শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৯ অক্টোবর ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথ পৌরসভা নির্বাচন : প্রতীক পেলেন ৬ মেয়র প্রার্থীসহ ৭৭ জন
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথ পৌরসভা নির্বাচন : প্রতীক পেলেন ৬ মেয়র প্রার্থীসহ ৭৭ জন
বুধবার ● ১৯ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথ পৌরসভা নির্বাচন : প্রতীক পেলেন ৬ মেয়র প্রার্থীসহ ৭৭ জন

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: ২রা নভেম্বর অনুষ্ঠিতব্য সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার জন্য প্রার্থী যাচাই-বাছাই ও প্রার্থীতা প্রত্যাহার শেষে গতকাল মঙ্গলবার ১৮ অক্টোবর তিনটি পদের বৈধ ৭৭ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। এরমধ্যে মেয়র পদে ৬ জন, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে ১৩ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৫৮ প্রার্থী প্রতীক নিয়ে নির্বাচনী যুদ্ধ শুরু করেছেন।

মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ ‘নৌকা’ প্রতীক, জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ শিব্বির আহমদ ‘খেজুর গাছ’, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান ‘জগ’, উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন ‘হ্যাঙ্গার’, যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না ‘মোবাইল ফোন’ ও যুক্তরাজ্য বিএনপি নেতা সফিক উদ্দিন ‘নারকেল গাছ’ প্রতীক পেয়েছেন।

এদিকে গত ৬ অক্টোবর বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার জন্য তিনটি পদে মোট ৯৭ জন প্রার্থী (মেয়র পদে ১১ জন, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে ১৫ জন ও কাউন্সিলর পদে ৭১ জন) নিজের মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে গত ১০ অক্টোবর (সোমবার) মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে তিনটি পদে ৪২ জন (মেয়র পদে ৫ জন, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে ৫ জন ও কাউন্সিলর পদে ৩২ জন) প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। এরপর আপিল করে মেয়র পদে ১ জন, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে ৩ জন ও কাউন্সিলর পদে ১৮ জন প্রার্থী নিজের প্রার্থীতা ফিরে পান।

গত সোমবার (১৭ অক্টোবর) প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে মেয়র পদে ১ জন ও কাউন্সিলর পদে ৬ জন প্রার্থী নিজের প্রার্থীতা প্রত্যাহার করেন।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ২ নভেম্বের বিশ্বনাথ পৌরসভার প্রায় ৩৫ হাজার ৪৭০ জন ভোটার (পুরুষ ১৮ হাজার ২৭৯ ও নারী ১৭ হাজার ১৯১) নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে নিজের পছন্দের মেয়র ও কাউন্সিলর নির্বাচিত করবেন। ভোটের দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) মাধ্যমে টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ঘরে ঘরে গিয়ে প্রত্যেকের কাছে নৌকায় ভোট চাইতে হবে -বিশ্বনাথে শফিক চৌধুরী

বিশ্বনাথ :: সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, আমাদের সবাইকে পৌর এলাকার প্রত্যেক ঘরে ঘরে গিয়ে মা-বোনসহ প্রত্যেকের কাছে স্বাধীনতার প্রতীক নৌকায় ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে উন্নয়নের প্রতীক নৌকার বিজয় কেউ আটকাতে পারবে না।

কারণ এলাকার কাঙ্খিত উন্নয়ন বাস্তবায়নের জন্য নৌকার বিজয়ের কোন বিকল্প নেই। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে রুপকল্প-৪১ বাস্তবায়নে প্রত্যেক নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করতে আমাদের সবাইকে সততা, নিষ্ঠা ও ত্যাগের বিনিময়ে কাজ করতে হবে।

তিনি মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজার এলাকায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ফারুক আহমদের নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। অনুষ্ঠানের দোয়া ও মিলাদ পরিচালনা করেন পুরান বাজার জামে মসজিদের ইমাম আবুল বাশার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, নৌকার বিজয় সুনিশ্চিত করতে ব্যক্তিস্বার্থ ত্যাগ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আওয়ামী পরিবারের কেউ নৌকার বিরুদ্ধে কাজ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে। কারণ নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা বঙ্গবন্ধুর প্রতীক, নৌকা শেখ হাসিনার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক। সবচেয়ে বড় কথা আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আর এটি বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচন। আর তাই প্রথম নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিজয়ী সুনিশ্চিত করতে হবে।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে এবং পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেনের পরিচালনায় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ।

এসময় অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য্ এএইচএম ফিরুজ আলী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আকদ্দুছ আলী, মোহাম্মদ আসাদুজ্জামান, জবেদুর রহমান, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক মহব্বত আলী, সদস্য আব্দুল রোশন চেরাগ আলী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি মোহাম্মদ আলী মজনু, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক আশিক আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু, সাধারণ সম্পাদক মোবারক হোসাইন, সিলেট ল’কলেজ ছাত্রলীগের সহ সভাপতি আব্দুল বাতিনসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথে লামাকাজীর সংঘর্ষের ঘটনা মিমাংশায় শফিক চৌধুরীর উদ্যোগ গ্রহন
ওসিসহ পুলিশ আহত হওয়ায় এলাকাবাসীর দুঃখ প্রকাশ

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজীতে গত রোববার (১৬ অক্টোবর) রাতে ‘মির্জারগাঁও ও পাঁচগাঁও (সাঙ্গিরাই, মোল্লারগাঁও, কেশবপুর, কাজিরগাঁও, দোকানীপাড়া)’ গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা আপোষে মিমাংশা করার জন্য উদ্যোগ গ্রহন করেছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। এজন্য তিনি মঙ্গলবার (১৮ অক্টোবর) স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনীতিবীদ ও এলাকার নেতৃবৃন্দকে সাথে নিয়ে এলাকা পরিদর্শন করেন।

এসময় সংঘর্ষে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান ও পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলামসহ পুলিশের একাধিক সদস্য আহত হওয়ার ঘটনায় এলাকাবাসীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন এলাকার প্রবীন মুরব্বী আপ্তাব আলী মাস্টারসহ এলাকার শীর্ষ নেতৃবৃন্দ।

বিষয়টি আপোষ-মিমাংশায় শেষ করার লক্ষে সালিশের তারিখ নির্ধারণ করা ও সালিস কমিটি গঠনের লক্ষে আগামী শনিবার উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদে উভয় পক্ষের দুই জন করে প্রতিনিধি নিয়ে এক সভা অনুষ্ঠিত হবে। সভায় জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া ও রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন।

এলাকা পরিদর্শনকালে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাবেক সহ সভাপতি আপ্তাব উদ্দিন মাস্টার জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, প্যানেল চেয়ারম্যান এনামুল হক এনাম মেম্বার, লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরবিন্দু পাল, ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়ছল আহমদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন প্রমুখসহ বিভিনন্ন মহলের নেতৃবৃন্দ।





প্রধান সংবাদ এর আরও খবর

কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ

আর্কাইভ