শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২১ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » কৃষি » পার্বত্য অঞ্চলে সবুজ বিপ্লব গড়ে তুলছে পার্বত্য কৃষকরা-পার্বত্য মন্ত্রী
প্রথম পাতা » কৃষি » পার্বত্য অঞ্চলে সবুজ বিপ্লব গড়ে তুলছে পার্বত্য কৃষকরা-পার্বত্য মন্ত্রী
বুধবার ● ২১ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য অঞ্চলে সবুজ বিপ্লব গড়ে তুলছে পার্বত্য কৃষকরা-পার্বত্য মন্ত্রী

ছবি : সংবাদ সংক্রান্ত ঢাকা :: পার্বত্য অঞ্চলের কৃষকরা ড্রাগন চাষ করে দেশ-বিদেশে বিভিন্ন পদক অর্জন করছে। পার্বত্য জেলার চাষীরা দেশে প্রচুর আনারস, কলা, কাঠাল উৎপাদন করছে। এখানকার কৃষকরা এখন স্বর্ণপদক পাচ্ছে। পার্বত্য অঞ্চলের কৃষকরা দেশে সবুজ বিপ্লব গড়ে তুলছে।
আজ বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম-এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ-এর চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ-এর চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যেন্দ্র কুমার সরকার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আলম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন ও প্রকল্প পরিচালক ইফতেখার আহমেদ, অর্থবিভাগের যুগ্মসচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য-বাস্তবায়ন মোহাম্মদ হারুন-অর-রশীদ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন পার্বত্য চট্টগ্রাম বিয়ষক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হুজুর আলী।
সভায় তিন পার্বত্য জেলায় মাঝারি মানের ৩টি কোল্ড স্টোরেজ নির্মাণ, পার্বত্য চট্টগ্রাম এলাকায় মিশ্র ফল চাষ এবং মসলা চাষ প্রকল্পের আওতায় যেসকল গাছ রোপণ করা হয়েছে তার বর্তমান অবস্থা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে ৪৮০০ পাড়াকেন্দ্রের মধ্যে কতগুলো পাড়াকেন্দ্র রাখা প্রয়োজন রয়েছে তার একটি কমিটি গঠন করা, পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের কার্যক্রম সংক্রান্ত, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলাগুলোর নিকটবর্তী এলাকায় পানি সরবরাহ ও সেনিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণ, কৃষকদের দারিদ্র্যবিমোচনে তুলা চাষ বৃদ্ধি, কফি ও কাজু বাদাম চাষ, সুগারক্রপ চাষাবাদ জোরদারকরণ, প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপসমূহের বাস্তবায়নে বিশেষ করে গৃহহীনদের মাঝে গৃহ প্রদান ইত্যাদি বিষয়সমূহ নিয়ে আলোচনা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)