শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৭ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » বাধার মুখে খাগড়াছড়িতে ইউপিডিএফ এর প্রতিষ্ঠার দুই যুগপূর্তি পালিত
প্রথম পাতা » খাগড়াছড়ি » বাধার মুখে খাগড়াছড়িতে ইউপিডিএফ এর প্রতিষ্ঠার দুই যুগপূর্তি পালিত
মঙ্গলবার ● ২৭ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাধার মুখে খাগড়াছড়িতে ইউপিডিএফ এর প্রতিষ্ঠার দুই যুগপূর্তি পালিত

ছবি : সংবাদ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি :: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) মূল এর প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সেনা ও পুলিশের মারমুখী অবস্থান গ্রহণ ও পাড়া-গ্রামের অভ্যন্তরে হুমকিমূলক টহলের মধ্যেও সোমবার ২৬ ডিসেম্বর-২০২২ সকাল সাড়ে নয় টায় খাগড়াছড়ি জেলা সদরে ইউপিডিএফ প্রতিষ্ঠার দুই যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত নির্ধারিত অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। পরিকল্পিতভাবে আয়োজিত এ অনুষ্ঠানে একটি চৌকস দল কর্তৃক দৃপ্ত কদমে দু’টি সুসজ্জিত তোরণ (দুই যুগের প্রতীক ১৯৯৮-২০২২) অতিক্রম করে দলীয় পতাকা উত্তোলন এবং অংশগ্রহণকারীগণের স্যালুট প্রদানের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় ছোট ছোট পতাকা হাতে দু’শতাধিক উৎফুল্ল শিশু-কিশোর ‘লঙ লঙ, লঙ লিভ ইউপিডিএফ’ ধ্বনি দিয়ে স্বাগত জানায়, এতে অনুষ্ঠানে সমবেতরা সংগ্রামী প্রেরণায় আন্দোলিত হয়। অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।
পতাকা অভিবাদন জানানো শেষে মঞ্চের মাঝখানে বিশেষভাবে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে ইউপিডিএফ-এর খাগড়াছড়ি জেলা ইউনিটের পক্ষে চৌকস টিমের সদস্য সংঘ মিত্র চাকমা ও কর্নিয়া চাকমার পুষ্পস্তবক অর্পণের পরে অংশগ্রহণকারী সকলে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে পার্বত্য চট্টগ্রামসহ বিশ্বের নিপীড়িত জাতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে সাইরেন বাজিয়ে দুই মিনিট নীরবতা পালন করা হয়। নিরবতা পালন শেষে অংগ্য মারমার পরিচালনায় পার্টি, গণফ্রন্ট ও স্থানীয়রা লড়াই সংগ্রাম এগিয়ে নেয়ার লক্ষ্যে মুষ্টিবদ্ধ হাতে প্রতিজ্ঞা করেন।
‘পূর্ণস্বায়ত্তশাসনই মুক্তির পথ! শাসকচক্রের পাতানো ফাঁদ থেকে সাবধান, মনোহারী আশ্বাস-প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হবেন না! জাতীয় অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইউপিডিএফ-এর পতাকাতলে সমবেত হোন, লড়াই জোরদার করুন’ শ্লোগান সম্বলিত বিশাল ব্যানারের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। দুই যুগপূর্তি অনুষ্ঠানের আরও বিশেষত্ব হচ্ছে, বাংলার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের প্রধান তিন ভাষায় (চাকমা-মারমা ও ত্রিপুরা) ধারা বিবরণীয় দেয়া হয়। দুই যুগ (১৯৯৮-২০২২) সময়ক্রম বোঝাতে সুশোভিত দৃষ্টিনন্দন দু’টি তোরণ নির্মিত হয়। সমাবেশ স্থলে রঙিন পতাকা, ফেস্টুন ও ব্যানার টাঙানো ছিল।
সংক্ষিপ্ত সমাবেশের শুরুতে ইউপিডিএফ কেন্দ্রীয় সভাপতি প্রসিত বিকাশ খীসার লিখিত বার্তা পড়ে শোনানো হয়। কর্মীবাহিনী ও জনগণের উদ্দেশ্যে দেয়া বার্তায় প্রসিত খীসা বলেন,“১৯৯৮ সালের ২৬ ডিসেম্বরের আগের পার্বত্য চট্টগ্রাম এবং পরের পার্বত্য চট্টগ্রাম ভিন্ন।” বার্তায় তিনি দুই যুগ পূর্তি উপলক্ষে গৃহীত কর্মসূচি ভেস্তে দিতে সেনা-গোয়েন্দা সংস্থার অপতৎপরতাকে সমালোচনা করে বলেন, ২৬ ডিসেম্বরকে কেন্দ্র করে স্ব স্ব অঞ্চলে বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে ছাত্র-যুবসমাজ কর্তৃক সেতু-পুল নির্মাণ, পাড়া-গ্রাম, হাটবাজার ও রাস্তাঘাট পরিষ্কার অভিযান, পরিবেশ রক্ষার্থে পলিথিন-প্লাস্টিক কুড়িয়ে পোড়ানো, গণশৌচাগার নির্মাণ, যা ইতিপূর্বে ছিল অকল্পনীয় ব্যাপার তা স্বতঃস্ফূর্ত ও সফলভাবে বাস্তবায়িত হচ্ছে।

