শিরোনাম:
●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটি, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৪ নভেম্বর ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » প্রধানমন্ত্রী ৭ নভেম্বর খাগড়াছড়ি’র ৪২টি সেতু উদ্বোধন করবেন
প্রথম পাতা » খাগড়াছড়ি » প্রধানমন্ত্রী ৭ নভেম্বর খাগড়াছড়ি’র ৪২টি সেতু উদ্বোধন করবেন
শুক্রবার ● ৪ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধানমন্ত্রী ৭ নভেম্বর খাগড়াছড়ি’র ৪২টি সেতু উদ্বোধন করবেন

ছবি : সংবাদ সংক্রান্ত খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলায় আগামী ৭নভেম্বর’২২ আনুষ্ঠানিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি ৪২টি সেতু উদ্বোধন করবেন বলে সড়ক ও জনপথ বিভাগ(সওজ) সূত্রে জানা গেছে।
গত শনিবার ২৯অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে প্রধানমন্ত্রীর সেতু উদ্বোধনের বিষয় নিয়ে প্রস্তুতিমূলক সভা করেছেন।
সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন সড়কে পিসি গার্ডার সেতু, আরসিসি সেতু ও আরসিসি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় প্রায় ১৮৩কোটি ৬০লাখ টাকা ব্যায়ে ৪২টি সেতু নির্মাণ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে দীর্ঘ সেতুটি হচ্ছে দীঘিনালা-বাবুছড়া-লোগাং-পানছড়ি সড়কের লোগাং সেতু। ১৪৩দশমিক ৫মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ১১কোটি ৭১লক্ষ টাকা। ১০০মিটার দৈর্ঘ্যের দ্বিতীয় দীর্ঘতম সেতুটি মানিকছড়ি-লক্ষীছড়ি সড়কে ধুরুং খালের ওপর নির্মাণ করা হয়। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৯কোটি ২৭লাখ টাকা।
এছাড়া ৭কোটি ৩২লাখ টাকায় দিঘীনালা-বাবুছড়া-লোগাং-পানছড়ি সড়কে ৭৯.০৫মিটারের পুজগাং বাজার সেতু, ৬কোটি টাকা ব্যয়ে মাটিরাঙ্গা-তানাক্কাপাড়া সড়কের ৫০মিটার দৈর্ঘ্যের গোমতী সেতু, ৪কোটি ৬২লাখ টাকায় মানিকছড়ি-লক্ষীছড়ি সড়কে ৪৪.২মিটার দৈর্ঘ্যের জুর্গাছড়ি সেতু, ৫কোটি ২৮লাখ টাকায় খাগড়াছড়ি-ঢাকা মহাসড়কের রামগড়ের সোনাইপুল সেতু, ৪কোটি ৫৫লাখ টাকা করে ৬৯কোটি ১৫লাখ টাকা ব্যয়ে নির্মিত ১৩টি সেতু, দীঘিনালা-বাবুছড়া-লোগাং-পানছড়ি সড়কে ৪৪মিটার দৈর্ঘ্যের পাবলাখালী সেতু, একই সড়কে ৪৪মিটার দৈর্ঘ্যের বাঘাইছড়ি সেতু, ৪০মিটার দৈর্ঘ্যের বাবুরোপাড়া সেতু, খাগড়াছড়ি-পানছড়ি সড়কে ৩৭মিটার দৈর্ঘ্যের পেরাছড়া ব্রিজ, একই সড়কে ৩৭মিটার দৈর্ঘ্যের গাছবান ব্রিজ, ৩৭মিটার দৈর্ঘ্যের কুকিছড়া ব্রিজ, ৩৭মিটার দৈর্ঘ্যের কুরাদিয়াছড়া ব্রিজ, একই দৈর্ঘ্যের লতিবানছড়া ব্রিজ, একই দৈর্ঘ্যের হাটহাজারি-মাটিরাঙ্গা সড়কের খাগড়াপুর ব্রিজ, রাঙ্গামাটি-মহালছড়ি সড়কে ঠাকুরছড়া ব্রিজ, মানিকছড়ি-লক্ষীছড়ির হাতিছড়া সেতু, জালিয়াপাড়া-মহালছড়ি সড়কের সিন্দুকছড়ি সেতু ও পঙ্খিমুড়া সেতু নির্মাণ করা হয়েছে।
