগ করেন।
ওই ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, মাঠে যাইনি একথা ঠিক নয়। তবে ধান জমিনে পোকার আক্রমন আছে।
রোববার মগটুলা ইউনিয়নের নারায়নপুর গ্রামের কৃষক আব্দুল কাদির অফিসে এসে উপজেলা কৃষি অফিসার নুছরাত জাহানের কাছে অভিযোগ করে বলেন, আমার পরিবারের প্রায় ২০একর জমির অধিকাংশই পোকায় আক্রান্ত। মাঠে কৃষি বিভাগের কোন কর্মকর্মাকে পাওয়া যাচ্ছেনা।
এবিষয়ে ওই ব্লকের দায়িত্ব প্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, নারায়নপুর ব্লকটি আমার অতিরিক্ত দায়িত্বে, প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে কৃষকদের বলা হয়েছে।
উপজেলা হারুয়া গ্রামের সুরুজ আলী ফকির, মফিজ উদ্দিন ফকির, তাজুল ইসলাম, ধামদী গ্রামের জামাল ও জাটিয়ার আবুল হাসেম জানান, একদিকে পোকা অপরদিকে ইঁদুরের আক্রমনে তারা দিশেহারা।
দত্তপাড়া গ্রামের জহুর উদ্দিন, হযরত আলী, তাহের উদ্দিন, চরপুম্বাইলের গিয়াস উদ্দিন, বড়হিতের সাইফুল ইসলাম, মিরাজ আলী, আব্দুস সালাম, খলিলনগর গ্রামের বরকত উল্লাহ, আব্দুল কদ্দুছ জানান, ধান জমিতে পাতা মোড়ানো, খোলপঁচা রোগ ব্যাপক ভাবে দেখা দিয়েছে।
বড়হিতের এনামুল জানায়, তার জমিতে মাজরা ও বাদামীগাছ ফড়িং (বিপিএইচ) দেখা দেয়ায় উপ সহকারী আলী আখছার খানকে জানানোর পর তিনি ওষুধ দেয়ার পরামর্শ প্রদান করেন।
সাখুয়া গ্রামের কৃষক আব্দুল হাকিম বলেন, আমাদের এলাকায় প্রায় ৮০ভাগ জমিতে পোকা ও ইঁদুরের আক্রমন দেখা দিয়েছে। এলাকার দায়িত্বে থাকা মাঠ কর্মকর্তাকেও দেখা যায়নি।
তারুন্দিয়া ইউপি চেয়ারম্যান হাসান মাহমুদ রানা জানান, ইউনিয়ন পরিষদে কৃষি বিভাগের দাপ্তরিক কর্মকাণ্ডের জন্য রুম বরাদ্দ থাকা স্বত্বেও তারা না আসায় এলাকার কৃষকরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
আঠারবাড়ী ইউপি চেয়ারম্যান জুবের আলম কবীর রূপক জানান, আমন ধান ক্ষেতে পোকার আক্রমন দেখা দিয়েছে। দুইজন উপ-সহকারী কৃষি কর্মকর্তার মধ্যে একজন মাঝে মধ্যে আসেন।
এবিষয়ে উপজেলা কৃষি অফিসার নূছরাত জাহান এর সাথে কথা হলে তিনি বলেন বিক্ষিত ভাবে পোকার আক্রমন রয়েছে। আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারাও মাঠে কাজ করছেন।

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ একজন আটক
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক কেজি গাঁজাসহ শ্যামল গৌড় (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। রবিবার আটক আসামিকে মাদক মামলায় আদালতে পাঠানো হয়।
জানা যায়, এসআই সাদী মোহাম্মদ এর নেতৃত্বে এসআই কাউসার আহমেদ জিহাদ, এসআই শরিফুল ইসলাম ও কনেস্টেবল মনিবুর চৌধুরী ঈশ্বরগঞ্জ পৌর এলাকার চরনিখলা এলাকায় অভিযান চালিয়ে মৃত গনেশের পুত্র শ্যামল গৌড়কে নিজ বাড়ি থেকে এক কেজি গাঁজা সহ আটক করে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান জানান, আটককৃত আসামিকে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যহত থাকবে।





কৃষি এর আরও খবর

‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা
ঈশ্বরগঞ্জে নবান্ন উৎসবের আমেজে গ্রামীণ জনপদ ঈশ্বরগঞ্জে নবান্ন উৎসবের আমেজে গ্রামীণ জনপদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)