পোস্টার ছিঁড়ে দেয়া, ওঁৎ পেতে থেকে পোস্টারিং-এর টিমের ওপর হামলা, দেয়াল লিখন মুছে দেয়া, সেতু উদ্বোধনে বাধা প্রদান, সদ্য নির্মিত টয়লেট ধ্বংস করে দেয়ার মতো অসভ্য ঘৃণ্য কাজও হচ্ছে বলে অভিযোগ পাওয়ার কথাও তিনি তার বার্তায় উল্লেখ করেন।

ইউপিডিএফ-এর পোস্টার-ফেস্টুন-ব্যানার সেনা কর্মকর্তাদের নিকট বুলেট-বোমার চেয়েও আতঙ্কের বস্তু মন্তব্য করে বার্তায় ইউপিডিএফ সভাপতি বলেন, ভাড়াটে গু-া মাস্তান দিয়ে পোস্টারিং করতে যাওয়া ছাত্র-যুবকদের ওপর হামলা করার মধ্যে বাহাদুরি কিছু নেই। এতে দুর্নীতিগ্রস্ত সেনা কর্মকর্তাদের দুর্বলতাই প্রকাশ পেয়েছে। এর ফলে ইউপিডিএফ-এর পোস্টার-ব্যানার-ফেস্টুন’এর শক্তি ও কার্যকরিতা ক্ষুণœ হবে না, বরং আরও বাড়বে। নীতি-নৈতিকতা বিবর্জিত ভীরু সেনা কর্মকর্তাদের নিকট ইউপিডিএফ-এর পোস্টার-ফেস্টুন-ব্যানার বুলেট-বোমার চেয়েও আতঙ্কের বস্তু, সেটা তারা তাদের কর্মকা-ের মাধ্যমে প্রমাণ দিচ্ছে।

প্রদত্ত বার্তায় প্রসিত খীসা আরও বলেন, ‘পাহাড়ের যুব-জনতা পোড় খেয়ে আরও অভিজ্ঞ ও সমৃদ্ধ হয়ে নিজেদের পাড়া-গ্রামকে আদর্শ গ্রামে পরিণত করবে। বিজয় অর্জনের ভিত্তি গড়ে তুলবে। বাধা দিয়ে হামলা করে ছাত্র-যুব-জনতাকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। পার্বত্য চট্টগ্রামের শিশু-কিশোরদের মনে যে চেতনার আগুন জ্বলছে, তা কখনও নিভিয়ে দেয়া যাবে না।’

সভায় খাগড়াছড়ি ইউনিটের সংগঠক অংগ্য মারমা বলেন, পূর্ণস্বায়ত্তশাসনই পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণের একমাত্র মুক্তির পথ। পার্বত্যবাসীকে এই অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে যুক্ত হয়ে দাবি আদায়ের সংগ্রামকে বেগবান করে সু-সংগঠিতভাবে এগিয়ে নিতে হবে।
অংগ্য মারমার বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করা হয়।
এখানে উল্লেখ্য যে, ইউপিডিএফ-এর দুই যুগ পূর্তি অনুষ্ঠান বানচাল করে দিতে সেনাবাহিনী সহ রাষ্ট্রের সকল সংস্থা হুমকিমূলক তৎপরতা বাড়িয়ে দেয়। গ্রামে গ্রামে টহল দিয়ে মারমুখী অবস্থান নেয়। স্বনির্ভর এলাকাসহ খাগড়াছড়ি সদরের গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন ছিল। কোথাও যাতে নির্বিঘেœ সভা-সমাবেশ অনুষ্ঠিত হতে না পারে, সে লক্ষ্যে গ্রামাঞ্চলের ভিতরে সেনা টহল অভিযান পরিচালিত হয়।
এত কড়াকড়ির মধ্যেও জনগণের সমর্থন ও সহায়তা নিয়ে ইউপিডিএফ-এর দুই যুগপূর্তি অনুষ্ঠান পালিত হয়েছে। স্বনির্ভর এলাকা থেকে বেলুন উড়ানো হয়। নিরাপত্তা ও অন্যান্য দিক বিবেচনায় নিয়ে মূল অনুষ্ঠানস্থলে নির্ধারিত কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়। সেনা টহল ও মারমুখী অবস্থানের কারণে নির্দিষ্ট সময়ের পরে বেলুন উড়ানো হয়। সংগীতানুষ্ঠানও খুবই সংক্ষিপ্ত করা হয়।
পুরো অনুষ্ঠান উপস্থাপনা করেন পিসিপি’র সাবেক সভাপতি বিপুল চাকমা। তিনি বাংলা ও চাকমা ভাষায় ধারা বর্ণনা দেন। তাকে মারমা ভাষায় ধারা বর্ণনায় সহায়তা করে ঈশিতা বসু ও ত্রিপুরা ভাষায় ধারা বর্ণনায় সহায়তা দেয় শিউলী ত্রিপুরা।
সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সভাপতি কণিকা দেওয়ান, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমল ত্রিপুরা ও গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ক্যামরন দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি জেলা সদর ছাড়াও জেলার পানছড়ি, দীঘিনালা, মাটিরাঙ্গা, গুইমারা, রামগড়, মহালছড়ি, লক্ষ্মীছড়ি এবং রাঙামাটি জেলার কাউখালী, নানিয়ারচর কুদুকছড়ি, বাঘাইছড়ি ও সাজেকে ইউপিডিএফ’র দুই যুগপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮ খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)