আরও রয়েছে, ৪কোটি ৪১লাখ টাকায় দীঘিনালা-বাবুছড়া-লোগাং সড়কের দেওয়ানছড়া সেতু, ৫কোটি ১৫লাখ টাকায় বাঘাইহাট-মারিশ্যা সড়কের পতেঙ্গাছড়া সেতু, একই সড়কে ৪কোটি ৫৫লাখ টাকায় নাকাপা সেতু, ৪কোটি ২৬লাখ টাকায় দীঘিনালা-বাবুছড়া সড়কের জারুলছড়ি সেতু, ৩কোটি ৮২লাখ টাকা করে ১১কোটি ৪৬লাখ টাকায় নির্মিত ৩টি সেতু, মহালছড়ির চোংড়াছড়ি সেতু, একই সড়কে মুসলিমপাড়া ব্রিজ ও হেঁয়াকো-রামগড়-জালিয়াপাড়া সড়কে ৩১মিটার দৈর্ঘ্যের পাতাছড়া সেতু।
৩কোটি ৪৫লাখ টাকা করে ৬কোটি ৯০লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে জালিয়াপাড়া-সিন্দুকছড়ি সড়কে ২৮মিটার দৈর্ঘ্যের ধুমনীঘাট সেতু ও যৌথখামার সেতু। ৩ কোটি ৬৮লাখ টাকায় দীঘিনালা-বাবুছড়া-লোগাং সড়কে ২৮মিটার দৈর্ঘ্যের বড়পেরা সেতু, ৩কোটি ৮লাখ টাকায় খাগড়াছড়ি পানছড়ি সড়কে ২৫মিটার দৈর্ঘ্যের ছোটনালা ব্রিজ, ৩কোটি ৬৬লাখ টাকায় লক্ষীছড়ি সড়কে ২৫মিটার দৈর্ঘ্যের মগাইছড়ি সেতু, ৪কোটি ২৩লাখ টাকায় পানছড়ি সড়কে ২৫মিটার দৈর্ঘ্যের লোগাং বাজার সেতু, ৩ কোটি ৫৭লাখ টাকায় দীঘিনালার বুজ্যেনাল সেতু, ৪কোটি ৯লাখ টাকায় মগমারাছড়া সেতু, ২কোটি ৭৫লাখ টাকায় খাগড়াছি-পানছড়ি সড়কের ২২মিটার দৈর্ঘ্যের পাকুজ্জাছড়ি ব্রিজ, ২কোটি ৭৩লাখ টাকায় মানিকছড়ি সড়কে ২২মিটার দৈর্ঘ্যের দুল্লাতলী সেতু, ২কোটি ৩৫লাখ টাকা করে ৪কোটি ৭০লাখ টাকায় নির্মাণ করা হয় পানছড়ি সড়কের ১৯মিটার দৈর্ঘ্যের ভাইবোনছড়া ব্রিজ ও কলাবাগান ব্রিজ।
৩কোটি ৯৮লাখ টাকায় নির্মিত মাটিরাঙ্গার তবলছড়ি ও তাইন্দং ২টি সেতু, ৩কোটি ৭৬লাখ টাকায় খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে ১৬মিটার দৈর্ঘ্যের কৃষি গবেষণা সেতু ও ৩কোটি ৪১লাখ টাকা ব্যয়ে নির্মিত দীঘিনালা সড়কের হাতিমারাছড়া সেতু।
খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, খাগড়াছড়িতে ৪২টি সেতুর নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে তবে বেইলি ব্রীজের পরিবর্তে পাকা সেতু নির্মান সরকারের যুগান্তকারী পদক্ষেপ। এ সেতু নির্মানের ফলে জেলাবাসির যোগাযোগ ব্যাবস্থা নিরাপদ ও অর্থনৈতিক কর্মকান্ড তরান্নিত হয়েছে।
খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক খলিলুর রহমান বলেন, দীর্ঘদিন আমরা ঝুঁকিপূর্ণ সড়কে যানবাহন চালিয়েছি। এতে সড়ক দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনাও আছে। অস্থায়ী সেতুর পাটাতনে ভেঙে গাড়ি আটকে যান চলাচর বিঘ্নিত হতো। এখন সে সবের পরিবর্তন হয়েছে। যে কয়েকটা ঝুঁকিপূর্ণ ছিল, সেগুলোও স্থায়ী সেতুতে রুপান্তরিত হলো। এটি খাগড়াছড়ির সড়ক যোগাযোগে ব্যাপক পরিবর্তন আনবে।
তিনি আরও বলেন, পাহাড়ের উৎপাদিত কৃষি পণ্য সড়ক পথে যথাসময়ে বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন কৃষকরা। ফলে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবেন।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)