শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১২ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে বর্ণাঢ্য আয়োজনে তিনদিনব্যাপী সিএসই ফেস্ট সম্পন্ন
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে বর্ণাঢ্য আয়োজনে তিনদিনব্যাপী সিএসই ফেস্ট সম্পন্ন
সোমবার ● ১২ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটে বর্ণাঢ্য আয়োজনে তিনদিনব্যাপী সিএসই ফেস্ট সম্পন্ন

ছবি : সংবাদ সংক্রান্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ‘সিএসই ফেস্ট-২০২২’ উপলক্ষ্যে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালা সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল ১১ডিসেম্বর রবিবার সকাল সাড়ে ১০টায় উৎসবের সমাপনী দিনে সিএসই বিভাগের সামনে থেকে এক আনন্দ র্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের সিএসই ভবন থেকে প্রশাসনিক ভবন ও পুরকৌশল ভবন হয়ে কেন্দ্রীয় অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন। পরে সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মোকাম্মেল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক এবং সিএসই বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিএসই ফেস্ট-২০২২ এর আহ্বায়ক ও সিএসই বিভাগের অধ্যাপক ড. আবু হাসনাত মোহাম্মদ আশফাক হাবীব। ‘১৭ ব্যাচের শিক্ষার্থী সুদীপ্ত সাহা নিলয় ও ‘১৮ ব্যাচের সাদিয়া আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহ-আহ্বায়ক ‘১৭ ব্যাচের শিক্ষার্থী জাহিন দাইয়ান কাব্য।

তিনদিনব্যাপী সিএসই ফেস্ট-২০২২ এর প্রথমদিন ঐতিহ্যবাহী গেমিং প্রতিযোগিতায় ছিল ফিফা, ভ্যালোরান্ট ও দাবা গেমিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ভ্যালোরান্ট গেমিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হিসেবে মনোনীত হয়েছে টিম গড মাফিন্স এবং রানার্সআপ হয়েছে টিম সাদ্দাম ইস্পোর্টস। আর ফিফা গেমিং কনটেস্টে চ্যাম্পিয়ন হয় এস.এম. রুম্মান এবং রানার্সআপ হয় সৈকত হোসাইন সোহাগ এবং দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ঐতিহ্য ভৌমিক এবং রানার্সআপ হয় শাহাদাত হোসেন শাকিল। ফেস্টের অন্যতম আকর্ষণ ছিল আন্তঃবিশ্ববিদ্যালয় ডুয়েল কোডিং এরিনা। এতে চ্যাম্পিয়ন হয় ‘১৯ ব্যাচের তানজিম বিন নাসির, রানার্সআপ হয় ‘২০ ব্যাচের সাকিব সাফওয়ান, ১ম রানার্সআপ হয় আদিবুর এবং ২য় রানার্সআপ হয় ফয়সাল সেফাত। সিএসই ফেস্টের মূল আকর্ষণ ছিল আন্তঃবিশ্ববিদ্যালয় ডিভিশনাল প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় চুয়েটের টিম টেসারেক্ট। এছাড়া আইআইইউসি লিলিপুট্স, কুবি আনপ্রেডিক্টেবল-৩২০৭ যথাক্রমে ২য় ও ৩য় হয়। পুরো আয়োজনের স্পন্সর হিসেবে ছিল ডিলিজিট ও ইউনিপোলার ।





আর্কাইভ